
গতকাল নারী দিবস পালন হল বাংলাদেশে, পত্রিকা মারফত দেখলাম নানান বিবৃত্তি, বক্তব্য। কিন্তু কেউ কি বলতে পারবেন সমাজের সবচেয়ে অবহেলিত যে নারীরা তাঁরা কি গতকাল জানতে পেরেছিল আজ নারী দিবস!!
আমার লেখা শিরোনামে বিষয়টি আমার দেখা গতকালের চিত্র। আমি যে কোম্পানীতে কাজ করি তা বাংলাদেশের মাঝারী শ্রেনীর একটি কোম্পানী। গতকাল আমাদের কোম্পানী এই দিবস খুব উৎসাহ নিয়ে পালন করেছে তবে ভিতরে ছিল বৈষম্যে ভরা। কোম্পানীতে সবচেয়ে অবহেলিত যারা (গামেন্টসের মহিলা শ্রমিক) তাদের বাদ দিয়ে শুধু এক্সকিউটিভ মহিলাদের নিয়ে ঢাকায় হলরুম ভাড়া করে দামী অতিথি নিয়ে কি চমৎকার অনুষ্টান!!! অথচ যে নারীদের জানানো উচিত ছিল- জীবন সংগ্রামের গল্প, তারাই জানে না এই দিবসের মানে কি?
আমার বিশ্বাস, অনুষ্টানের ভিডিও বিদেশীদের দেখিয়ে বলবে-দেখেন নারীদের জন্য আমাদের কত আয়োজন!!
আমাদের সমাজের সর্বত্র এই বৈষম্য চিত্র। "তৈল মাথাতে সবাই তেল দেয়"। যতদিন এই দেখানো দিবস পালন হবে ততদিন আমাদের সমাজের কোন পবিবর্তন হবে না।
যদি কোন কিছু পালন করতে হয় তা অন্তর দিয়ে বিশ্বাস আর সঠিকভাবে পালন করা উচিত। নইলে, না করাই বোধ হয় শ্রেয়।
সর্বশেষ এডিট : ০৯ ই মার্চ, ২০১৮ সকাল ১১:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



