
জীবন বহমান, কখন, কোথায়, কিভাবে জীবন কাটবে তা মানুষ বলতে পারে না, চলমান জীবনে দেখা হয় অনেক অচেনা মানুষের সাথে, ধীরে ধীরে তারা আপন হয়ে উঠে আবার চলে যায় হৃদয়ে অজানা এক কষ্ট দিয়ে। আমি যে অফিসটায় কাজ করি সেখানে যশোহর, কুমিল্লা, রংপুর, চাঁদপুর, মাগুরা, শেরপুর সহ আরো অনেক জেলার মানুষ কাজ করে। ৫০ জনের এই অফিসটায় সবাই সবার খুব আপন, মাঝে মাঝে মনে হয় পাঁচ বছর আগেও যাদের চিনতাম না অথচ আজ তারাই আমার অনেক সুখ-দুঃখের সাথী।
জীবনে সবাই উপরের সিঁড়ির দিকে ধাপমান, তাই সুযোগ পেলেই সবাই সেই সিঁড়ির দিকে চলে যায়, আজ তেমনি এক ম্যাডাম চলে গেলেন অন্যত্র। পাঁচ বছর আগেও তাকে চিনতাম না অথচ আজ চলে যাওয়ার সময় অজানা এক কষ্ট আমার মন ভারী করে দিল। হয়তো কখনও তাঁর সাথে আর দেখা হবে না। ভাবতেই খুব কষ্ট লাগে।
আমার চাকরীর বয়স প্রায় ১২ বছর হতে চলল, এ পর্যন্ত ৫ জন ম্যাডাম চলে গেছেন, কেউ ইংল্যান্ডে স্থায়ী হয়েছে, কেউ কানাডা। সবাই শুধু বাহিরে যেতে চায়। এ দেশ কেন মেধাবীদের জন্য কিছু করে না, বড্ড আফসোস, কষ্ট লাগে তাদের চলে যাওয়া দেখলে।
ম্যাডাম আপনারা যেখানে থাকেন, ভাল থাকবেন এই কামনা রহিল।
সর্বশেষ এডিট : ১৩ ই মার্চ, ২০১৮ রাত ১২:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



