
বাংলাদেশের স্হপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
ভারত যখন ব্রিটিশদের থেকে স্বাধীনতা পায় তখন অনেকে নেতৃত্ব দিয়েছিল, কিন্তু তাদের মধ্যে মোহনদাস করমচাঁদ গান্ধী সবাইকে ছাড়িয়ে ভারতীয়দের মাথায় মুকুট হোন। অহিংস আন্দোলনের রুপকার করমচাঁদ গান্ধী। বিশ্বকবি রবীন্দ্রনাথ তাকে উপাধি দেন "মহাত্মা" এর পর থেকেই তিনি সবার কাছে পরিচিত মহাত্মা গান্ধী নামে। ভারতীয়রা শুধু তাকে জাতির পিতা বানাননি তার জীবনী নিয়ে গবেষণা করেছে অনেকে। এক প্রতিবেদনে দেখেছিলাম প্রায় ৩০ জন ছাত্র গান্ধীজীর জীবনীর উপর পিএইচডি করেছে।
পক্ষান্তরে, আমাদের স্বাধীনতার স্হপতি, বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান। তাঁরও রয়েছে সূদীর্ঘ রাজনীতির জীবনের ইতিহাস, কিন্তু আজও বিশ্ববিদ্যালয়ে অধীনে তাকে নিয়ে বড় ধরণের গবেষণা হয়েছে বলে আমার জানা নাই, কোন ছাত্র তাঁর জীবনীর উপর পিএইডি করেছে বলে মনে হয় না। কিন্তু কেন হচ্ছে না বা হবে না? ব্যাক্তিগতভাবে অনেকে তাঁর জীবনী লিখেছেন তবে তা চাহিদার চেয়ে অনেকটা অপ্রতুল।
ছাত্রদল বা ছাত্রশিবির গবেষণা করবে না, কিন্তু ছাত্রলীগের মধ্যে কি এমন কেউ নাই যে তাঁদের দলের প্রতিষ্ঠাতা তথা বাংলাদেশের মহানায়কের নিয়ে একটা বড় ধরণের গবেষণা করতে পারে।
সর্বশেষ এডিট : ১৪ ই মার্চ, ২০১৮ রাত ১:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



