
ছবি-গুগল।
সবুজের এই দেশে শকুনের পালের বাড়ছে উপস্থিতি
দিনে দিনে শকুনের পাল হচ্ছে উর্দ্ধমূখী
সুযোগ পেলেই হায়েনার মত মারছে ছোবল এরা
লুন্ঠিত হচ্ছে; তিলে তিলে গড়া সবুজের দেশের-
সব স্বাধীনতা।
শকুনের পালের শাসনের জন্য দিয়েছিলাম যাদের হাতে ছড়ি
দেখি এখন, শকুনের পালের সম্মূখ সারিতে তাহারই আছে বসি
শকুনের চোয়ালে গজিয়াছে নতুন করিয়া দাঁত
এখনি তাহা না ভাঙ্গিলে, অচিরেই হারাবো সবুজের দেশের-
স্বাধীনতার সব স্বাদ।
বহুকাল হইল শুনিয়া না বজ্রকন্ঠ আওয়াজ
যে আওয়াজের প্রতিটি ধ্বনিতে মিশিয়া থাকিত; শোষণের বিরুদ্ধে মুক্তির স্লোগান
এখন দেখি- মঞ্চের উপর শকুনের পাল বেশি,
এখনি এদের রুখতে হবে; ভাঙ্গতে হবে শক্তি
নইলে অচিরেই মুছিয়া যাইবে সবুজের দেশের-
স্বাধীনতার সব সাধ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।
