
ছবি-প্রথম আলো।
আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সাম্প্রতিকালে যতগুলো জনসভা করেছেন সবগুলো জনসভায় উনি আগমনকারীদের শপথ করিয়ে নিচ্ছেন নেীকা মার্কায় ভোট দেওয়ার জন্য। শরমে হোক আর ভালবেসে হোক তারা হাত তুলছেন, শপথ নিচ্ছেন। (এখন কেউ যদি শপথ ভেঙ্গে অন্য দলকে ভোট দেয় তাহলে সে বড় গুনাগার হয়ে যাবে না?) উনি বক্তৃতায় বলছেন- নেীকা আপনাদের প্রতিক, নেীকা উন্নয়নের মার্কা তাহলে আবার নেীকায় ভোটের জন্য শপথ কেন? নাকি গ্রামের লোকজন উন্নয়ন বুঝেন না!!! (অবশ্যই কিছুদিন আগে উনি বলেছিলেন- গ্রামগঞ্জের মানুষের কাছে উন্নয়নের কথা জানাতে হবে)
এদেশে আওয়ামলীগের ৩০-৩৫% রির্জাভ ভোটার আছেন, আর আওয়ামলীগের ক্ষমতায় আসতে দরকার মাত্র ৫% ভোটার, তার মানে উনি উনার রির্জাভ ভোটার দিয়ে ৬-৭ বার ক্ষমতায় আসতে পারবেন তাহলে কেন অযথা এই শপথ টফথ। তারচেয়ে উনি যদি উনার মন্ত্রী আর নেতাদের একটু শপথ করাতেন তাহলে জাতির বড়ই উপকার হইত। একটু লুট-পাট কমত এই আর কি।
ইদানিং জনসভায় উনি খালেদা জিয়া আর তারেক রহমানের পাশাপাশি এরশাদকেও একহাত নিচ্ছেন, এরশাদ যদি খুবই খারাপ হবে তাহলে সে কেন এখনও প্রধানমন্ত্রীর উপদেষ্টো?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

