somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এদেশে দিন-মজুর মানুষ গুলো যা একটু সৎ, বাকিরা চরম অর্থলোভী।

১৫ ই নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




আজ সংবাদ পত্রগুলোর অনলাইনে কিছু নিউজ দেখলাম, নিউজগুলো দেখে ভাবলাম এদেশে দিন-মজুর মানুূষগুলো এখনো অনেক সৎ, স্বাভাবিকভাবে বেঁচে থাকার চেষ্টা করে, অন্তত অন্যের সম্পদের প্রতি তাদের লোভ অনেক কম।

রিকশায় ফেলে যাওয়া ২০ লাখ টাকা ফেরত পেলেন ব্যবসায়ী।
উপরের এই শিরোনামের মত প্রায় শিরোনাম হয়, রিকশাচালক টাকা ফেরত দিয়ে গেছে থানায়। একবার ভাবুনতো কত কষ্ট করে তাঁরা টাকা আয় করে!! অথচ চাইলে এই টাকাগুলো দিব্যি সে নিজের করে নিতে পারত। বৃষ্টি দিনের তারা দুইটাকা ভাড়া বেশি চাইলে কত সমালোচনা করি কিন্তু কখনো ভেবে দেখেছেন বৃষ্টি অবস্থায় রিকশা চালানো কত কষ্ট? কত রিস্ক? বলছি না- অসৎ নেই তাদের মধ্যে তবে তা খুবই নগন্য।

চিংড়ির মাথায় জেল, বোয়ালের পেটে পানি।
উপরের যে শিরোনাম দেখছেন, এটি বাংলাদেশের সব ব্যবসায়ীদের কর্ম (হাতে গোনা কিছু সৎ ব্যবসায়ী এখনো আছে)। টাকা, আরো টাকা চাই, দেশের সবচেয়ে ধনী হতে চাই এই হল আমাদের দেশের ব্যবসায়ীদের উদ্দেশ্য, কখনো তাদের মধ্যে সেবা নিয়ে চিন্তা ছিল না, এখনো নেই।

একটি পেঁয়াজের দাম ৪০ থেকে ৭০ টাকা।
আপনি কি মনে করেন দেশের পেঁয়াজবাজার এত সংকটে রয়েছে? কখনো না। আমাদের অতি মুনাফাখোর ব্যবসায়ীরা পুরোপুরি সিন্টিকেট করে এই অবস্থা তৈরী করেছে। আপনি মনে করেন আমাদের ব্যবসায়ীরা জানত না ভারতে এবার পেঁয়াজ উৎপাদন কম হয়েছে? বন্যায় ক্ষতি হয়েছে? তারা সব জানত কিন্তু ঐযে সেবা উদ্দেশ্য করে তাঁরা ব্যবসা করে না এই জন্য অগ্রীম কোন ব্যবস্থা তাঁরা নেইনি কারণ তাঁরা খুব ভাল করে জানে দেশে পেঁয়াজ এক হাজার টাকা কেজি হলেও তাঁদের সমস্যা নেই বরং লাভে লালে লাল।

এখন হয়তো বলবেন- সরকার কি করছে? রাতের ভোটে নির্বচিত সরকার জনগনের কাছে দায়বদ্ধ নয়, অতএব এই বিষয় তাদের কে অযথা দোষ দিয়ে লাভ নেই।

ছবি- গুগল, শিরোনামগুলো প্রথম আলোর অন-লাইন থেকে।
সর্বশেষ এডিট : ১৫ ই নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:১১
৭টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামী লীগ ফিরতে পারে, তবে…

লিখেছেন শেহজাদ আমান, ০২ রা জুলাই, ২০২৬ রাত ৯:২০




১। ২০১২ থেকে সংঘটিত আওয়ামী লীগের দীর্ঘ ১২ বছরের গু/ম, খু/ন, অ*পশাসন, গণতন্ত্র হ*ত্যা, নির্বাচনী ব্যবস্থা ধ্বং*স, দুর্নী*তি, বাকস্বাধীনতা ও সাংবিধানিক অধিকার হরণের মাত্রা এমন চরমই ছিল যে, শুধু... ...বাকিটুকু পড়ুন

মহাসাগরের ধারের সেই ছোট্ট দ্বীপ সামোয়া এবং বিশ্বকাপ ফুটবল

লিখেছেন হাসান মাহবুব, ০২ রা জুলাই, ২০২৬ রাত ১০:৩২

বিশ্বকাপের এই মৌসুমে ফুটবল নিয়ে একটা দারুণ হার্ট লিফটিং মুভি দেখে ফেললাম - "Next Goal Wins"
গল্পটা আমেরিকান সামোয়ার জাতীয় ফুটবল দলকে নিয়ে। ২০০১ সালে অস্ট্রেলিয়ার কাছে ৩১-০ গোলে হেরে... ...বাকিটুকু পড়ুন

সিনেমা-গান-খেলাধুলা

লিখেছেন তানভীর রাতুল, ০৩ রা জুলাই, ২০২৬ রাত ২:১৭

আইন সমাজ নিয়ন্ত্রণের সবচেয়ে কার্যকর পদ্ধতি নয়। আইন দৃশ্যমান, প্রতিরোধযোগ্য। সবচেয়ে কার্যকর পদ্ধতি হলো মানুষকে নিজেই নিজের আনন্দ নিষিদ্ধ করতে শেখানো। জীবন থেকে আনন্দের উচ্ছেদ ঘটানো। এই কাজটি বাংলাদেশে গত... ...বাকিটুকু পড়ুন

প্রতি বছর জুলাই আসলেই কি কাউয়া ক্যাচাল লাগতে হবে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৩ রা জুলাই, ২০২৬ রাত ৩:৫০


জুলাই মাসটা আবার ঘুরে ফিরে আসতেই দেশের রাজনৈতিক পাড়ায় পারদ চড়তে শুরু করেছে। বিশেষ করে যারা গত দুই বছর আগের আন্দোলনের ফসল ঘরে তুলেছেন, তাদের কাছে এই জুলাইয়ের... ...বাকিটুকু পড়ুন

ওরা ভয়ংকর

লিখেছেন রাজীব নুর, ০৩ রা জুলাই, ২০২৬ সকাল ৮:৪৯



বাঙালির উদরঘাটতি থাকলেও উৎসবে সদা মশগুল!
দ্যাশ নতুন কইরা স্বাধীন হইছে গো!
রঙবেরঙে পতাকায় বিলুপ্ত স্বজাতির মানচিত্র!

শুধু পতাকায় সীমাবদ্ধ নেই!
মনে হচ্ছে পাল্টে গেছে জাতীয়তা!
মধ্যরাতে ভেঙে যায় সুনিদ্রা কর্কশ... ...বাকিটুকু পড়ুন

×