somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ব্যাক্তি সমালোচনা কি মুক্তিযোদ্ধাদের বা মুক্তিযুদ্ধের কটুক্তি বলে?

১৯ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১২:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



বিজয়ের মাস, শোষণ থেকে একটি জাতির মুক্তির মাস, বিজয় উল্লাসের মাস। স্বাধীনতার এত বছর পরে এসেও সত্যিকারের সেই বিজয় আমাদের অর্জিত হয়ছে কিনা, যা আমাদের মুক্তিকামী জনতার স্বপ্ন ছিল, তা প্রশ্ন থেকে যায়।

১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর পর্যন্ত প্রতিটি মুক্তিযোদ্ধার বুকে একটি স্বপ্ন ছিল হানাদার মুক্ত করতে হবে বাংলাদেশ, দীর্ঘ নয় মাস যুদ্ধে কেউ রণাঙ্গনে সরাসরি যুদ্ধ করেছে, কেউ যুদ্ধের পক্ষে স্বাধীনতার স্বীকৃতি আদায়ের জন্য আন্তর্জাতিক লবিং করেছে, কেউ নিজে যুদ্ধে অংশগ্রহণ না করতে পারলেও বিভিন্নভাবে মুক্তিযোদ্ধাদের সাহায্য সহযোগিতা করেছে। এই সব মহান মানুষদের যুদ্ধ বিষয় নিয়ে সমালোচনা যারা করে, যারা মুক্তি পাগল মুক্তিযোদ্ধাদের পাকিস্থানী গুপ্তচর বলে হেয় করে তাদের ডিএনএ টেষ্ট করতে হবে, দেখতে হবে তারা বাংলাদেশি নাকি অন্য কোন দেশের পেইড এজেন্ট। এখন প্রশ্ন হচ্ছে তাদের সমালোচনা কি করা যাবে না? অবশ্যই করা যাবে তবে ১৬ই ডিসেম্বর আগে কোন বিষয় নিয়ে নয় কারণ তখন তাঁরা যদি কোন ভুল করেও থাকে তা ছিল নিছক ভুল কোনভাবেই সুচিন্তিত ভুল নয়, বুঝতে হবে তাদের সব সিধান্ত ছিল হানাদার মুক্ত করা নিয়ে কোন কারণে হয়তো ভুল সিধান্ত হয়ে থাকতে পারে তা নিয়ে সমালোচনা করা ছাগু চিন্তা।

১৯৭১ সালে ১৬ই ডিসেম্বর পর মুক্তিযোদ্ধারা স্ব-স্ব কর্মে ফিরে যায়, কৃষক কৃষি কাজে ফিরে, কামার ফিরে তার কর্মে, জেলে যায় ফের নদীতে। রাজনীতি কর্মীরা মনযোগ দেয় দেশ গঠনের দিকে। আপনি সমালোচনা করুন এই কর্ম নিয়ে, যদি সে ভুল করে থাকে ভুল নিয়ে তাকে সমালোচনা করুন, কিন্ত সে মুক্তিযোদ্ধা ছিল বলে তাঁর কর্মের ভুল কোনভাবেই ধরা যাবে না এটা মারাত্নক ভুল দর্শন।

উদাহরণ দিয়ে একটু বোঝার চেষ্টা করি, আমাদের সম্মানিত ব্লগার জুল ভার্ণ তিনি একজন মুক্তিযোদ্ধা, এই জন্য সর্বদা তাঁর জন্য থাকবে হ্যাট খোলা স্যালুট, এখন ধরুন তিনি রাজনীতি করেন এবং তিনি একজন টিকাদার সরকারী হাসপাতালের একটি পর্দা যার বাজার মূল্য ছিল ১০০০ টাকা কিন্তু তিনি দেখিয়েছেন ৩৭০০০ টাকা, সরকারী টাকা লুট, এখন তিনি মুক্তিযোদ্ধা বলে কি তাঁর এই লুট-পাট হালাল? তাঁর সমালোচনা করলে কি মুক্তিযোদ্ধা নিয়ে কটুক্তি? মুক্তিযোদ্ধাকে ছোট করা? নিশ্চই নয়, বরং তাঁর কর্মের সমালোচনা করা একজন দেশপ্রেমিক জনতার উপর ফরজ, তাঁর শাস্তি দাবি করা ফরজ।

এখন কোন দল মুক্তিযোদ্ধের নেতৃত্ব দিয়ে যুদ্ধের পর সেই দল যুদ্ধের মূল ট্রাক থেকে যদি সরে যায় সেই দলের সমালোচনা করা কি অন্যায়? মুক্তিযোদ্ধা কে ছোট করা?

যারা মুক্তিযোদ্ধাকে, মুক্তিযুদ্ধকে দলীয় দৃষ্টিকোণ দিয়ে বিচার করে আমি তাদের ছাগু বলে মনে করি, কারণ তাদের কাছে দেশ বড় নয় দল বড়, লুটপাট বড়।
সর্বশেষ এডিট : ১৯ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১২:৫৫
১৯টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিশ্বে ঋণ খেলাপিতে বাংলাদেশ ১ নম্বর এবং দেশে ঋণ খেলাপিতে শীর্ষ ২০ জনের ১৯ জনই ওনাদের!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:০৫



শাস্ত্রীয় কথায় না গিয়ে সোজা কথায় কেউ ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে ঋণ খেলাপি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে শীর্ষ ২০ ঋণ খেলাপির ১৯ জনই... ...বাকিটুকু পড়ুন

মাউন্টেন গোট (Mountain Goat) বা পার্বত্য ছাগল....

লিখেছেন জুল ভার্ন, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

মাউন্টেন গোট (Mountain Goat) বা পার্বত্য ছাগল....



পড়া, টিভি, মুভি এগুলো- এগুলো বেকারদের অবলম্বন। বেশীরভাগ বয়স্কদের পছন্দ- ডিসকভারি চ্যানেল, ন্যাশনাল জিওগ্রাফি, বিবিসি আর্থ ইত্যাদি ইত্যাদি চ্যানেল। আমার হাতে টিভির... ...বাকিটুকু পড়ুন

একদিন আমরা ক’জনা মিলে …….

লিখেছেন আহমেদ জী এস, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১২



ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”... ...বাকিটুকু পড়ুন

জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় দুর্নীতি সেদিনই বন্ধ হবে-----

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৪



জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।

দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।

যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে... ...বাকিটুকু পড়ুন

সরকার কি ইউনূস সাহেবকে ভয় পাচ্ছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৩


ব্যাপারটা এখন আর কোনো সন্দেহের অবকাশ রাখে না। বাংলাদেশে যে সরকারই আসুক, আওয়ামী লীগ হোক কিংবা বর্তমান সরকার, সবাই যেন একজন কমন করফাঁকিদাতা খুঁজে পেয়েছে। সেই করফাঁকিদাতার নাম... ...বাকিটুকু পড়ুন

×