somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফকরুলীয় তত্ত্ব ও আমার জানতে চাওয়া মন।

১৭ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১২:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ছবি-নেট।

আওয়ামলীগ নিষিদ্ধের বিষয় জনগণ সিধান্ত নিবে ও ন্যুনতম সংস্কার করে জাতীয় নির্বাচন দিতে হবে এটা আমি ফকরুলীয় তত্ত্ব নামকরণ করেছি।

চূড়ান্ত লক্ষ্য জুলাই সনদ তৈরি করা
সমাপনী বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন, জাতীয় ঐকমত্য কমিশনের চূড়ান্ত লক্ষ্য হলো সংস্কারের বিষয়ে রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতে একটা সনদ তৈরি করা। সেটাই হবে জুলাই সনদ। সনদ তৈরির পর বাস্তবায়নের পথ বের হয়ে যাবে।
অধ্যাপক ইউনূস বলেন, ‘সংস্কারটা গভীরভাবে হতে হবে। আপনারা বলবেন আমাদের প্রস্তাবে আপনারা একমত; অথবা কোন প্রস্তাবের সংশোধনী চান বা কোন কোন প্রস্তাবে একমত হলেন না। যাতে করে একটা জুলাই সনদ তৈরি করা যায়। সবাই মিলে একমত হয়ে গেলে বাস্তবায়নের পথ বের হয়ে যাবে।’
জুলাই সনদ তৈরি করা ছাড়া মুক্তি নেই উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, সংলাপের মাধ্যমে বের হয়ে আসবে প্রস্তাবের পেছনে এতগুলো দল একমত। পরে সনদ যখন হয়ে যাবে, তখন সেটা প্রকাশ করা হবে। যাতে মানুষ জানতে পারে কোন রাজনৈতিক দল কতগুলো প্রস্তাবে একমত হয়েছে।
প্রথম আলোয় প্রকাশিত সংবাদের কিছু অংশ।

উপরের অংশটুকু দেওয়ার অর্থ হলো আপনার মতামত আপনি স্পষ্ট করে দিবেন কোন ত্যানাপেচা নেই। সংস্কার কমিশন কোন সাহিত্য প্রতিযোগিতার আয়োজন করেনি যে সেখানে গম্ভীর ভাষায়, শব্দের নান্দনিকশৈলী ব্যবহার করে আপনাকে লিখতে হবে, বলতে হবে।

এইবার ফকরুলীয় তত্ত্বের নিয়ে কিছু আলোচনা করা যাক, লীগ নিষিদ্ধের ব্যাপারে তাদের বক্তব্য হচ্ছে- জনগন সিধান্ত নিবে!! আসলে কি জনগন সিধান্ত নিতে পারে? যদি পারতো তাহলে এ জাতি কখনো দূনীর্তিতে হ্যাট্টিক চ্যাম্পিয়ান হতো না, হাসিনা কখনো স্বৈরাচার হয়ে উঠতে পারতো না কারণ জনগন থামিয়ে দিতো। হালুয়া রুটি খাদক দল ছাড়া সাধারণ সমর্থক যারা তারা কখনো অন্যায় সমর্থন করে না তা যে দলেরই হোক।
তাহলে জনগন কি পারে? জনগন পারে তাদের আদর্শের একটি দলকে সমর্থন দিতে আর সবকিছু সিধান্ত নেওয়ার অধিকার সেই দলের নেতাদের উপর অটোমেটিক বর্তায়। বিএনপির নেতাদের উপর একইভাবে দায়িত্ব পড়ে সিধান্ত নেওয়ার কিন্তু জনাব ফকরুল স্যার এখানে চালাকি করতে চাচ্ছেন তিনি ভুলে যাচ্চেন এটা নব্বই দশক নয়।

এবার ন্যুনতম সংস্কার নিয়ে কিছু বলা যাক, ন্যুনতম শব্দটি তিনি যেখানে ব্যবহার করছেন সেখানে তা ব্যবহারের প্রয়োজন? সংবিধান ও নির্বাচন ব্যবস্থা সংস্কার সবচেয়ে বড় ইস্যু অন্যগুলো নিয়ে সম্ববত সরকারও বেশি চিন্তা করছে না। আপনি যদি পিডিএফ পড়ে থাকেন তাহলে দেখবেন খুব অল্প কিছু প্রস্তাব সেখানে আছে, পড়তে ঘন্টাখানিক লাগার কথা!! তাহলে ন্যুনতম শব্দটি না বলে স্পষ্ট বললে তো হয় এই এই পয়েন্ট মানি আর এই এই পয়েন্ট বিএনপি মানবে না তাহলে ল্যাটা চুকে গেল।

শেষে একটি কথা বলি- প্রধান উপদেষ্টা বল সবসময় বিএনপির কোটে পাঠাবে বিএনপি যদি ঠিকমত না খেলতে পারে তাহলে দিনশেষে তাদের জন্য খারাপ আর যদি উত্তমরুপে বুঝে খেলে তাহলে তাদেরই লাভ। (প্রথম আলোর লেখার অংশটুকু পড়লে বুঝতে পারবেন)

সর্বশেষ এডিট : ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১২:০৭
৫টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অপারেশন মরুঝড়: রেড নোটিশের খোঁজে আরিয়ান

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৫ ই জুন, ২০২৬ সকাল ১০:১৬



দুবাইয়ের জুমেইরাহ বিচের বিলাসবহুল পেন্টহাউসের কাঁচের জানালা দিয়ে বাইরের কৃত্রিম দ্বীপগুলোর দিকে তাকিয়ে ছিলেন সায়েম চৌধুরী। একসময় ঢাকার পুলিশ কমিশনার এবং পরবর্তীতে পুলিশের বিশেষ বাহিনীর... ...বাকিটুকু পড়ুন

স্বর্গময়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৫ ই জুন, ২০২৬ সকাল ১১:৫৩


ওরা জান্নাত দেখে না
পুড়তে পুড়েই তো ছাই-
কতখানি জান্নাত দেখো
ঘরের ভিতর আছি কি?
নাকি মাটিতে থাক ঘুম;
যতক্ষুণ আছো নিঃশ্বাস
ততক্ষুণ জান্নাত দেখো
পরিবারে কিংবা চারপাশ!
পরকাল কে দেখে শান্তিময়
এখানে রচনা করো স্বর্গময়;

১৫-৬-২৬ ...বাকিটুকু পড়ুন

জীবনের গল্প- ১০১

লিখেছেন রাজীব নুর, ১৫ ই জুন, ২০২৬ বিকাল ৪:৫০



১। একজন মা (কোহিনূর) সারারাত ঘরের দরজা খুলে বসে থাকেন।
কারণ কেউ একজন এসে তাকে বস্তা ভরতি টাকা দিয়ে যাবে। গতকাল রাতের কথা। আমার বাসায় ফিরতে... ...বাকিটুকু পড়ুন

১৬ জুনের বিশ্বকাপ কড়চা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৬ ই জুন, ২০২৬ রাত ৩:২৩

দারুণ একটা ম্যাচ হয়ে গেলো একটু আগে। মিসর দারুণ খেলেছে আজ। সালাহ নেমে যাওয়ার পরে তাদের খেলার ধার বেশ বেড়ে গিয়েছিলো বলে মনে হলো! কিন্তু, বেলজিয়ামের ফরোয়ার্ডদের পাসিং আর ড্রিবলিং... ...বাকিটুকু পড়ুন

আমন্ত্রন পত্র থাকলে ভিসার দরকার কী! আপনি জানেন আমি কে?

লিখেছেন মাথা পাগলা, ১৬ ই জুন, ২০২৬ সকাল ৯:০০



ভারত বাংলাদেশের কোনো একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিকে আমন্ত্রণ জানাতে চাইলে সেই আমন্ত্রণপত্র ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ হাইকমিশনে পাঠাবে। সেখান থেকে আমন্ত্রণপত্র যাবে সেই রাজনৈতিক ব্যক্তির ডিপার্টমেন্টে, তারপর তার কাছে। এরপর... ...বাকিটুকু পড়ুন

×