somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

শাহীন ভূইঁয়া
আমার স্বপ্ন ছিল ঘাতক রাজাকারদের বিচার ও বঙ্গবন্ধু হত্যার বিচার জীবদ্দশায় দেখার। আমার আর কোনো চাওয়া নেই তবে জামাতের সব ব্যবসা প্রতিস্ঠান অচিরেই বাংলাদেশে বন্ধকরা উচিত। না হলে ওরা আবার অঙ্কুর উদগম করবে এই মাটিতেই।

আন্তর্জাতিক বাজারে চিংড়ি শিল্প সুনাম হারাচ্ছে পুশকরার কারণে.....বাঙ্গালী মানুষ হবে না কোনদিনই

২৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অপদ্রব্য জেলি ও পানি পুশ করা এবং অস্বাস্থ্যকর পরিবেশে গ্রহণ ও সংরক্ষণ করায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সাদা সোনা খ্যাত চিংড়ি শিল্পের বিপর্যয় দেখা দিয়েছে আন্তর্জাতিক বাজারে। পাশাপাশি এ শিল্প তার সুনাম হারাচ্ছে। ফলে বিদেশের বাজারের আমাদের দেশের চিংড়ির আগ্রহ কমে যাচ্ছে। ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের স্থানীয় ও জাতীয় অর্থনীতি।
সংশ্লিষ্ট সূত্র জানায়, এক সময়ে গলদা চিংড়িতে পেরেক ঢুকিয়ে ওজন বৃদ্ধি করার অনৈতিক কর্মকান্ডের অভিশাপ মোচন করা গেলেও এখন শুরু হয়েছে অপদ্রব্য জেলি পুশ করার রমরমা বাণিজ্য। খুলনা মহানগরীর নতুনবাজার চর বস্তি এলাকা ও রূপসা উপজেলার পূর্ব রূপসা এলাকার বিভিন্ন বাড়িতে এ অপকর্ম হয়ে থাকে বলে জানা গেছে। আর এসকল অপকর্মকারীদের কারণে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের চিংড়ি শিল্প এখন ধ্বংসের মুখে পড়েছে।
সূত্র জানায়, চলতি বছরের ডিসেম্বর মাসে মৎস্য অধিদপ্তরের পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ বিভাগ, র‌্যাব ও খুলনা মহানগর গোয়েন্দা পুলিশ বিপুল পরিমাণ পুশকৃত গলদা চিংড়ি জব্দ, বিনষ্ট এবং জরিমানা আদায় করেছে। সর্বশেষ চলতি বছরের ২৭ জানুয়ারি রোববার নতুন বাজার এলাকায় মা মনি ফিস নামক প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে অপদ্রব্য পুশকৃত ৭০ কেজি গলদা চিংড়ি উদ্ধার এবং তা’ বিনষ্ট ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও ২০ জানুয়ারি শাহ পরাণ ফিস থেকে অপদ্রব্য পুশকৃত ৩৫ কেজি চিংড়ি উদ্ধার ৬০ হাজার টাকা জরিমানা, ৬ জানুয়ারি দৌলতপুর থানার আড়ংঘাটায় খবির শেখকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। গত বছরের ডিসেম্বর মাসে মৎস্য মান নিয়ন্ত্রণ ও পরিদর্শন বিভাগ ৬টি অভিযান পরিচালনা করে প্রায় ২ লাখ টাকা জরিমানা আদায় করে। ১৬ ডিসেম্বর পূর্ব রূপসা এলাকায় পুশকৃত ২০ কেজি চিংড়ি উদ্ধার এবং ৫০ হাজার টাকা জরিমানা, একই দিনে জাহিদ ফিস ট্রেডার্সকে ১০ হাজার এবং কিশোর মালাকারকে ৪০ হাজার টাকা জরিমানা, ১৩ ডিসেম্বর নতুন বাজার এলাকার শাহজালাল ফিস থেকে পুশকৃত ৩০ কেজি চিংড়ি উদ্ধার এবং ৩০ হাজার টাকা জরিমানা করা, একই দিন এনামুল এন্টারপ্রাইজ থেকে ৫০ কেজি পুশকৃত চিংড়ি উদ্ধার এবং ৩০ হাজার টাকা জরিমানা এবং মেঘলা ফিস থেকে অপদ্রব্য পুশকৃত ২৫ কেজি চিংড়ি উদ্ধার এবং ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। ২০১২ সালে খুলনার মৎস্য অধিদপ্তর ও মান নিয়ন্ত্রণ বিভাগ ৫হাজার কেজি পুশকৃত চিংড়ি উদ্ধার ও বিনষ্ট, ৪৪লাখ টাকা জরিমানা আদায় এবং ১৪জনকে জেল হাজতে প্রেরণ করে।
সূত্র মতে, মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ বিভাগ, র‌্যাব ও গোয়েন্দা পুলিশের অভিযান সত্বেও থেমে নেই গলদা চিংড়িতে পুশ। এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী নতুন বাজার চর ও পূর্ব রূপসা এলাকায় ২/৩ মাসের জন্য ব্যবসা প্রতিষ্ঠান খুলে অবৈধ এ পুশ কারবার চালিয়ে যাচ্ছে। আর সুনাম হারাচ্ছে চিংড়ি শিল্প, ক্ষতিগ্রস্ত হচ্ছে অর্থনীতি। নতুন বাজার ও পূর্ব রূপসা এলাকার কয়েকজন প্রভাবশালী ব্যক্তি অবৈধ এ পুশ ব্যবসার পিছনে রয়েছেন। যে কারণে অবৈধ এ ব্যবসাটি আইন প্রয়োগকারী সংস্থার শত চেষ্টা সত্ত্বেও পুশের অবৈধ কারবার বন্ধ করা যাচ্ছে না। একল অপকর্মের সহযোগীতাকারী প্রভাবশালীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে না পারলে চিংড়ি শিল্পের ভবিষ্যত দারুনভাবে ঝুঁকিপূর্ণ হয়ে পড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।
এ ব্যাপারে চিংড়ি শিল্পের সাথে জড়িত একজন প্রভাবশালী ব্যবসায়ী জানান, পুশের বিরুদ্ধে ফ্রোজেন ফুডস এক্সপোর্টার্স এ্যাসোসিয়েশন, নতুনবাজার চিংড়ি বণিক সমিতি, পূর্ব রূপসা চিংড়ি বণিক সমিতি, র‌্যাব, গোয়েন্দা পুলিশ ও মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ দপ্তর কাজ করছে। পুশ আগের চেয়ে অনেক কমে গেছে। পুরোপুরি নির্মূল করার জন্য টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। খুলনা বাগেরহাট ও সাতক্ষীরার ১৪টি উপজেলায় পুশবিরোধী প্রশিক্ষণ কর্মশালা করা হয়েছে।
এ ব্যাপারে খুলনার মৎস্য পরিদর্শক ও মান নিয়ন্ত্রণ পরিদর্শক আবুল হাসান জানান, পুশ প্রতিরোধে তাদের দপ্তরসহ বিভিন্ন দপ্তর কাজ করছে। পুশ প্রতিরোধে ফ্যাক্টরী কর্তৃপক্ষকে আরও এগিয়ে আসতে হবে। তাহলে সম্মিলিতভাবে পুশ প্রতিরোধ গড়ে তোলা সম্ভব হবে।

০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রেড ভ্যানিশ: দ্য কেমিস্টস কেস

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪



চৌত্রিশ সেকেন্ড

দামেস্কের সকালটা সেদিন অন্য দিনের মতোই শুরু হয়েছিল।

কূটনৈতিক এলাকার রাস্তার দুপাশে সারি সারি গাছ। পাতায় জমে থাকা শিশিরের ওপর শীতের রোদ তখনো ঠিকমতো পড়েনি।... ...বাকিটুকু পড়ুন

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চিবিয়ে চিবিয়ে খুন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৭


পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

পথ চলতে – ১

লিখেছেন আরমান আরজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:২৫



গত দুদিন ধরে সর্দি কাশি আর জ্বরে ভুগছি। নাসিকা দিয়ে অনবরত জল গড়াচ্ছে! খেতে বসলে সেই জল আবার খাবারের সাথে পেটে ঢুকে যাচ্ছে! কী যে একটা অবস্থা! এত জল নাসা... ...বাকিটুকু পড়ুন

×