যশোরে একের পর এক
মরছে কালোমুখো হনুমান
গতমাসে খুলনাতে অবকাশ যাপন করতে গিয়ে দেখি এক ঝাক কিশোর একটি কালোমুখ হনুমান লক্ষ করে ঢিল ছুড়ছে, ধাওয়া করছে....অবশেষে স্থানীয় থানায় অবহিত করে পুলিশ মারফত বাচঁতে পেরেছিল। তাকে আপেল ,পেয়ারা, ভাত খেতে দিয়েছিলাম আতঙ্কগ্রস্থ হয়ে কিছুই স্পর্শ করেনি । অসহায় হনুমানটিকে দেখে খুব খারাপ লেগেছিল । এ যাত্রা না হয় বেঁচে গেল পরে মৃত্যু ছাড়া কী আর আছে । হঠাত করে যশোর অঞ্চলে ওরা যেন আত্মহত্যায় মেতেছে । আশাকরি বন বিভাগ সহ পরিবেশবাদী সংস্থাগুলো এদিকে নজর দেবেন । আতংকে যশোর শহরে একের পর এক মরছে কালোমুখো হনুমান। বিদ্যুৎস্পৃষ্টে মঙ্গলবার দুপুরে আরেকটি হনুমান মারা গেছে। এনিয়ে গত এক বছরে শুধু যশোর শহরে মারা গেছে পাঁচটি হনুমান। এরমধ্যে বিদ্যুৎস্পৃষ্টে ২টি ও অজ্ঞাত কারণে আরো তিনটি হনুমানের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার দুুপুরে শহরের জজ কোর্ট এলাকায় কালোমুখো হনুমানটিকে বিদ্যুতের তারে জড়িয়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে নিচে নামিয়ে রাখা হয়। প্রত্যদর্শীরা জানান, এক গাছ থেকে আরেক গাছে লাফিয়ে যাওয়ার সময় হনুমানটি বিদ্যুৎস্পৃষ্ট হয়। এদিকে মরা হনুমানটির কিছু দূরে বিমর্ষ অবস্থায় বসে থাকতে দেখা যায় তার সঙ্গী হনুমানকে। সঙ্গীর মৃত্যুতে বিলাপ করতে দেখে প্রত্যদর্শীরা রীতিমত হতবাক হন।
উল্লেখ্য, যশোরের কেশবপুর ও মনিরামপুর এ দুই উপজেলায় দীর্ঘদিন ধরে কালোমুখো হনুমান বসবাস করে আসছে। কিন্তু খাদ্যাভাবে তারা ওই এলাকা ছেড়ে শহর বা অন্য লোকালয়ে চলে আসছে। আর এসেই পড়ছে নানা বিপদে।
যে দেশের সরকার-জনগণ কোটি কোটি অর্থ অনর্থে ব্যয় করেন .....সেখান থেকে সামান্য অংশ যদি বুনো প্রানীগুলোকে বাচিঁয়ে দিতে পারে....তাতে ক্ষতি কি?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



