somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

শাহীন ভূইঁয়া
আমার স্বপ্ন ছিল ঘাতক রাজাকারদের বিচার ও বঙ্গবন্ধু হত্যার বিচার জীবদ্দশায় দেখার। আমার আর কোনো চাওয়া নেই তবে জামাতের সব ব্যবসা প্রতিস্ঠান অচিরেই বাংলাদেশে বন্ধকরা উচিত। না হলে ওরা আবার অঙ্কুর উদগম করবে এই মাটিতেই।

হাসপাতালের ‘ছুটি’, তাই হল না দেহদান, ক্ষুব্ধ মৃতের পরিবার

২৬ শে মার্চ, ২০১৩ রাত ৮:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মৃত্যুর পরে তাঁর দেহটি যেন মেডিক্যাল পড়ুয়াদের কাজে লাগে, এমনই ইচ্ছা ছিল নীলকমল মণ্ডলের। তাঁর পরিবারের লোকেরাও সেই ইচ্ছাকে মর্যাদা দিতে চেয়েছিলেন। শনিবার গভীর রাতে নীলকমলবাবুর (৭২) মৃত্যু হয়। অভিযোগ, কলকাতার চারটি মেডিক্যাল কলেজ হাসপাতালে ঘুরেও দেহদানে ব্যর্থ হয়ে শেষ পর্যন্ত নিমতলা শ্মশানঘাটে দেহটি দাহ করে দিতে বাধ্য হন পরিজনেরা। চার জায়গা থেকেই তাঁদের বলা হয়, “রবিবার এ সব বন্ধ থাকে। সোমবার আসুন।” দেহদান আন্দোলন যখন এ রাজ্যে সবে কিছুটা মজবুত চেহারা নিতে চলেছে, তখন এই ধরনের নজির সেই আন্দোলনকে কতটা ক্ষতিগ্রস্ত করবে, এই ঘটনায় সেই প্রশ্ন উঠেছে।
নীলকমলবাবুর ছেলে নীলাঞ্জন মণ্ডলের অভিযোগ, আর জি কর, নীলরতন সরকার, কলকাতা মেডিক্যাল ও ন্যাশনাল মেডিক্যাল কলেজ— এই চার জায়গায় তাঁরা যোগাযোগ করেছিলেন। কিন্তু কোনও হাসপাতালই দেহ নিতে চায়নি। বরং “রবিবার এ সব হয় নাকি?” বলে তিরস্কারের ভঙ্গিতে পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়েছে, যেন প্রিয়জনের দেহ দান করতে গিয়ে তাঁরা কোনও অপরাধ করছেন। নীলাঞ্জনবাবু বলেন, “আমাদের এক পারিবারিক বন্ধু বিভিন্ন হাসপাতালে যোগাযোগ করছিলেন। সর্বত্র এক জবাব। আর জি কর থেকে বলা হয়, ‘কোনও মর্গে রাখার ব্যবস্থা করুন। সোমবার আনবেন।’ যেন গোটা বিষয়টাই আমাদের দায়।”
নীলকমল মণ্ডল

বেলুড় শ্রমজীবী হাসপাতালে ভর্তি ছিলেন নীলকমলবাবু। শনিবার রাতে তাঁর মৃত্যুর পরে রবিবার সকালে দেহটি নেন পরিবারের লোকেরা। অভিযোগ, তার পরে দিনভর চলতে থাকে ওই ভোগান্তি। যেহেতু রবিবার হাসপাতালে সিনিয়র চিকিৎসকরা তো বটেই, এমনকী প্রশাসনিক স্তরের কর্তাদেরও পাওয়া যায় না, তাই অভিযোগ জানানোর মতো কাউকেও তাঁরা খুঁজে পাননি। সোমবার বিষয়টি জানাজানি হতেই চার মেডিক্যাল কলেজের তরফে রুটিন মাফিক বলা হয়েছে, “এমন হওয়ার কথা নয়।” মেডিক্যালের ডেপুুটি সুপার মুক্তিসাধন মাইতি বলেন, “অভিযোগ মানতে পারছি না। অন্য কোথায় কী ঘটেছে জানি না, কিন্তু আমরা রবিবারেও দেহ নিই। যেহেতু অ্যানাটমি বিভাগ বন্ধ থাকে, সেই কারণে দেহ মর্গে রেখে পরিবারকে পরের দিন তা হস্তান্তর করতে বলা হয়।”
আর জি করের ডেপুটি সুপার সিদ্ধার্থ নিয়োগী বলেন, “রবিবার অসুবিধা হয় এটা ঠিক। তবে আমরা জানতে পারলে চেষ্টা করি, যাতে ফিরিয়ে না দিয়ে দেহ নেওয়া হয়।” অর্থাৎ সমস্যা যে রয়েছে, তা তিনি কার্যত স্বীকার করেন। নীলরতন সরকার ও ন্যাশনাল কর্তৃপক্ষের তরফেও ঘুরিয়ে ফিরিয়ে নানা অসুবিধার কথাই বলা হয়েছে।
দেহদান আন্দোলন নিয়ে দীর্ঘদিন কাজ করছে এমন একটি সংগঠনের তরফে ব্রজ রায় বলেন, “ঘটনাটি আমি জানি। খুবই দুর্ভাগ্যজনক। প্রায়ই এমন হচ্ছে। আমরা এ বার সরকারকে বলব, হয় আপনারা কোনও একটা ব্যবস্থা করুন। নচেৎ আমরা এ বার কাজকর্ম গুটিয়ে ফেলব।”
সরকারি নিয়মে রবিবার তো বটেই, এমনকী অন্যান্য ছুটির দিনে দেহদানে আগ্রহী কোনও পরিবার এলে তা গ্রহণ করার কথা। এ বিষয়ে সরকারি নির্দেশিকাও রয়েছে। তার পরেও এমন ঘটছে কী ভাবে? স্বাস্থ্য দফতরের এক শীর্ষ কর্তা বলেন, “খোঁজ নিয়ে জানতে হবে কেন ওই হাসপাতালগুলি এমন করেছে। এটা হওয়ার কথা নয় কোনও ভাবেই।”
নীলাঞ্জনবাবুর পারিবারিক বন্ধু নীলাঞ্জন দত্ত বলেন, “১৯৯৫ সালে আমার মা এমনই একটা রবিবারে মারা যান। তখনও আমি বহু চেষ্টা করেও কোনও হাসপাতালে মায়ের দেহ দান করতে পারিনি। এতগুলো বছরে পরিস্থিতি যে এতটুকুও বদলায়নি, তা আবার প্রমাণ হয়ে গেল।”
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

অভাগীর সুর ব্যঞ্জনা - তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার একটি প্রেম, একটি অসমাপ্ত প্রতিশ্রুতি এবং বারো বছর ধরে চাপা পড়ে থাকা এক ভয়ংকর সত্যের উপাখ্যান।

লিখেছেন ডঃ এম এ আলী, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ২:৩৫


অভাগীর সুর ব্যঞ্জনা - প্রথম পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা - দ্বিতীয় পর্ব

অভাগীর সুর ব্যঞ্জনা -তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার

দ্বিতীয় পর্বের শেষ কটি কথার রেশ ধরেই শুরু হলো... ...বাকিটুকু পড়ুন

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×