somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

শাহীন ভূইঁয়া
আমার স্বপ্ন ছিল ঘাতক রাজাকারদের বিচার ও বঙ্গবন্ধু হত্যার বিচার জীবদ্দশায় দেখার। আমার আর কোনো চাওয়া নেই তবে জামাতের সব ব্যবসা প্রতিস্ঠান অচিরেই বাংলাদেশে বন্ধকরা উচিত। না হলে ওরা আবার অঙ্কুর উদগম করবে এই মাটিতেই।

শাহবাগের গণজাগরণ এখন সারা বিশ্বে

২৮ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে অস্ট্রেলিয়ার প্রধান প্রধান শহরে একযোগে মানববন্ধন ও সংহতি সমাবেশ হয়েছে।

রোববার অস্ট্রেলিয়ার গণজাগরণ মঞ্চের উদ্যোগে নিউ সাউথ ওয়েলস পার্লামেন্ট হাউসের সামনে দুপুর ১২টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত দেড়ঘণ্টা মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

বিদেশিদের কাছে যুদ্ধাপরাধীদের বিচারের দাবির যৌক্তিকতা বিষয়ক লিফলেট বিতরণ ও গণস্বাক্ষর সংগ্রহ করা হয়। ‘ধন্য ধান্য পুষ্পে ভরা/আমাদের এই বসুন্ধরা’ গানটি পরিবেশনার মধ্য দিয়ে দেড় ঘণ্টাব্যাপী সংহতি সমাবেশ শেষ হয়।

সমাবেশে সবাই শাহবাগের ২৬ মার্চের কর্মসূচি দেখে পরবর্তী কর্মসূচি ঘোষণার ব্যাপারে একমত হন।

এ ব্যাপারে ২৯ মার্চ সকাল ১১টায় সিডনির এসফিল্ড পার্কের শহীদ মিনার চত্বরে মতবিনিময় সভার আহ্বান করা হয়েছে।

উল্লেখ্য, এটি ছিল গণজাগরণ মঞ্চ, অস্ট্রেলিয়ার চতুর্থ কর্মসূচি। এর সংগঠকরা তাদের দাবি আদায় না হওয়া আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় ঘোষণা করেন।

একই দিন অস্ট্রেলিয়ার মেলবোর্নের ফ্লাগস্টাফ গার্ডেনে ‘স্পিরিট ১৯৭১’ এর আয়োজনে শাহবাগের গণজাগরণ মঞ্চের সঙ্গে একাত্মতা ঘোষণা করে সংহতি সমাবেশ ও মানববন্ধনের আয়োজন করা হয়।

প্রসঙ্গত, অস্ট্রেলিয়ার সিডনি, পার্থ এবং মেলবোর্নসহ প্রবাসের আয়োজকরা অনলাইনে পারস্পরিক যোগাযোগের মাধ্যমে এসব কর্মসূচি পালন করছেন। তাই, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, সুইডেন, জাপান, নিউজিল্যান্ড এবং ইতালিসহ বিশ্বের ২৩টি দেশের শতাধিক শহরে একই কর্মসূচি পালিত হয়েছে।

এরই মধ্যে, ইংল্যান্ডের ট্রাফল্গার স্কয়ার, আমেরিকান চ্যানেলে জাতিসংঘের সামনে, অস্ট্রেলিয়ার মারটিন প্লেসে শাহবাগের গণজাগরণ মঞ্চের সঙ্গে একাত্মতা ঘোষণা করে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।

৫ ফেব্রুয়ারি শুরু হওয়া কয়েকজন তরুণের আন্দোলন এখন বিশ্বের সব বাঙালির প্রাণের দাবিতে পরিণত হয়েছে। পৃথিবীর এমন কোনো নামকরা সংবাদমাধ্যম নেই যেখানে শাহবাগের গণজাগরণ মঞ্চ, তাদের সংবাদ শিরোনাম করেনি! জাতিসংঘের মহাসচিব থেকে শুরু করে পৃথিবীর সব কর্তাব্যক্তিদের কাছে শাহবাগের ন্যায়সঙ্গত দাবি পৌঁছে গেছে।

এছাড়াও যুক্তরাজ্যের ম্যানচেস্টার শহর থেকে প্রায় ৩০০ কিলোমিটার পায়ে হেঁটে ‘ওয়াকিং ফর জাস্টিস’ দাবি নিয়ে একদল বাঙালি তরুণ লন্ডনের ১০নং ডাউনিং স্ট্রিটে প্রধানমন্ত্রীর বাসভবনে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে স্মারকলিপি দেবেন।

তারা এখনও প্রচণ্ড শীতে তুষারপাতের মধ্য দিয়ে হাঁটছেন। সবার দাবি একটাই, যুদ্ধাপরাধীদের ফাঁসি চাই।

পাদটীকা: যারা ভাবছেন, শাহবাগের গণজাগরণ ব্যর্থ হয়ে যাবে; তাদের উদ্দেশে বলছি- শাহবাগের চেতনা এরই মধ্যে পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। শাহবাগে একটি জাতির সংস্কারের কাজ চলছে। একটি চেতনার বিস্ফোরণ ঘটেছে। কোটি কোটি তরুণের বুকের মধ্যে এক একটি শাহবাগ তৈরি হয়ে গেছে। এ চেতনার মৃত্যু নেই!

Click This Link
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

অভাগীর সুর ব্যঞ্জনা - তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার একটি প্রেম, একটি অসমাপ্ত প্রতিশ্রুতি এবং বারো বছর ধরে চাপা পড়ে থাকা এক ভয়ংকর সত্যের উপাখ্যান।

লিখেছেন ডঃ এম এ আলী, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ২:৩৫


অভাগীর সুর ব্যঞ্জনা - প্রথম পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা - দ্বিতীয় পর্ব

অভাগীর সুর ব্যঞ্জনা -তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার

দ্বিতীয় পর্বের শেষ কটি কথার রেশ ধরেই শুরু হলো... ...বাকিটুকু পড়ুন

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×