somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

শাহীন ভূইঁয়া
আমার স্বপ্ন ছিল ঘাতক রাজাকারদের বিচার ও বঙ্গবন্ধু হত্যার বিচার জীবদ্দশায় দেখার। আমার আর কোনো চাওয়া নেই তবে জামাতের সব ব্যবসা প্রতিস্ঠান অচিরেই বাংলাদেশে বন্ধকরা উচিত। না হলে ওরা আবার অঙ্কুর উদগম করবে এই মাটিতেই।

কিছু নামাজী আছেন প্রতিদিন মসজিদে গিয়ে একই জায়গায় বসতে চেষ্টা করেন.........এটা ঠিক নয়

২৯ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


কিছু লোক আছেন যারা নামাজ পড়তে আসেন মসজিদে। কিন্তু তারা প্রতিদিন এক জায়গায় বসার চেষ্টা করেন। তিনি যদি আগে আসেন তাহলে ওই নির্দিষ্ট জায়গায় বসেন আর যদি পরে আসেন তা হলে যেভাবে হোক লোকের ঘাড় ডিঙিয়ে অন্যজনের অসুবিধা করে হলেও নির্দিষ্ট জায়গায় বসার চেষ্টা করেন। বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে কাঙ্ক্ষিত স্থান সাধারণত পাখা বরাবর হয়ে থাকে। আবার কোথাও দেখা গেছে অভিজাত কারো জন্য বা সমাজের কর্তা ব্যক্তির জন্যও মসজিদের জায়গা নির্দিষ্ট থাকে। (নাউজুবিল্লাহ)।

এটা অত্যন্ত গর্হিত কাজ যা আল্লাহ’র রাসুল (সা.) পছন্দ করেননি। মসজিদে যিনি আগে আসবেন তিনিই অধিক হকদার ইচ্ছামত জায়গায় বসার। আর পরে এলে মসজিদে পেছনের দিকে বসতে হবে।

হযরত আবু কুরাইব (রা.)...হযরত মুয়ায ইবন আনাস (রা.) হতে বর্ণিত, আল্লাহ’র রাসুল (সা.) বলেছেন, যে ব্যক্তি জুম’আর দিনে লোকের ঘাড় ডিঙিয়ে সামনে অগ্রসর হয়,কিয়ামতের দিন তাকে দোজখের পুল বানানো হবে। (ইবন মাজাহ হাদিস নম্বর-১১১৬)।

আল্লাহ’র রাসুলের (সা.) সতর্ক বাণীর পর আশা করি আমরা মসজিদে পরে নামাজ পড়তে এসে আর কখনো লোকের ঘাড় ডিঙিয়ে সামনে যাবো না। আসুন আগের ভুলের জন্য আমরা আল্লাহ’র কাছে তওবা করি। আশা করি আল্লাহ রব্বুল আ’লামিন আমাদের ক্ষমা করবেন।

এরপর কিছু লোক যদি লাল বাতি জ্বলে (লাল বাতি জ্বলার অর্থ সুন্নত পড়ার সময় নেই, কিছুক্ষণের মধ্যেই জামাতের ইকামত দেওয়া হবে।) বা না জ্বলে এতো দ্রুত সুন্নত নামাজ আদায় করেন তা আশ্চর্যের বিষয়। রুকু সেজদা সঠিকভাবে না করলে নামাজ শুদ্ধ হবে না। হযরত আবু মসউদ আনসারী (র.) হতে বর্ণিত,আল্লাহ’র রসুল (সা.) বলেছেন, যে ব্যক্তি রুকু ও সেজদায় পিঠ স্থিরভাবে সোজা করে না তার নামাজ শুদ্ধ হয় না। তিরমিজি ১ম খণ্ড, হাদিস নম্বর-২৫০।

নামাজের মধ্যে ধীরস্থিরতা নামাজের অন্যতম শর্ত। দ্রুত সেজদা দেওয়াকে আল্লাহ’র রাসুল (সা.) কাকের ঠোকরের সঙ্গে তুলনা করেছেন। অর্থাৎ খেয়াল করলে দেখবেন কাক খুব দ্রুততার সঙ্গে ঠোকর দিয়ে খাবার সাবাড় করে। এছাড়া সেজদায় কনুইসহ হাতের তালু বিছিয়ে দিয়ে সেজদা দিতে আল্লাহ’র রাসুল (সা.) স্পষ্ট নিষেধ করেছেন। কারণ এভাবে চতুষ্পদ হিংস্র জন্তু বসে।

হযরত আব্দুর রহমান ইবন সিবল (রা.) হতে বর্ণিত, আল্লাহ’র রাসুল (সা.) বলেছেন, কাকের ঠোকরের ন্যায় (অর্থাৎ তাড়াতাড়ি) সেজদা করতে, চতুষ্পদ জন্তুর মতো বাহু বিছাতে এবং মসজিদের মধ্যে উটের মতো নির্দিষ্ট স্থান বেছে নিতে নিষেধ করেছেন। (দাউদ শরীফ, হাদিস নম্বর-৮৬২, ইবন মাজাহ হাদিস নম্বর-১৪২৯)।

মহান আল্লাহ্‌ রুকু সেজদায় আমদের যে ত্রুটি হয়েছে সে জন্য আমাদের ক্ষমা করুন। নামাজে ধীর স্থির হয়ে রুকু সেজদা করে এবং ভবিষ্যতে তা সঠিকভাবে করার তৌফিক দান করুন এবং রাসুলের (সা.) ওই হাদিস অনুসারে আমল করার তৌফিক দান করুন। আমীন।

রুকু সেজদা ঠিকভাবে করা এবং নামাজে একাগ্রতা ও নামাজের শুদ্ধতা যে কত গুরুত্বপূর্ণ তা আল্লাহ’র রাসুল (সা.) একটি ঘটনায় পাওয়া যায়। কোনো এক লোককে তিনি পর পর তিন বার নামাজের নির্দেশ দিয়েও যখন নামাজ সঠিক পেলেন না, তখন তিনি নিজেই কিভাবে শুদ্ধভাবে নামাজ পড়তে হবে তা তাকে শিখিয়ে দিলেন।

হযরত আবু হোরায়রা (রা.) হতে বর্ণিত, আল্লাহ’র রাসুল (সা.) মসজিদের এক কিনারায় বসেছিলেন। এক ব্যক্তি মসজিদে এসে নামাজ পড়তে শুরু করলো। (নবী (সা.) তার নামাজের প্রতি লক্ষ্য করছিলেন লোকটি নামাজের রুকু ও সেজদা ভালো করে ধীরে ধীরে আদায় করছিল না।) লোকটি নামাজ শেষ করে নবী (সা.) এর কাছে এল এবং তাঁকে সালাম করলো। নবী (সা.) তার সালামের উত্তর দিয়ে বললেন-তোমার নামাজ হয়নি,তুমি পুনরায় নামাজ পড়ে আস। লোকটি দ্বিতীয়বার নামাজ পড়লো (কিন্তু প্রথম বারের মতোই পড়লো এবং নবী (সা.) এর কাছে এসে সালাম করলো। এবারও তিনি সালামের উত্তর দিয়ে বললেন, তোমার নামাজ হয়নি, তুমি পুনরায় নামাজ পড়ে আস। সে এবারও একইভাবে নামাজ পড়লো। হযরত নবী (সা.) তাকে একইভাবে বললেন। তিনবার এমন করার পর লোকটি আরজ করলো, হুজুর! যে আল্লাহ্‌ আপনাকে সত্য ধর্মের বাহকরূপে রাসুল বানিয়ে পাঠিয়েছেন সে আল্লাহ’র শপথ করে আমি বলছি, আমি এর চেয়ে উত্তমরূপে নামাজ পড়তে জানি না। আপনি আমাকে নামাজ পড়া শিখিয়ে দিন। অতঃপর নবী (সা.) তাকে নামাজ শিক্ষা দিতে লাগলেন। তিনি বললেন, নামাজের আগে উত্তম রূপে ওজু করবে, তারপর কেবলার দিকে মুখ করে দাঁড়াবে, তারপর “আল্লাহু আকবর” বলবে। অতঃপর কোরআনের যা কিছু সূরা পড়া তোমার পক্ষে সহজ ও সম্ভব হয় তা পড়বে। তারপর “আল্লাহু আকবর” বলে মাথা ঝুকাবে এবং ধীরস্থিরভাবে রুকু করবে। তারপর “ছামিয়াল্লাহু লিমান হামিদাহ” বলে পূর্ণ মাত্রায় সোজা হয়ে দাঁড়াবে। যেন প্রতিটি হাড় নিজ নিজ স্থানে পৌঁছাতে পারে। অতঃপর “আল্লাহু আকবর” বলে ধীরস্থিরভাবে উত্তমরূপে সেজদা করবে। তারপর মাথা উঠিয়ে স্থিরভাবে বসবে।পুনরায় ঐরূপ সেজদা করবে এবং সেজদা থেকে উঠবে। এরূপে (ধীরস্থিরভাবে ভক্তি ও মহব্বতের সঙ্গে) প্রথম থেকে শেষ পর্যন্ত নামাজ আদায় করবে। (বোখারি শরীফ,খণ্ড-১, হাদিস নম্বর-৪৬০)।

এটাই আল্লাহ্‌র রাসুলের (সা.) দেওয়া নামাজ পড়ার শুদ্ধ ও সঠিক নির্দেশনা। নামাজ মুমিনের জন্য মিরাজ স্বরূপ। মিরাজে মহান আল্লাহ্‌ যেমন তার প্রিয় হাবিবের সঙ্গে একান্তে আলাপ করেছিলেন তেমনি নামাজের মাধ্যমে বান্দার সঙ্গে মহান আল্লাহ’র একান্ত আলাপ হয়। বান্দা তার অভাব অভিযোগ সরাসরি আল্লাহ’র কাছে পেশ করে এবং সঠিক বিনয়ী নামাজ আল্লাহ’র দরবারে গৃহীত হয়ে থাকে। বান্দাকে তার প্রয়োজন আল্লাহ’র কাছেই বলতে হয় কোনো মাধ্যম ছাড়া। আর সে পদ্ধতি হচ্ছে নামাজ।

হযরত আওফ ইবন মালিক আশজায়ী (রা.) হতে বর্ণিত, আমরা রাসুল(সা.) এর কাছে ছিলাম। তিনি বললেন তোমরা কি আল্লাহ’র রাসুলের (সা.) কাছে বায়াত হবে না? এ কথাটি তিনি তিনবার বললেন। আমরা হাত বাড়িয়ে দিলাম এবং তাঁর কাছে বায়াত হলাম। তারপর আমরা বললাম ইয়া রাসুলাল্লাহ! আমরা তো আগেই আপনার কাছে বায়াত হয়েছি, তবে এই বায়াত কোন বিষয়ের ওপর? তিনি বললেন, এই বায়াত এই কথার ওপর যে, তোমরা আল্লাহ’র ইবাদত করবে এবং তাঁর সঙ্গে কাউকে শরিক করবে না। পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে। তারপর আস্তে আস্তে করে গোপনে বললেন- মানুষের কাছে কিছু চাইবে না। (নাসাই শরীফ হাদিস নম্বর-৪৬৩)।

আসুন আমরা সবাই মহান আল্লাহ’র দরবারে আমাদের অভাব অভিযোগ পেশ করি। নামাজ সঠিক ভাবে আদায় করি।
কৃতজ্ঞতা- বাংলা নিউজ
Click This Link
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

অভাগীর সুর ব্যঞ্জনা - তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার একটি প্রেম, একটি অসমাপ্ত প্রতিশ্রুতি এবং বারো বছর ধরে চাপা পড়ে থাকা এক ভয়ংকর সত্যের উপাখ্যান।

লিখেছেন ডঃ এম এ আলী, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ২:৩৫


অভাগীর সুর ব্যঞ্জনা - প্রথম পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা - দ্বিতীয় পর্ব

অভাগীর সুর ব্যঞ্জনা -তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার

দ্বিতীয় পর্বের শেষ কটি কথার রেশ ধরেই শুরু হলো... ...বাকিটুকু পড়ুন

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×