somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

শাহীন ভূইঁয়া
আমার স্বপ্ন ছিল ঘাতক রাজাকারদের বিচার ও বঙ্গবন্ধু হত্যার বিচার জীবদ্দশায় দেখার। আমার আর কোনো চাওয়া নেই তবে জামাতের সব ব্যবসা প্রতিস্ঠান অচিরেই বাংলাদেশে বন্ধকরা উচিত। না হলে ওরা আবার অঙ্কুর উদগম করবে এই মাটিতেই।

“কভি পেটওয়ালি তো কভি পেট খালি!

১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

“কভি পেটওয়ালি তো কভি পেট খালি!
নকল গর্ভে রাখা দু’কেজি কোকেন, গ্রেফতার যুবতী
পর্দায বেশ জমাটি ক্লাইম্যাক্স হতে পারত দৃশ্যটা।
কলম্বিয়ার বোয়োটা বিমানবন্দরে এক অন্তঃসত্ত্বাকে
আটক করলেন সন্দিহান নিরাপত্তারক্ষীরা। তল্লাশিতে
দেখা গেল, তাঁর স্ফীত গর্ভটি নকল। পেটের সঙ্গে
সাঁটা ল্যাটেক্সের খোলের মধ্যে থেকে বেরিয়ে এল কেজি দু’য়েক কোকেন।
মনে পড়বে ‘কহানি’র বিদ্যা বাগচীকে। তবে বিদ্যা (বালন)
বাগচী নকল গর্ভ ব্যবহার করেছিলেন ন্যায়বিচার পেতে। তাঁর
সঙ্গে তাই কলম্বিয়ায় ধৃত বছর আঠাশের কানাডীয় যুবতী তাবিথা
লিয়া রিচির ঠিক তুলনা টানা যায় না। বোয়োটার পুলিশকর্তা
এস্তেবান আরিয়া জানিয়েছেন, ৬ অগস্ট সমাজকর্মী পরিচয়ে সে দেশে
এসেছিলেন তাবিথা। বুধবার এয়ার কানাডার বিমানে টরন্টো ফেরার
কথা ছিল তাঁর। গর্ভরহস্য ফাঁস হয়ে যাওয়ায় আপাতত তিনি পুলিশি জিম্মায়।
সিনেমায় যেমন হয়! তাবিথার সঙ্গে ‘কহানি’র বিদ্যা বাগচীর চেয়ে বরং
‘খুদ্দার’ ছবির মেরির মিলই বেশি।
অমিতাভ বচ্চনের বিপরীতে ওই চরিত্রটিতে অভিনয় করেছিলেন পরভিন বাবি।
ওই ছবিতে নকল গর্ভের ভিতরে চোলাই পাচার করতেন পরভিন।
এক দিন অবশ্য ধরাও পড়ে গেলেন অমিতাভের চোখে। জিজ্ঞাসা করায় জবাব দিলেন,
“বাচ্চার জন্ম হয়ে গিয়েছে।” আর তার পরেই এ কে হাঙ্গলের সেই জনপ্রিয় ডায়ালগ,
“কভি পেটওয়ালি তো কভি পেট খালি!”
উদাহরণ আছে হলিউডেও। ২০০৪-এর ছবি ‘টেকিং লাইভস’-এ দেখা গিয়েছিল,
অপরাধীকে ফাঁদে ফেলতে নকল গর্ভের সাহায্য নিচ্ছেন এফবিআইয়ের এক গোয়েন্দা।
অভিনয়ে খোদ অ্যাঞ্জেলিনা জোলি!
এখানে অবশ্য উল্টো ‘কহানি’। ফাঁদে পড়ে গিয়েছেন তাবিথা নিজেই।

বিদেশী পত্রিকা অবলম্বনে..............(সংবাদসংস্থা • বোয়োটা (কলম্বিয়া)

সর্বশেষ এডিট : ১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:২৩
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


কয়েক বছর আগে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণের বিষয়টি ছিল... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০২


প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×