"পুরুষ কংকাল"
শাহিন
নেশার জলন্ত প্রতীমা, ধ্বংসের লীলাভূমি
কৃত্রিম স্বপ্নের রাজপথ পাড়ি দেয়া
আমি অস্থির, উন্মাদ, অবিশ্বাসী পুরুষ কংকাল ।
আমাকে ঘৃণা কর ।
আমি হিংস্র ও কামুক ।
প্রকৃতিগতভাবেই বহুগামিতায় আমি
অন্ধ, পতিত পুরুষ কংকাল
আমাকে ঘৃণা কর ।
সকল পাপ ও পৌচাশিকতা
আমার ভেতর বাহির,
ব্যক্তিগত অক্ষমতায় ছুড়ে দেই এসিড
রমণী কিংবা শিশুকে ।
আমি অন্যায় নির্যাতনকারী
শ্রেনী শত্রু পুরুষ কংকাল ।
আমাকে ঘৃণা কর ।
আমি ভন্ড, ভয়ংকর নিষ্ঠুর ইভ টিজার ।
প্রেমের আড়ালে লোভ,
ক্ষমার আড়ালে ক্রোধকে লালন করা
প্রতারক পুরুষ কংকাল ।
আমাকে ঘৃণা কর ।
নষ্ট রক্তের স্রোত আমার ধমনীতে ।
আমি উল্টো পথে চলা অহংকারী,
অস্বাভাবিক পুরুষ কংকাল ।
আমাকে ঘৃণা কর, ঘৃণা কর //
ঢাকা- ১৬/০৮/২০০৭ইং
সর্বশেষ এডিট : ২৩ শে জুন, ২০১৩ বিকাল ৫:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



