somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ছোট গল্প "স্বপ্নের মৃত্যু"

১৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ শ্রাবনীর মনটা খুব ভালো । চাকুরী জীবনের প্রথম বেতন হাতে । এলিফ্যান্ট রোডের ক্যাটস আই থেকে ছোট ভাই সজীবের জন্য একটি শার্ট কিনেছে । তমালের জন্যও একটি কেনার ইচ্ছে হয়েছিল কিন্তু আজ নয় অন্য একদিন ওকে সাথে নিয়ে আসবে ভেবে বেইলী রোড যাচ্ছে মায়ের জন্য একটি শাড়ি কেনার উদ্দেশ্যে । নিজেকে খুব সুখী আর অহংকারী মনে হচ্ছে । আগামী কাল ছুটির দিন । তমালকে কিছুটা সময় দিতে হবে । গত একমাসে ওর সাথে দেখা হয়েছে মাত্র একদিন । অনেক দিন হয় দু'জনে বাইরে কিছুই খায়নি । শেষ কবে চাইনিজ রেস্তোরায় খেয়েছিল মনে নেই । আগামীকাল ওকে চাইনিজ খাওয়াবে আর কিছু একটা উপহার দিতে হবে। বাইং হাউজ এর চাকরিটা চলে যাওয়ায় তমাল কয়েক মাস যাবৎ বেকার । পকেটে টাকা না থাকলে পুরুষ মানুষের মন খুব খারাপ থাকে । তখন তাদের ব্যবহারও খারাপ হয়ে যায় । মোবাইল রিসিভ করে না । রিসিভ করলেও দশটা কথার পেছনে উত্তর দেয় একটা । উদভ্রান্তের মত ঘুরে বেড়ায় সারা শহর । আকাশের দিকে তাকিয়ে পার্কের বেঞ্চিতে শুয়ে থাকে । কেউ যে কোথাও তার জন্য অপেক্ষায় আছে সে কথাও তখন ভুলে যায় । বারবার শ্রাবনীর মনের আয়নায় ভেসে উঠছে তিনটি আনন্দিত মুখ । বাবা মারা যাবার পর গত তিন বছর ওদের খুব কষ্টে কেটেছে । যদিও ওরা তিনজন মানুষ মাত্র তবুও দু'এক বেলা তাদের না খেয়ে কাটাতে হয়েছে । অর্থ কষ্ট যে কতটা বেদনা দায়ক হতে পারে তা হাড়ে হাড়ে অনুভব করেছে গত তিন বছরে । শ্রাবনীর বাবা একটি প্রাইভেট ফার্মে ছোট চাকরী করতেন । অতিরিক্ত আয়ের কোন পথ ছিল না ঠিক কিন্তু পরিবারকে কখনো না খেয়ে থাকার মত কষ্ট পেতে হয়নি । ছেলে মেয়ের পড়াশুনার পেছনে সর্বশেষ সঞ্চয়টুকু যা শ্রাবনীর মা বাজার খরচ থেকে জমা করতেন গত তিন বছরে তাও প্রায় শেষ । এখন শ্রাবনীই তার পরিবারের একমাত্র ভরসা । নতুন চাকরী । গত কয়দিন খুব পরিশ্রম গেছে । নানা বিষয়ে ভাবতে ভাবতে শ্রাবনী কিছুটা তন্দ্রাচ্ছন্ন অথবা স্বপ্নাচ্ছন্ন হয়ে গিয়েছিল । রিক্সায় উঠে শ্রাবনী খুব সাবধানে থাকে আর চালককেও সাবধানে চালাতে বলে । অথচ, পরদিন সকালের দৈনিক পত্রিকার খবর "শাহবাগ মোগে সড়ক দুর্ঘটনায় শ্রাবনী নামের এক তরুণী নিহত ।
শাহিন ০৬/০৭/২০০৮ ।
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

পথ চলতে – ১

লিখেছেন আরমান আরজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:২৫



গত দুদিন ধরে সর্দি কাশি আর জ্বরে ভুগছি। নাসিকা দিয়ে অনবরত জল গড়াচ্ছে! খেতে বসলে সেই জল আবার খাবারের সাথে পেটে ঢুকে যাচ্ছে! কী যে একটা অবস্থা! এত জল নাসা... ...বাকিটুকু পড়ুন

কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

লিখেছেন নাহল তরকারি, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৩৯




কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

*২০১০ সালের কোনো এক শীতের সন্ধ্যা থেকে ফিরে দেখা ২০০৯-এর নভেম্বর।*

কিছু গান আছে, যেগুলো শুধু গান নয়; একেকটা সময়ের দরজা।... ...বাকিটুকু পড়ুন

হুমায়ূন আহমেদ: আন্ডাররেটেড (পর্ব ০১ )

লিখেছেন চারাগাছ, ১৮ ই নভেম্বর, ২০২৬ ভোর ৪:০৮

.


হুমায়ূন আহমেদ আমার প্রিয় লেখকদের একজন। তাঁর জনপ্রিয় উপন্যাসগুলোর কথা আমরা অনেকেই জানি, অনেক আলোচনা হয়েছে সেগুলো নিয়ে। কিন্তু তাঁর কিছু উপন্যাস আছে, যেগুলো আমার কাছে... ...বাকিটুকু পড়ুন

কি মানুষ বানাইলা

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৪৯


কি মানুষ বানাইলা
ও আল্লাহ, আল্লাহ-----
আমি তো খুঁজে পাই না
মানুষের মন চেহারা;
রহস্যের চিন্তায় মরি
বাঁচায় না কেউ জানি,
কি রূপের মানুষ আমি
আপন চিন্তায় রাত কানা;
নামের মধ্যে যত সোনা,
এতো স্বার্থের স্বাদ নোনা
পথে ঘাটে যায়... ...বাকিটুকু পড়ুন

×