"পরিবর্তন"
শাহিন
প্রকৃতির সান্নিধ্যে বসন্ত বাতাস,
শিশির ঝরা শিউলি, কখনো
কাল বৈশাখী ঝড় হয়ে যাই রাখালিয়া বাঁশিতে ।
সীমান্তের মিলন স্থলে চুম্বন করে কখনো প্রহরী,
সম্মিলিত ভালোবাসায় বাধি ঠিকানা ।
দুঃসময়ে নারীর সৌন্দর্য্য,
পৌরুষের অহংকার নিয়ে হই প্রেমিক,
নেশার চরম স্পর্শ নিয়ে কৃত্রিম মাতাল ।
কখনো শুন্য উদ্যান হই,
সমূদ্রের গভীরতা নিয়ে অচেনা শব্দ ।
কখনোবা দুর্বোধ্য নীল কবিতা হয়ে যাই
বেদনা সিক্ত স্মৃতির তিমিরে //
ঢাকা-৩১/০১/২০০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



