মেয়ের নাম মুনা (ছদ্দ নাম), বয়স ২১, অনার্স ২য় বর্ষ ।
ছেলের নাম অয়ন (ছদ্দ নাম), বয়স ২৫, মাষ্টার্স ।
মুনা এবং অয়ন দু'জন দু'জনকে খুব ভালোবাসে । ওদের মধ্যে ৩বছর যাবৎ সম্পর্ক । অয়ন এর পরিবার মুনাদের পরিবারের চেয়ে অর্থ সম্পদে একটু কম । মুনার পরিবার ওদের বিষয়টি জানতে পারায় এবং বাধা দেয়ায় ওরা কয়েক মাস আগে পালিয়ে বিয়ে করারও পরিকল্পনা করেছিল । কিন্তু অয়ন বেকার থাকায় সে সিদ্ধান্ত থেকে তারা পিছু হটে । মুনার পরিবার মুনাকে বিয়ে দেয়ার জন্য গোপনে পাত্র খুজছে । মুনার বড় মামা মুনার জন্য একটি পাত্র ঠিক করেন । সবুজ (ছদ্দ নাম), বয়স ৩২, এমবিএ । একটি সরকারী অফিসের কর্মকর্তা । একদিনের নোটিশে মুনার বিয়ে হয়ে যায় ।
মুনার প্রাক্তন প্রেমিক "অয়ন" মুনার হাজবেন্ডকে ফোন করে বলছে আপনার স্ত্রীর সাথে আমার অনেক বছর সম্পর্ক ছিল এমনকি আমাদের শারীরিক সম্পর্ক হয়েছে বহুবার ।
আমার প্রশ্ন হচ্ছে একজন সত্তিকার প্রেমিক হিসেবে এরকম করা কি ঠিক ?
অয়ন বলছে, আপনার আর মুনার বয়সের পার্থক্য ১১ বছর । আপনার সামনে মুনা একটি বাচ্চা মেয়ে সুতরাং আপনি ওকে ধর্ষণ করছেন ।
আমার প্রশ্ন হচ্ছে বয়সের পার্থক্যের কারণে স্বামী-স্ত্রীর সম্পর্ক কখনো ধর্ষণের পর্যায়ে পড়ে ?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



