শুধুমাত্র শারীরিক ভাবে ধর্ষণকে আমরা ধর্ষণ বলি কিন্তু কেন ? একটি ঘটনা বলি : আমি আমার স্ত্রীকে নিয়ে একটি মার্কেটের সামনে দাড়িয়ে ছিলাম । হঠাৎ ওর দুর সম্পর্কের এক দুলাভাই এর আগমন । অনেক বছর পরে দেখা । আমার স্ত্রী তাকে আমার সাথে পরিচয় করিয়ে দেয় । আমরা কিছুক্ষন রাস্তায় দাড়িয়ে কথা বলছিলাম । আমি খুব সুক্ষভাবে লক্ষ করলাম দুলাভাই তার শালীর দিকে বারবার পা থেকে মাথা পর্যন্ত এমনভাবে তাকাচ্ছে যেন সে খুব সুস্বাদু কোন খাবার দেখছে । সুযোগ থাকলে সে এখনই চেটে পুটে খেয়ে ফেলতো । আর কেমন নির্লজ্জ যে, পাশে আমি দাড়িয়ে আছি সেদিকে সে খেয়াল করছে না । ওনার অবস্থা দেখে আমি নিজেই লজ্জা পাচ্ছিলাম । আমার স্ত্রীও বিষয়টি লক্ষ করে । পরবর্তীতে আমরা এ বিষয়টি নিয়ে আলোচনা করি । আমরা এই সিদ্ধান্তে উপনীত হই যে, এটাও এক প্রকার ধর্ষণ । চোখের ধর্ষণ । রাস্তায়, স্কুল-কলেজ-ইউনিভার্সিটির সামনে যে সকল পুরুষ মেয়েদের দেখে টিজ করে তারাও ধর্ষক । এটি মুখের ধর্ষণ । এগুলোরও বিচার হওয়া উচিৎ । ধর্ষকদের শাস্তি হবে এরকম : "মৃত্যুদন্ড আর তার পরিবারের সদস্যদের জন্য যাবজ্জীবন কারাদন্ড ।"
আলোচিত ব্লগ
সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন
রেড ভ্যানিশ: দ্য কেমিস্টস কেস

চৌত্রিশ সেকেন্ড
দামেস্কের সকালটা সেদিন অন্য দিনের মতোই শুরু হয়েছিল।
কূটনৈতিক এলাকার রাস্তার দুপাশে সারি সারি গাছ। পাতায় জমে থাকা শিশিরের ওপর শীতের রোদ তখনো ঠিকমতো পড়েনি।... ...বাকিটুকু পড়ুন
গল্প- জ্যাকেট সমাচার

- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন
চিবিয়ে চিবিয়ে খুন

পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া... ...বাকিটুকু পড়ুন
চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ
বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।