"অন্য কেউ"
শাহিন
সম্ভাবনার সীমানা পেরিয়ে যারা পেতে চায়
অতুল ঐশ্বর্য, ঘুমন্ত ভোরের শিশির;
শব্দের বিষন্নতাকে সঙ্গী করে,
নিশ্চুপ নিশীতে যারা পূর্ণিমার বাসর সাঁজায়;
দিগন্ত জুড়ে স্বপ্ন আর শুন্যতা নিয়ে
পার হয় বাস্তবতার পাথড় সময় ।
যারা গড়তে জানে আবার ভাঙ্গতে জানে,
ভালোবাসার রঙ্গীন প্রাসাদ ।
ক্লান্ত পথের শেষেও যারা ফুরায় না ।
আসন্ন যৌবন যাদের হাতছানি দেয় ।
যারা অপ্রকাশিত কিন্তু সজীব,
নিদ্রাহীন মধ্যরাতে জীবনের হাত ধরে তৃপ্তি পায়;
অপ্রত্যাশিত পরিবর্তনে বুক পেতে দেয় ।
যারা ভেতরে বাইরে পরিপূর্ণ কবিতার মতন
তারাই লিখুক, এই রইলো কাগজ কলম ।
আজ আমি আর লিখবো না কবিতা //

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


