somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এক বেলা না খেলে কি এমন হয়, অনেকে তো কয়েক বেলা না খেয়েই থাকে!!!

৩০ শে জুলাই, ২০১৫ রাত ২:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

খিদায় পেট চু চু করতেছে... >:O
বৃষ্টি আসার পূর্বে আকাশ যেমন করে ডাকে ঠিক সেইভাবেই পেট গুডুম গুডুম করে ডাকতেছে। :-D

একদিন ডাক্তার মশাই খুব সুন্দর করে আমাকে বুঝিয়েছিলেন পেটের ভিতরে মেটাবলিজম নামের একটা যন্ত্র আছে খাওয়ার সময় হলেই সে মাঠে নামে খাওয়ার জন্য তখন খাবার না পেলে গুডুম গুডুম ডাকে তখন তাকে খাবার না দিলে পেটের পানি রক্ত সব চুষে খায় ।
তারপর রক্ত শুন্যতা দেখাদেয় অনেক বড় রকমের রোগ জন্ম নেয় বুঝলা সময় মত খাইবা তুমি অসুস্থ হলে তুমায় দেখবে কে? বুঝনা কেনো।:-)

হুরু কে শোনে কার কথা এই টাইম মত খাওয়ার টাইমটা এখনও আমার হলনা।
এই পেটের গুডুম গুডুম শব্দটা
শুধু আমিই শুনি আর কেউ না তবে একজন শোনতেন পাশের রুম থেকেও শোনতেন কি অভাক শোনার পর পরই আমার কাছে না এসে ডাইরেক্ট রান্না ঘরে ভাত না থাকলে দুই মিনিটে নুডুলস বানিয়ে আর এক গ্লাস হরলিক্স কিংবা দুধ নিয়ে আমার কাছে হাজির। ^_^

এমন আজব মানুষ কে আর হতে পারে মা ছাড়া মা ভাল করেই জানতেন ভাতের পর আমার প্রিয় খাবার নুডুলস।
মা চা খেতেন না তাই আমাকেও চা খাওয়াতেন না সকালে চায়ের বদলে চা কিংবা হরলিক্স থাকতো চা খাইলে নাকি লিভার নষ্ট হয়ে যায়।
আজ চায়ের সাথে টা ও খাই পানও খাই কেউ বলেনা লিভার নষ্ট হয়ে যাবে স্বার্থপর মা টা আমায় ছেড়ে চলেগেছে একদম ধরা ছোয়ার বাহিরে। :-)
..
যাক খিদা সহ্য করতে না পেরে গেলাম রান্না ঘরে প্লেট ভইরা ভাত নিলাম অনেক দিন হয় রাতে ভাত খাইনা।
খাইনা বললে ভুল হবে আসলে খাওয়া হয় না রোজা মাস ছিল তো তাই ইফতারের পর আর রাতে খাওয়া হয়নি পেট খালি রেখার জন্য সেহরির টাইমে বেশি করে খাওয়ার জন্য তবে দুদিন মনেহয় খেয়েছিলাম তবে তৃপ্তি মিটিয়ে খেতে পারিনি কারন এখন তৃপ্তি মিটিয়ে খেতে গেলে সেহরির টাইমে তৃপ্তি মেটাতে পারবো না। :-D

প্লেট ভর্তি ভাত আর তরকারি সাথে দুলিটার পানি নিয়ে টিভির রুমে চলে এলাম একা একা কি আর খাওয়া যায় ভাবলাম টিভি দেখে দেখে খাওয়া যাবে। :-)

টিভির দিকে তাকিয়ে তাকিয়ে হা করে মুখে ভাত দিলাম হা আর বন্ধ করতে মন চাইতেছে না।
তরকারি দেখি টক টক লাগতেছে
দৌড়াইয়া রান্না ঘরে গেলাম দেখলাম তরকারি টমেটো দেয়া হয়েছে কি না,
টমেটো জাতীয় কিছু না পাওয়াতে বুঝতে পারলাম এই তরকারি আর সেই তরকারি নেই.. >:O
টক টক লাগতেছে এটা কোন ব্যাপার না,
মনে মনে ভাইব্বা নিলাম লেবু চিপ্পা রস দিছি তাই টক টক লাগতেছে চোখ বন্ধ করে টপাটপ করে গিলে ফেললাম। :-)

তখন একটা কথা মনে পরে গেলো সেবার ঢাকা বনানী তে গিয়েছিলাম একজন বিশিষ্ট ব্যাক্তির সাথে দেখা করতে খুব ভিয়াইপি একটা রেস্টুরেন্টে সামনে নামটা মনে নেই আমি বাইরে দারিয়ে উনার আসার অপেক্ষায় ছিলাম তখন দেখলাম ৫/৬ টা টুকাই শিশু কাদে জুলানো বস্তা নিয়ে রেস্টুরেন্টের সামনে দারিয়ে আছে।

হঠাৎ দেখি রেস্টুরেন্টের একজন লোক ডাস্টবিনে ময়লা ফেলতেই টুকাই গুলো দৌড়াইয়া গেলো কে আগে ময়লা গুলো কুড়িয়ে নিবে।
তখন মনটা খারাপ হয়ে গিয়েছিলো যখন দেখলাম ডাস্টবিন থেকে মাংসের হার নিয়ে দিব্বি সবাই মিলে খাচ্ছে আর সামনের বিল্ডিং থেকে কয়েকজন টিল ছোড়তেছে.. :-(

অভাক হয়েছিলাম সেই দৃশ্য দেখে কিছুই করার ছিল না শুধুই নির্বাক হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছিলাম।

সেই দৃশ্যটার কথা মনে করে নষ্ট তরকারি দিয়ে পেট ভর্তি করে ভাত খেতে পারলাম আল্লাহ তাদের চাইতে আমাকে অনেক অনেক ভাল রেখেছেন আল্লহর কাছে হাজার হাজার শুকরিয়া।
সর্বশেষ এডিট : ৩০ শে জুলাই, ২০১৫ রাত ২:৫৯
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জীবন এক মরীচিকা

লিখেছেন রোকসানা লেইস, ১৬ ই আগস্ট, ২০২৬ রাত ২:২৬


ফেসবুক এ কতজনই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় সবার সাথে কথা হয় না। তানিম ছেলেটি কবে থেকে ফেসবুক এ ছিল মনে নেই। একসময় সে যোগাযোগ করল আমার লেখা, পড়ার আগ্রহ দেখালো।... ...বাকিটুকু পড়ুন

জুলাই মিউজিয়ামঃ আলোর নিচে অন্ধকার!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:১৩

জুলাই মিউজিয়ামঃ আলোর নিচে অন্ধকার!

জুলাই মিউজিয়ামে ঢুকলে প্রথমেই যে অনুভূতিটি হৃদয়কে স্পর্শ করে, তা হলো- এটা শুধু একটি জাদুঘর নয়; এটা একটি জাতির রক্তাক্ত স্মৃতির সাক্ষ্য।
পরিকল্পনা থেকে নির্মাণ- প্রতিটি পরতে... ...বাকিটুকু পড়ুন

আমি ভারতকে যা দিয়েছি ভারত চিরকাল তা মনে রাখবে----- ড্রাকুলা হাসিনা।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৬ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:৫৭



ড্রাকুলার হাসিনা তো আর এমনি এমনি বলেনি যে, আমি ভারতকে যা দিয়েছি ভারত চিরকাল তা মনে রাখবে।

রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র। যা মূলত ভারতকে একতরফা সুবিধা দেওয়ার জন্য তৈরি... ...বাকিটুকু পড়ুন

অবিশ্বাস্য, অবিস্মরণীয়! বাংলাদেশের দুর্দান্ত জয় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে!!! :-ls B-)

লিখেছেন জ্যাক স্মিথ, ১৬ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৪৯



অবিশ্বাস্য, দুর্দান্ত, অতুলনীয়,অবিস্মরণীয় যে বিশেষণই ব্যবহার করি না কেন বাংলাদেশের এই জয়ের মহত্ব বুঝাতে কোন শব্দ ভান্ডারই যেন যথেষ্ট নয়। আমি রীতিমত বাকরুদ্ধ হয়ে গেছি বাংলাদেশের এমন পারফর্মেন্স দেখে!! বাংলাদেশ... ...বাকিটুকু পড়ুন

Humans are (not) from Earth-রূপের বৈচিত্র্য ও আঞ্চলিক প্রোগ্রামিং

লিখেছেন শেরজা তপন, ১৬ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৩৩

প্রশ্ন ও প্রারম্ভিক জিজ্ঞাসাঃ
আমাদের মনে কি এমন প্রশ্নের উদয় হয় না যে,"আমরা যখন পৃথিবীর বিভিন্ন অঞ্চলের মানুষের অবয়ব, গায়ের রঙ, চুল কিংবা পুরুষদের মুখের দাড়ি-গোঁফের দিকে তাকাই, তখন এক অদ্ভুত... ...বাকিটুকু পড়ুন

×