ছাত্র ও শিক্ষক
১৫ ই মে, ২০১০ দুপুর ২:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
গ্রামের সকল মাদ্রাসাগুলি
চলত দান দক্ষিনায়।
বস্তা হাতে নবান্ন শেষে
গ্রামে বের হত তাই।
একদিন এক শিক্ষক ও দুই ছাত্র
বের হয়েছিলো সাহায্যের আশায়।
বাড়ি বাড়ি ঘুরে তারা
করছিলো ধান আদায়।
একটি বাড়ি থেকে বলল তাদের
ধান আমাদের বাইরে নাই।
মাড়াই সেরে সিদ্ধ করে
তুলে রেখেছি গোলায়।
শিক্ষক আপনি এসেছেন যখন
এই গরীবের বাড়িতে।
খালি হাতে আপনাকে আমি
কিভাবে দেই যেতে।
কষ্ট করে ঘুরেছেন অনেক
কিছু ডাব খান পেড়ে।
শিক্ষক ভাবে ভাল প্রস্তাব
কি করে যায় ছেড়ে।
ভেবেছেন শিক্ষক ছাত্ররা আছে
পাড়ার চিন্তা কে আর করে।
এই ভাবিয়া ছাত্রদের তিনি
ডাব পাড়তে বলে।
ছাত্র দুটি চালু ছিল
ফন্দি এটেছিল মনে।
শিক্ষকের দিয়ে ডাব পাড়িয়ে
খাবে যে দুজনে।
ছাত্র দুইজন বলল তাই
হুজুর এটা হবার নয়।
আমরা উঠব ডাব গাছে
আর আপনি থাকবেন গাছতলায়।
বেয়াদবি হবে যখন আমদের পা
উঠবে আপনার মাথার উপরে।
জেনে শুনে কখনো কেউ
এমন গুনাহ করে?
শিক্ষক তখন নিরুপায় হয়ে
উঠল ডাব গাছে।
ডাব পেড়ে ক্লান্তি মনে
নিচে নেমে আসে।
দুর্বল চিত্তে বলল ছাত্রদের
কাটো ডাবগুলি এখন।
প্রত্ত্যুত্তরে ছাত্র দুইজন
শিক্ষককে বলে তখন।
আপনার সামনে দা উচু করে
ডাব কাটা কঠিন পাপ।
শিক্ষক বুঝল ছাত্রদের থেকে
পাবেনা এবারো মাফ।
ভারাক্রান্ত মনে শিক্ষক তখন
ডাবগুলো কাটে এক এক করে।
নিষ্প্রান কন্ঠে ছাত্রদের
ডাব খেতে বলে।
হাসিমুখে ছাত্র দুইজন
দিল এইবার জবাব।
আপনার কথা অমান্য করা
সবচেয়ে বড় পাপ।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে...
...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুনবাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?
কর্মসংস্থান? না।
বিনিয়োগ? না।
ডলার সংকট? না।
গার্মেন্টস খাতে ছাঁটাই? না।
ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।
সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।...
...বাকিটুকু পড়ুন
এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা...
...বাকিটুকু পড়ুন