somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমাদের সংস্কৃতির চর্চা বিষয়ে ৩১ মে সাহিত্য বাজারের আলোচনা সভা

২৩ শে মে, ২০১৪ বিকাল ৩:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আসন্ন বাজেটে ‘পদ্মা সেতু নয়, শিক্ষা ও সংস্কৃতি খাতে সর্বোচ্চ বরাদ্দ চাই’ দাবিতে আলোচনা ও মতবিনিময় সভার আয়োজন করতে যাচ্ছে সাহিত্যের সংবাদপত্র খ্যাত সাহিত্য বাজার পত্রিকাটি। আগামি ৩১ মে শনিবার কবি সুফিয়া কামাল জাতীয় গণগ্রন্থাগার, (নীচতলার সেমিনার কক্ষ) শাহাবাগ ঢাকাতে ময়মনসিংহ ঘোষণা এবং আমাদের সাংস্কৃতিক চর্চা শীর্ষক এ আলোচনা সভায় প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ের মাননীয় সচিব ড. রণজিৎ কুমার বিশ্বাস।


বিশেষ াতিথি হিসেবে ইতোমধ্যে উপস্থিত থাকার সম্মতি দিয়েছেন ভাষা সৈনিক ও কবি ড. এনামুল হক, গীতিকবি শহীদুল্লাহ ফরায়জী, খ্যাতনামা আবৃত্তিকার কামরুল হাসান মঞ্জু, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ও গ্রুপ থিয়েটার ফেডারেশানের সভাপতি লিয়াকত আলী লাকী, কবি নাসির আহমেদ, কবি রেজাউদ্দিন স্টালিন প্রমূখ। জাতীয় কবিতা পরিষদেও সাধারণ সম্পাদক কবি আসলাম সানীর সভাপতিত্বে এতে আলোচক হিসেবে থাকবেন কবি এ এফ আকরাম হোসেন, সিনিয়র সাংবাদিক আশীষ উর রহমান শুভ, সাংবাদিক তাকির হোসেইন, গল্পকার মনি হায়দার, নাট্যজন পাপিয়া সেলিম, মুন্সি আবু হারুন টিটো এবং বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের সাধারণ সম্পাদক আখতারুজ্জামান।
আবৃত্তি করবেন ছড়াকার ও আবৃত্তিশিল্পী দীপংকর চক্রবর্তী, অলোক বসু, মাহিদুল ইসলাম মাহী, ফয়জুল আলম পাপ্পু ড. শাহাদাৎ হোসেন নিপু।
কবিতা পাঠে অংশ নেবেন অরুপ তালুকদার, সালাম সালেহউদ্দিন, আনজীর লিটন, রওশন ঝুনু, স্বীকৃতি প্রসাদ বড়ুয়া, ক্যামেলিয়া আহমেদ, বোরহানউদ্দিন আহমেদ, তারেক মাহমুদ, আলপনা বেগম সহ আরো অনেকে।


কেন এই সেমিনার বা আলোচনা সভার আয়োজন এ বিষয়ে সাহিত্য বাজার সম্পাদক আরিফ আহমেদ বলেন, শিক্ষা + সংস্কৃতি = সুশিক্ষা এই বিশ্বাসে সাহিত্য বাজার এর প্রথম শ্লোগান ছিল – যে দেশের সাহিত্য সম্মৃদ্ধ নয়, সে দেশের সংস্কৃতি সম্মৃদ্ধ হতে পারে না। আর সংস্কৃতি সম্মৃদ্ধ না হলে সে দেশের অর্থনীতি ও রাজনীতি কখনোই সম্মৃদ্ধ হবে না। যার প্রমাণ পাওয়া যায়, আমাদের বর্তমান রাজনৈতিক বৈষম্য এবং দুর্বল প্রশাসনিক অবকাঠামোতে। মানুষ এখন রবোটে পরিণত হতে যাচ্ছে। অন্যায়ের প্রতিবাদতো দূরের কথা, নিজের উপর অন্যায়টাকেও সে এখন সহ্য করতে শুরু করেছে। এতে করে আগামি প্রজন্ম তৈরি হচ্ছে মেরুদন্ডহীন এবং দুর্নীতিপ্রবণ। একমাত্র সুশিক্ষাই পারে এ জাতিকে রক্ষা করতে। আমি শুধু পাঠ্যশিক্ষার কথা বলছিনা, পাঠ্যশিক্ষা কাউকেই সুশিক্ষা দেয় না, বর্তমানেতো একদমই নয়, সাহিত্য, সংস্কৃতির মিশ্রনে যে শিক্ষা সেটাই সুশিক্ষা। তাই জাতিকে সুশিক্ষিত করে গড়ে তুলতে হলে সাহিত্য বাজারের ময়মনসিংহ ঘোষণার প্রতি দৃষ্টিপাত করা খুবই জরুরী।
আরিফ আহমেদ আরো বলেন, কেউ কি বলতে পারেন, কবে এ দেশের বাজেটে শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্ধ দেয়া হয়েছে? আর সংস্কৃতি খাত যেন বরাবরই ভিক্ষার খাত। কেন? চলতি অর্থবছরে সর্বোচ্চ বাজেট পদ্মাসেতু বলা হয়েছে। পদ্মাসেতু খুবই জরুরী, এটা অস্বীকার করার কোনো উপায় নেই, তাইবলে শিক্ষার চেয়ে জরুরী নয়। জাতি শিক্ষিত হলে দৈবভাবেই পদ্মাসেতু তেরি হয়ে যাবে।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইসরাইলের সাধারণ নির্বাচন।

লিখেছেন নূর আলম হিরণ, ২৮ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১:২৯


এখন পর্যন্ত প্রকাশিত এক্সিট পোল অনুযায়ী, কোনো পক্ষই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন ৬১টি নিশ্চিত করতে পারেনি।
নেতানিয়াহুর ডানপন্থী জোট, প্রায় ৫১–৫২ আসন।
গাদি আইজেনকটের নেতৃত্বাধীন বিরোধী জোট: প্রায় ৪৯–৫১ আসন... ...বাকিটুকু পড়ুন

এক সেকেন্ডের নেই ভরসা

লিখেছেন রূপক বিধৌত সাধু, ২৮ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৪৩


সংসারের শত দায়িত্ব কাঁধে। ধাপে ধাপে সব পালন করতে হবে। মোটরসাইকেল নিয়ে ভালো মনে রাস্তায় নামলেন রাইড শেয়ার করবেন বলে। হঠাৎ একটা প্রাইভেট কারের সাথে ধাক্কা লাগল। আপনি রাস্তায়... ...বাকিটুকু পড়ুন

অসমাপ্ত নীহারিকা - কেয়া ।

লিখেছেন দানবিক রাক্ষস, ২৮ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৪৭



বিশ্ববিদ্যালয়ে আমাকে দেখলে মানুষের প্রথম যে কথাটা মনে হতো, তা হলো—ছেলেটার নিশ্চয়ই কোনো সমস্যা আছে।
কালো জিনস। কালো টি-শার্ট। টি-শার্টে কখনো Behemoth, কখনো Slayer, কখনো Cannibal Corpse। কানে হেডফোন। চোখে... ...বাকিটুকু পড়ুন

ভবিষ্যতের জন্য শুভকামনা

লিখেছেন সৈয়দ কুতুব, ২৯ শে অক্টোবর, ২০২৬ রাত ১২:১৮


বাংলাদেশের সমাজে একটি নীরব বিপ্লব ঘটে গিয়েছে। দুই বছর আগে ব্লগে অ্যাকাউন্ট খোলার পর থেকে এই পরিবর্তন নিয়ে কম করে হলেও বিশটির বেশি পোস্ট লিখেছি। এই বিপ্লবের সাথে... ...বাকিটুকু পড়ুন

অনন্ত সেই ভালবাসার স্রোত

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৯ শে অক্টোবর, ২০২৬ সকাল ৭:৫৬

অনন্ত সেই ভালবাসার স্রোত



সময় চলেছে তার আপন খেয়ালে,
নদীর স্রোতেরা হারায় কালের বুকে;
আমি শুধু এক অনন্তকাল ধরে,
ডুবে আছি প্রিয়, তোমার চাওয়া পাওয়ার ওই সুখে।

বাহিরের সব নিয়ম চলুক তার মতো,
মহাবিশ্ব... ...বাকিটুকু পড়ুন

×