হুমায়ুন আহমেদের “হিমু” চরিত্র নিয়ে অনেক লেখা বের হয়েছে। কিন্তু সবগুলো লেখা আমি এখন পর্যন্ত পড়তে পারি নি। তাই চিন্তা করছি “হিমু সমগ্র” কিনে ফেলবো। নীলক্ষেতে “হিমু সমগ্র” বইটা পাওয়া যায়। দাম ৫৫০ টাকা (প্রায়)। তাই রোযা রেখে শরীরে শক্তি পাই কিন্তু চলছে রমজান মাস। তাই রোযা রেখে শরীরে শক্তি পাই না এতো দূর গিয়ে এতো মোটা একটা বই আনার। আফসোস। আর ঢাকার যানজটের কথা না হয় নাই বললাম। ঈদের পর একদিন গিয়ে নিয়ে আসতে হবে।
কিন্তু সমস্য এখানে না; অন্যত্র। হিমু পড়লেই হিমুর মত হতে ইচ্ছে করে। বাস্তব দুনিয়ার সমান্তরালে চলা অন্য এক জগতের হাতছানি পাই। যেখানে চরিত্রগুলো হয়ত বাস্তবের মতই কিন্তু তাদের কথা, চিন্তা, কাজকর্ম বাস্তবের মত এত রূঢ় নয়। যেখানে বেঁচে থাকার চেয়ে জীবনকে আনন্দময় এবং অনুভূতিপ্রবণ করে তোলাটা বেশি গুরুত্বপূর্ণ।
আরো একটা সমস্যা আছে। সেটা আমাদের একজন শ্রদ্ধেয় অধ্যাপককে নিয়ে। তিনি বলেছেন যার হাতেই হুমায়ুন আহমেদের বই দেখবেন তাকেই পরীক্ষায় কম নম্বর দিবেন(মজা করে বলেছিলেন)। কারন তার মতে হুমায়ুন আহমেদের কয়েকটি লেখা ছাড়া (নন্দিত নরকে; শঙ্খনীল কারাগার) বাকীগুলো সাহিত্যের পর্যয়ে উঠতে পারে নি।
সর্বশেষ এডিট : ৩১ শে জুলাই, ২০১২ সকাল ১১:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



