অনেকের মতে সক্রেটিস নাকি নবী ছিলেন। তার শিক্ষা নাকি নবীদের মতই। আমরা যখন ফিলোসফি কোর্স করেছিলাম তখন পড়েছিলাম তার কাছে নাকি ওরাকল (দৈববাণী) আসতো। তার সবচেয়ে বিখ্যাত বাণী “ Know Thyself” অর্থ্যাৎ নিজেকে জানো। এই ব্যাপারটাকে অনেক বিস্তৃত ভাবে ব্যাখ্যা ও আলোচনা প্রয়োজন। ভয় পাওয়ার কিছু নেই। আমি এখন বিস্তৃত আলোচনায় যাব না। এ নিয়ে আলোচনা করবেন যারা সক্রেটিসকে নিয়ে অনেক পড়াশুনা করেছে।
আমি আমার কিছু জিজ্ঞাসার কথা তুলে ধরছি এখানে।
নিজেকে জানা মানে যদি নিজের স্বত্তাকে জানা বুঝায়, তাহলে সেখানে কি পরমআত্মার ব্যাপারটা স্বাভাবিকভাবেই আসে না। মানবআত্মার সাথে অবশ্যই পরমআত্মার একটি সর্ম্পক আছে। নিজ স্বত্তার সাথে যেহেতু পরমআত্মার একটা সর্ম্পক আছে, তাই নিজেকে জানতে হলে পরমআত্মাকেও জানা উচিত।
আবার নিজেকে জানা মানে যদি হয় নিজের স্বাতন্ত্র, বৈশিষ্ট্য এবং গুণাবলীকে জানা তাহলে অবশ্যই আমাদের পারিপার্শ্বিকতা, আমাদের চারপাশের মানুষ এবং তাদের বৈশিষ্ট্যগুলোকে জানতে হবে। তাদের গুণাবলী দ্বারা আমরা কীভাবে প্রভাবিত হই এবং আমাদের গুণাবলী কীভাবে তাদের প্রভাবিত করে তাও গুরুত্বপূর্ণ।
সুতরাং নিজেকে জানা মানে কি এই সমস্ত কিছুর জ্ঞান অর্জন নয়???

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



