বহুদিন পরে-
কি বিপুল বিস্ময় খেলা করে আজ
চায়ের কাপে।
মগজে সাঁটানো অদৃশ্য এন্টেনায় ধরা পড়ে-
চিনির বৈয়ামে আজও পিপড়াদের বিচরন।
ইহজন্মেও না ধোয়া মোজার গন্ধ জানান দেয়
তোমারও এক জোড়া জুতা ছিল।
অনিকা, আমরা কী পারিনা আবার
সেই জুতা-মোজা হয়ে যেতে?
বড় সাধ জাগে, তোমার দেহে নিজেকে সপে দিয়ে
নিশ্চিন্তে কাব্য রচনা করি!
(শাহজাহান আহমেদ)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




