somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অতৃপ্ত স্বদেশ! (কিছু সত্য ঘটনা। কিছু বাস্তবতা।)

২১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

(১) আমি একজন কসাইকে চিনতাম। ধরা যাক তার নাম সেলিম। গরু ছাগল জবাই করা এবং তা থেকে হাড় মাংস আলাদা করাই ছিল তার কাজ। প্রচলিত ভাষায় যাকে আমরা বলি "গরু বানানো।" সেই গরু বানানোর কাজটাই ছিল সেলিমের খুব প্রিয়। মাত্র এক ঘণ্টা সময়ের মধ্যে কোন সাহায্যকারী ছাড়াই একটা মিডিয়াম সাইজ গরুকে বানিয়ে ফেলতে পারতো সে। তার পারিশ্রমিক নির্ভর করত মাংসের ওজনের উপর। প্রতি মণ মাংসে একটা নির্দিষ্ট পরিমান দাম নির্ধারন করা থাকত। যত বেশী মাংস ততো পারিশ্রমিক। সেলিমের বাবা এবং বড় ভাইও কসাই। তাদের পরিবার কসাই পরিবার। সেলিম আমাদের চেয়ে সামান্য বড় হলেও মাঝে মাঝে আমাদের সাথে আড্ডা দিত। যখন কাজ না থাকত তখন তাকে খুব অস্থির লাগত। কথা প্রসঙ্গে তাকে অনেক সময় প্রশ্ন করতাম- দুনিয়ায় এত কাজ থাকতে কেন সে মাংস কাটাকাটির কাজ করছে। সে হাসতে হাসতে বলত "মাংস কাটা কাটির কাজ হল দুনিয়ার সবচেয়ে আনন্দময় কাজ। একটা জিবন্ত প্রানিকে জবাই করে টুকরো টুকরো করার মধ্যে যে কত আরাম তা তুমরা বুঝবানা।"
মাংস কাটার মধ্যে কি ধরনের আরাম তা আসলেই আমি বুঝতে পারিনি। কৌতোহল নিয়ে সেলিমের মুখের দিকে তাকাতাম। তার মুখের হাসিটাকে অন্যরকম মনে হত। মনে হত কোথাও যেন কোন গণ্ডোগোল আছে। মানুষের হাসিতো এমন হওয়ার কথা না। হাসির মাঝে একটা ছন্দ থাকে। সুর থাকে। তার হাসির মাঝে তেমন কিছু দেখতে পেতাম না।
আমার তাকিয়ে থাকা দেখে সেলিম বলতো। ' যখন কোন পশু জবাই করি তখন মাথায় এক ধরনের নেশা চেপে যায় বুঝলি। রক্তের নেশা। ধ্বংসের নেশা। পশুর হাড় থেকে মাংসগুলি আলাদা করে ছিন্ন বিছিন্ন করার আগ পর্যন্ত সেই নেশার সুখ আমি অনুভব করি!'
সেলিম হাসতে হাসতে আমার কাধে হাত রাখত। আমি চমকে উঠতাম।
'আমরা গরুর পিঠে হাত রেখে বলে দিতে পারি কয় কেজি মাংস হবে।' বলেই সেলিম আমার পিঠে হাত বুলাত। আমার সমস্ত শরির কেপে উঠত তখন। প্রচণ্ড ভয় পেতাম আমি। মনে হত আমার শরিরের সমস্ত রক্ত শুকিয়ে গেছে।

একদিন সকাল বেলা ঘুম থেকে উঠে শুনি মানুষ খুনের অপরাধে সেলিমকে গ্রেফতার করা হয়েছে। একজন ঠিকাদারের বস্তাবন্দী টুকরো টুকরো মৃতদেহ উদ্ধার করার পর খুনি হিসাবে সেলিম ছিল সন্দেহের তালিকায়। প্রায় একবছর পর একজন এম পি সাহেবের তদবিরে সেলিম জামিনে বের হয়ে আসে।

(২) গ্রামের নিম্নবিত্ত পরিবারের কিশোরী মেয়ে। ধরি তার নাম আয়সা। আয়সার বাবা গরিব কৃষক। পরিবারের সকলের ভাত কাপড় দেওয়ার মত সামর্থ তার বাবার নাই। মেয়ে বড় হলে বিয়ে দিতে হবে। বিয়ে দিতেও টাকা পয়সা খরচ হয়। আয়সার বাপের তেমন কোন জমানো টাকা পয়সা নাই যে মেয়েকে লেখাপড়া করিয়ে বিয়ে দিবে। অনেক চিন্তা ভাবনার পর আয়সার বাবা একটা সিদ্ধান্ত নিল। মেয়েকে শহরে বড়লোকদের বাসায় দিয়ে দিবে। মাসে মাসে ওরা কিছু টাকা দেবে। মেয়ে বিয়ের উপযোক্ত হলে মেয়ের বিয়ের খরচ দিবে। হাপ ছেড়ে বাচল আয়সার বাবা। মেয়েকে শহরে পাঠিয়ে দিল বাসা বাড়ির কাজ করার জন্য। সেও তার বাবার অবস্থা জানে। তাই ইচ্ছা না থাকা সত্বেও শহরের দিকে পা বাড়াল সদ্য কিশোরী আয়সা।
শহরে এসে আয়সা প্রথমবারের মত বুঝতে পারল মানুষের আসল রুপ। বাড়ির কর্তার নজর পড়ল আয়সার উপর। (চলবে)

(সরি! এখন লিখতে ইচ্ছা করছে না। হয়তো অন্য কোন সময় প্রবন্ধটা শেষ করব।)



৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চিবিয়ে চিবিয়ে খুন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৭


পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

লিখেছেন নাহল তরকারি, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৩৯




কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

*২০১০ সালের কোনো এক শীতের সন্ধ্যা থেকে ফিরে দেখা ২০০৯-এর নভেম্বর।*

কিছু গান আছে, যেগুলো শুধু গান নয়; একেকটা সময়ের দরজা।... ...বাকিটুকু পড়ুন

হুমায়ূন আহমেদ: আন্ডাররেটেড (পর্ব ০১ )

লিখেছেন চারাগাছ, ১৮ ই নভেম্বর, ২০২৬ ভোর ৪:০৮

.


হুমায়ূন আহমেদ আমার প্রিয় লেখকদের একজন। তাঁর জনপ্রিয় উপন্যাসগুলোর কথা আমরা অনেকেই জানি, অনেক আলোচনা হয়েছে সেগুলো নিয়ে। কিন্তু তাঁর কিছু উপন্যাস আছে, যেগুলো আমার কাছে... ...বাকিটুকু পড়ুন

×