somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নীল বাই সাইকেল এবং একটি হারিয়ে যাওয়া কিশোরীর গল্প!

২৯ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি যখন স্কুলে পড়তাম, আমার একটা নীল রংয়ের বাই-সাইকেল ছিল। সেই সাইকেলে চড়ে স্কুলে যেতাম। আমার বাড়ি থেকে স্কুলের দুরত্ব সোজা পথে (পাঁকা রাস্তায়) প্রায় দুই মাইল। আর ঘুরতি পথে (আধা-পাঁকা) চার মাইলেরও বেশী। বেশীর ভাগ সময় আমরা ঘুরতি পথেই যেতাম। আমি আর আমার কয়েকজন বন্ধু।
কারণ হল সে পথের স্কুল যাত্রী তরুনীদের বেশীর ভাগই ছিল সুন্দরী! এবং আমাদের সাথে ছিল তাদের খুব ভাব। তাঁরা আমাদের সঙ্গে খুব সহজ ভাবে কথা বলত। হাঁসত, স্কুল ব্যাগে করে বাড়ি থেকে এটা-ওটা নিয়ে এসে আমাদের দিত। বড়ই, কাঁচা আম, পেয়ারা।
একদিন সেই তরুনীদের দলে একটা নতুন মুখ দেখে আমি চমকে উঠলাম। গায়ের রং শ্যামলা। মাথায় বাদামী চুল। চিরল দাত। ব্যাতিক্রমি তাঁর হাঁটার ভঙ্গি। কণ্ঠস্বর, কথা বলার ধরন, সবকিছু অন্যরকম মনে হল আমার কাছে। মনে হল সে অন্য দশটা মেয়ের মত না। সে ভিন্ন।
আমার মধ্যে বিভ্রম সৃষ্টি হল। আরে, ওকেইতো আমি খুঁজছি!
আমার পছন্দের কথা প্রথমে জানালাম আমার বন্ধুদের। ওরা কেহই মত দিলনা। তাদের একটাই যুক্তি "তুই এখনো দুইটা প্রেম একসাথে চালিয়ে যাচ্ছিস। নতুন করে আরো একটা করা উচিৎ হবেনা।"
আমার পাল্টা যুক্তি "যে দুইটা করছি সেগুলো করতে হয় বলে করছি! (সবাই প্রেম করে আমি না করলে খারাপ দেখায়। তাই!)
ওর সাথে হয়ে গেলে পুরনোগুলো ছেড়ে দেব!"
আমার কোন যুক্তিই আমার বন্ধুদের কাছ থেকে সমর্থন আদায় করতে পারলনা। কি আর করা। বন্ধুদের সমর্থন ছাড়া আর যাই করা যাক প্রেম করা যায়না।

এভাবেই দিন যায়, আমিও প্রতিদিন আমার নীল সাইকেলে চড়ে স্কুলে যাই। হঠাৎ-হঠাৎ সেই শ্যামলা বরণ কিশোরীর সাথে দেখা হয়ে যায়। আমি সাইকেলে ব্রেক কষে দাড়িয়ে পড়ি। কাঁপা কাঁপা কণ্ঠে জিগ্যাস করি
"কেমন আছো...?"
কিশোরী লাজুক হাসি দিয়ে উল্টো প্রশ্ন করে "আপনি...?"
আমি "ভাল আছি " বলে দ্রুত সাইকেলের প্যাডেল ঘুরিয়ে কিশোরীর সীমানার বাহিরে চলে যাই। তাঁর আশে-পাশে থাকা আমার পক্ষে সম্ভব না। যতক্ষন তাঁর কাছাকাছি থাকি, তাঁর কণ্ঠস্বর আমার বুকের ভিতরে একটা হাহাকার তৈরি করতে থাকে। কোন এক অদৃশ্য আকর্ষন আমাকে টেনে ধরে রাখে।

একদিন, স্কুল থেকে ফেরার পথে তাঁকে একা পেয়ে গেলাম। কোন কারণে হয়ত স্কুল থেকে বের হতে দেরী হয়েছে। আমি সাইকেল থেকে নেমে তাঁর পাশা-পাশি হাঁটছি। সে আমার দিকে তাকিয়ে প্রথম কথা শুরু করল।
"কেমন আছেন?"
আমি বললাম "জি ভাল। আপনি?"
"আপনিতো আমাকে তুমি করে বলতেন! এখন হঠাৎ আপনি বলছেন যে?"
আমি অপ্রস্তুত হয়ে গেলাম। কি বলব বুঝতে পারছিনা। চুপ করে রইলাম। কিছুক্ষন চুপচাপ হাঁটার পর বললাম
"আপনার হাসিটা আমার খুব ভাল লাগে।"
"ও তাই!"
"আপনার চুলগুলিও ভাল লাগে।"
সে মুচকি হাসল। আমি বললাম
"আপনার হাঁটার ভঙ্গিটাও ভাল লাগে।"
সে এবার বলল "আমার সব ভাল লাগে। আমাকে ভাল লাগেনা?"
আমি এই ধরনের কোন প্রশ্ন আশা করছিলাম না। তাঁর প্রশ্ন শুনে আমি লজ্জা পাওয়ার অভিনয় করে মাথা নাড়লাম।
সেও লজ্জা পেল মনে হয়। আর কিছু বললনা। বাকিটা পথ দুজনে চুপচাপ হেঁটে আসলাম। যখন তাঁর বাড়ির কাছা-কাছি আসলাম সে হঠাৎ বলল "আগামীকাল আপনার সাথে কথা আছে। একা আসবেন।" আমি মাথা নাড়লাম। "ঠিক আছে।'
এখানেই গল্পটির সমাপ্তি।
গল্পটা হয়তো এখানেই শেষ হতনা আমি যদি সেদিন তাঁর কথামত যেতাম। আমি যাইনি। কোন একটা অজানা ভয়, শংকা আমাকে আচ্ছন্ন করে রেখেছিল।হারানোর ভয়। অথবা অসহ্য সুখ সইতে না পারার সাহস।
আজ আমার একটা নীল রংয়ের গাড়ি আছে। গাড়িতে আমার পাশে অতি রুপবতী এক তরুণী চুপচাপ বসে থাকে। আমার প্রতিটি কথা সে মন্ত্রমুগ্ধ হয়ে শুনে। আমার মাঝে মাঝে খুব ইচ্ছা করে সেই হারিয়ে যাওয়া কিশোরীটির গল্প তাকে বলি। বলতে পারিনা।
"শাহজাহান আহমেদ"
সর্বশেষ এডিট : ২৯ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৪৩
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

অভাগীর সুর ব্যঞ্জনা - তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার একটি প্রেম, একটি অসমাপ্ত প্রতিশ্রুতি এবং বারো বছর ধরে চাপা পড়ে থাকা এক ভয়ংকর সত্যের উপাখ্যান।

লিখেছেন ডঃ এম এ আলী, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ২:৩৫


অভাগীর সুর ব্যঞ্জনা - প্রথম পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা - দ্বিতীয় পর্ব

অভাগীর সুর ব্যঞ্জনা -তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার

দ্বিতীয় পর্বের শেষ কটি কথার রেশ ধরেই শুরু হলো... ...বাকিটুকু পড়ুন

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×