somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আরো একটি প্রতিবাদ করতে হবে।

২০ শে জুন, ২০১৩ দুপুর ১২:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশের মানুষের রাগ-ক্ষোভ, আবেগ-ভালবাসা সব কিছুই চড়ুই পাখির মত। কোন কিছুই তাঁরা দীর্ঘক্ষণ ধরে রাখতে পারেনা। সম্ভবত ভৌগোলিক ও পরিবেশগত কোন সমস্যার কারনে এ উপ-মহাদেশের মানুষদের মধ্যে এই স্বভাবটা গড়ে উঠেছে। এখানে এত সমস্যা, এত ইস্যু প্রতিনিয়ত সৃষ্টি হয় কোনটা রেখে কোনটা ধরবে তাঁরা বুঝে উঠতে পারেনা। নতুন ইস্যুর নিচে পুরনো ইস্যুগুলো চাপা পড়ে যায়।
বন্যা, খড়া, জলোচ্ছাস সহ অসংখ প্রাকৃতিক দুর্যোগ এখানে লেগেই থাকে। এইসব দুর্যোগ মোকাবেলা করে ভবিষ্যত খাদ্য, বস্ত্র, বাসস্থানের সংস্থান করতেই বেশীরভাগ মানুষের সময় চলে যায়। দেশ,রাজনীতি নিয়ে ভাববার তেমন কোন সময় থাকেনা। আর যারা বিত্তশালী তাঁরা কিভাবে আরো সম্পদের পাহাড় গড়ে তুলবে সে চিন্তায় ব্যাস্ত থাকে। ফলে কিছু সংখক অসৎ মানুষের নেতৃত্বে দেশের রাজনীতিতে একটা ধারা সৃষ্টি হয়ে গেছে। কোন না কোন ভাবে সাধারণ জনগনও সেই ধারার সাথে মিশে গেছে। নির্বাচন এলে ভোটকেন্দ্রে যায়। কাউকে না কাউকে ভোট দেয়। পার্থীদের কেউ বেশী অসৎ, কেউ কম অসৎ। কিন্তু, কিছু করার নেই গনতন্ত্র রক্ষা করার জন্য ভোটতো দিতে হবে। হটাৎ করেতো ভাল মানুষ পয়দা করা যায়না। সাধারন মানুষের মনে এই ধারনাটা ঢুকে গেছে যে, "রাজনীতিতে এমন হয়ই" এরচে ভাল কিছু তাঁরা আশাও করেনা। কখনো-কখনো প্রচলিত রাজনৈতিক নোংরামি খুবই মাত্রাতিরিক্ত হয়ে যায়। সহ্যের সীমা অতিক্রম হয়ে গেলে জনগন ফুসে উঠে। কয়েকদিন আন্দোলন চলে। সেই আন্দোলনের কোন ফল হয়না। কখনোই দেশের কর্তাব্যাক্তিরা জনগনের দাবী পুরন হতে দেয়না। পেটের টানে আন্দোলন ছেড়ে জনতা আবার ঘরে ফিরে যায়।

তবে আশার কথা হচ্ছে, এই অবস্থার পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে। জনগন এখন সচেতন হচ্ছে। তরুন প্রজন্ম দেশ নিয়ে ভাবছে। ঘরে বসে তাঁরা এখন বিশ্ব বিচরন করছে। বিশ্বের অন্যান্য দেশের সাথে নিজ দেশের পার্থক্য খুঁজছে। নীতির প্রশ্নে যেখানে গড়মিল সেখানে প্রতিবাদী হয়ে উঠছে।

যাই হোক নোটটা সম্ভবত বড় হয়ে যাচ্ছে। ফেসবুকের পাঠকরা লম্বা নোট পড়তে পছন্দ করেনা। এবার মূল কথায় আসি। সাধারন জনগন দেশের রাজনীতির সাথে জড়িত হতে না পারার কারনগুলোর মধ্যে অন্যতম হল তাদের খাদ্য এবং মৌলিক চাহিদাগুলির নিশ্চয়তার অভাব। সরকারের অন্যায় সিদ্ধান্তের প্রতিবাদ করার চাইতে জমির ধান গাছে পানি দেওয়াটাকে তাঁরা গুরুত্ব দেয় বেশী। ধান না হলে না খেয়ে মরতে হবে।
মরতে আমাদের হবেই। সরকারগুলোর সঠিক সিদ্ধান্তের অভাবে আমরা দিন-দিন মৃত্যুর দিকেই এগিয়ে যাচ্ছি। আমাদের সরকারের ব্যার্থতার কারনে প্রতিবেশি দেশ থেকে নদীর পানির প্রাপ্য হিস্যা বঞ্চিত হচ্ছি। দেশ এগিয়ে যাচ্ছে মরুভুমি হওয়ার পথে। সিমান্তে শত-শত মানুষ মরছে। দেশের উপর অন্য একটি দেশকে ট্রানজিট দিয়ে দেশের সার্বভৌমকে হুমকির মুখে ঠেলে দেওয়া হচ্ছে! রামপালে ভারত-বাংলাদেশ যৌথ বিদ্যুৎ কেন্দ্র নির্মান হলে আমাদের পরিবেশ মারাত্মক ক্ষতির মুখে পরবে।

দেশের সচেতন জনগন এবং তরুন প্রজন্মের কাছে দেশের স্বার্থে আরো একটি প্রতিবাদ আশা করছি। রামপাল বিদ্যুৎ কেন্দ্র স্থাপন বন্দ করতে হবে। ভারতের সাথে ট্রানজিট চুক্তি প্রত্যাহার করতে হবে। নদীর পানির প্রাপ্য হিস্যা আদায় করতে হবে...।
(শাহজাহান আহমেদ)
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

প্রসঙ্গ - এআই

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:১৭



আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

×