somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মুক্তিযুদ্ধের চেতনাধারী এবং...

২৫ শে জুন, ২০১৩ রাত ৮:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাঙালী (বাংলাদেশী) মূলত দুই প্রকার। এক। মুক্তি যুদ্ধের চেতনাধারী, দুই। মুক্তিযুদ্ধের চেতনাধারী না! মাঝে মাঝে দু-একজন তৃতীয় পক্ষের লোকজন পাওয়া যায়। যারা বাস্তবিক। মুক্তিযুদ্ধ যাদের কাছে গর্বের ধন। অবিনিময়যোগ্য দামী অলংকার। যে অলংকার ঘরের শোকেসে সাজিয়ে রেখে ঘরের শোভা বৃদ্ধি করা যায়। পাড়া-প্রতিবেশীকে ডেকে এনে দেখিয়ে গর্ব করা যায়। আর কিছু না। প্রয়োজনে সে অলংকার বিক্রয় করে চাল,ডাল কিনতে পারেনা। সে অলংকারের দিকে তাকিয়ে তাকিয়ে পেটের ক্ষুদা নিবারন করতে পারেনা।

যারা নিজেকে মুক্তিযুদ্ধের চেতনার ধারক,বাহক মনে করে তাঁরা শুধুমাত্র নিজেকে ছাড়া অন্য সকলকে অস্পৃশ্য মনে করে। তাদের অহংকারের মাত্রা ছাড়িয়ে অহমিকার পর্যায়ে চলে যায়। তাঁরা মনে করে মুক্তিযুদ্ধের চেতনা নামক বস্তুটি দিয়ে যে কোন অপরাধের কালিমা সহজে মুছে ফেলতে পারবে।
যারা মুক্তিযুদ্ধের চেতনা-চেতনা বলে গর্বে বুক ফুলিয়ে বাতাসে ভাসছে তাদের অধিকাংশ জানেইনা চেতনা মানে কী!

আমি দুটো পক্ষের কথা বলেছিলাম। এখন দেখা যাক দুই নম্বরে কারা। যারা মুক্তিযুদ্ধের চেতনাধারী না তাঁরা হল আমার লেখার দুই নম্বর পক্ষ। অর্থাৎ যারা মুক্তিযুদ্ধ সম্পর্কে অচেতন। যাদের মাঝে সেই চেতনাটা কাজ করেনা। বর্তমানেও বাংলাদেশের প্রায় অর্ধেকের বেশী মানুষ গ্রামে বসবাস করে। তাদের মধ্যে অধিকাংশ মানুষই নিজের এলাকা ছাড়া অন্য কিছু দেখার সুযোগ হয়নি। বিশেষ করে গ্রামের অশিক্ষিত মহিলারা। যারা নিজের ক্ষুদ্র একটি গণ্ডির বাহিরে কিছুই দেখেনি। তথ্য-প্রযুক্তি, সাহিত্য,ইতিহাসতো অনেক পরের ব্যাপার। খুঁজলে এমনও মানুষ পাওয়া যাবে যারা এখনো জানেইনা যে বাংলাদেশে একটি যুদ্ধ হয়েছিল। মহান মুক্তিযুদ্ধ। যেটা নিয়ে আমরা গর্ব করতে পারি।
সেইসব অচেতন মানুষদের কাছে সঠিক ইতিহাস পৌছে দেবার তাগিদ আমাদের শাষকরা কখনোই করেনি।
একদিক থেকে ভালই হয়েছে। তাদের কাছে যেহেতু চেতনা নাই। সেই চেতনা বেচে খাওয়ার ভয়ও নাই।
(আজকে এখানেই শেষ।)

পরিশিষ্ট: ছাত্রলীগ-যুবলীগের গোলাগুলিতে একজন শিশু সহ দুই জন নিহত। এটা হল দুইদিন আগে ঘটে যাওয়া চট্টগ্রামের ঘটনা। যুগ-যুগ ধরে এরকম অসংখ ঘটনা সমস্ত বাংলাদেশে ঘটছে তথাকথিত চেতনাধারীদের দ্বারা! মুক্তিযুদ্ধের চেতনার নামে হত্যা,গুম,ধর্ষন এবং অসংখ সন্ত্রাস করেও পার পেয়ে যাচ্ছে কিছু বিশেষ মানুষ। সবচেয়ে অবাক করা ব্যাপার হচ্ছে যারা সেগুলোর প্রতিবাদ করে তাদেরকে মুক্তিযুদ্ধ বিরোধী হিসেবে প্রচার করা হয়।

মন্তব্য: আমার মনে হয় বর্তমান সময়ে বাংলাদেশের রাজনীতিতে মুক্তিযুদ্ধের চেতনা, যাতনা কোনটাকেই পশ্রয় দেওয়া উচিৎ হবেনা। মুক্তিযুদ্ধ আমাদের শত জনমের সাধনার ধন। কেউ নিজেকে মুক্তিযুদ্ধের চেতনাধারী দাবি করে বাড়তি সুবিধা নিবে তা হতে পারেনা। (যদিও কারো ভিতরেই সেই চেতনাটা দেখা যায়না।) মুক্তিযুদ্ধ থাকুকনা তাঁর জায়গায়। এটা নিয়ে এত টানা-টানির দরকার কী।
(শাহজাহান আহমেদ)


সর্বশেষ এডিট : ২৫ শে জুন, ২০১৩ রাত ৮:১৩
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

প্রসঙ্গ - এআই

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:১৭



আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

×