somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঐশীর নিঃশর্ত মুক্তি চাই!

১৯ শে আগস্ট, ২০১৩ সকাল ৭:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সাবাস! ঐশি। সঠিক সময়ে সঠিক কাজটা করার জন্য তোমাকে অভিনন্দন! ঘুমন্ত সমাজকে জাগানোর জন্য তোমার ধাক্কাটাকে জাতি চিরদিন মনে রাখবে!

এক লোকের বাসায় চুরি হয়েছে। পাড়া-প্রতিবেশী সকলে এসে লোকটাকে বকতে শুরু করল "তুমি কেমন লোক হে বাপু। মাল-সামানা একটু যত্ন করে রাখবেনা! দরজা-জানালায় তালাও লাগাওনি! চোর যখন আসল তুমিতো তখন ঘুমাচ্ছিলে। এত ঘুম কেন তোমার? একটু টেরও পেলেনা।"
পাড়া-প্রতিবেশীর বকা-বকিতে অতিষ্ট হয়ে কোন উপায়ন্তর না দেখে লোকটা বলল "হ, সব দোষ এখন আমার। চোর বেটার বুঝি কোন দোষ নাই।"

চোর বেটার দোষ ছিল কি ছিলনা। থাকলেও সেই দোষের পরিমান কতটুকু তা এই মূহুর্তে বিবেচ্য না। কারণ চোর চলে গেছে। যেই নির্বোধ ব্যক্তিটির কারণে চোর নির্বিঘ্নে চুরি করে পালিয়ে যেতে পেরেছে সবাই এখন তাঁকেই বকবে। সেটাই স্বাভাবিক। কারণ তাঁর সচেতনতার অভাবেই চুরি হয়েছে।
পিতা-মাতা হন্তাররক ঐশির সমলোচনা করতে গিয়ে অনেকেই বলছে এটা সন্তানের প্রতি বাবা-মায়ের সঠিক পরিচর্যার অভাব। কেউ কেউ সেই কথার প্রতিবাদ করছে বাবা-মায়ের দোষ কি। সব দোষ ঐশির। সে খারাপ বন্ধু-বান্ধবের পাল্লায় পড়ে এবং মাদকের কারণে নষ্ট হয়ে গেছে।

কথা সত্য। ঐশি নষ্ট হওয়ার কারণ •অসৎ সঙ্গ। •মাদক। এর সাথে আরো কয়েকটি কারণ যোগ করা যেতে পারে। যেমন,
• তথাকথিত আধুনিকতা।
•নারি-পুরুষের অবাধ বিচরন। (হেফাজতের তের দফার একটি ছিল এর বিপক্ষে।)
•মাদকের সহজলভ্যতা। (আশ্চর্য হলেও সত্য বাংলাদেশে হাত বাড়ালেই যত সহজে ফেনসিডিল, গাঁজা, ইয়াবা সহ অন্যান্য মাদক পাওয়া যায় পৃথিবীর আর কোথাও এত সহজে পাওয়া যায়না।)
• অপ্রাপ্ত বয়স্কদের চলাফেরায় সীমাবদ্ধতা না থাকা।
• আইন শৃংখলা বাহিনীর খেয়ালিপনা। (বিশ্বের অন্যান্য দেশে যখন মাদককে নাম্বার ওয়ান অপরাধ হিসেবে গন্য করা হয় সেখানে বাংলাদেশের আইন-শৃংখলা বাহিনী সেটাকে অপরাধ হিসাবেই গন্য করেনা।

আজ যদি দেশে মাদক সহজলভ্য না হত। অপ্রাপ্ত বয়স্করা অভিভাবক ছাড়া রাতের বেলায় বাহিরে চলাফেরা করতে না পারত। তাহলে ঘটনা এরকম হতনা। রাষ্ট্র যদি শুধুমাত্র এই দুইটা ক্ষেত্রে সীমাবদ্ধতা নিশ্চিৎ করতে পারত তাহলে ঐশির কপালে পিতা-মাতার হত্যার কলংক লাগতনা।
এখন পুলিশ কর্মকর্তা এবং তাঁর স্ত্রীর হত্যার দায়ভার কে বহন করবে? রাষ্ট্র নাকি ঐশি?
যদি সে হত্যার দায় ঐশির উপরে আসে তাহলে আমি এর প্রতিবাদ করব।

ঐশি তাঁর পিতা মাতাকেই হত্যা করেনি। সে সবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে রাষ্ট্রের ব্যর্থতা। সমাজের ব্যর্থতা। তাই রাষ্ট্রের কাছে ঐশির নিঃসর্ত মুক্তি দাবি করছি।
(শাহজাহান আহমেদ)
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=ব্যস্ত নাকি তোমরা সবাই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!

কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?

এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।

২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

বিদায় বার্তা

লিখেছেন সুব্রত দত্ত, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১১

মনে পড়ে ফেসবুক সম্পর্কে প্রথম ধারণা লাভ করি ২০০৮ সালে। ১৮টি বছর। বাংলাদেশে সম্ভবত তখন থেকেই মানুষ ধীরে ধীরে ফেসবুকের সাথে পরিচিত হতে শুরু করে। আর এই ফেসবুকই সম্ভবত সামাজিক... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×