(৩)
ক্লান্ত-পরিশ্রান্ত তোমার ঘুম ভাঙে।
সব জড়তা, অস্থিরতা শেষে;
সীমাহিন উল্লাসে। চোখ মেলে দেখ নিজেকে।
এক সন্ন্যাসী হাওয়া-কাফেলার দল এসে
স্পর্শ করে তোমার মাথায়। হাত বুলায়
নুয়ে পড়া বিবর্ণ পাতায়। আকাশে সূর্য হাসে।
তোমার ঘরে আসে, রৌদ্র-দূত।
হাওয়া,রৌদ্র একসাথে বলে কথা;
কণ্ঠে ধারণ করে, এক পৃথিবী নিরবতা।
ফিসফিসিয়ে বলে;
কেমন আছো, কলমি লতা!
(....চলবে।)
শাহজাহান আহমেদ।
সর্বশেষ এডিট : ২২ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


