somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রেম এবং জীবন! (গল্প)

২১ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার এক বন্ধু একদিন হঠাৎ করেই এক অতি-রুপবতী কিশোরীর প্রেমে পড়ে গেল। প্রেমে পড়ার পর তাঁর নাওয়া,খাওয়া, ঘুমের রুটিনে মারাত্মক গড়মিল দেখা গেল। বন্ধুতো চিন্তিত। বন্ধুর চিন্তা আমাকেও স্পর্শ করেছে। আমিও চিন্তিত। দু-জনে পরামর্শ করি কি করা যায়। অনেক চিন্তা ভাবনা করে বন্ধুকে সিদ্ধান্ত দিলাম "এটা হবেনা। বাদ দে।"
বন্ধু অবাক হয়ে বলল "বাদ দেব মানে? কি বলছিস এসব! আমার জীবন গেলেও বাদ দিতে পারবনা।"
"তাহলে আর কি করা। চালিয়ে যা।"
বন্ধু চালিয়ে যেতে থাকল। সে নিয়মিত কিশোরীর স্কুলে যাওয়ার পথে দাড়িয়ে থাকে। বাড়ির পাশে ঘুরা-ঘুরি করে।
ঘুরা-ঘুরি করতে করেতে একদিন একটা গোপন সংবাদ বের করে ফেলল। রুপবতী কিশোরীর নাকি অন্য একটা ছেলের সাথে সম্পর্ক আছে। এই খবর পেয়েতো সে ভীষণ হতাশ। আমার কাছে এসেছে তাঁর দুঃখের কথা শুনাতে। আমিও খুব মনযোগ দিয়ে তাঁর কথা শুনলাম। তাঁর কথাগুলো হল: কিশোরীটা যার সাথে প্রেম করছে বলে খবর আছে সেই ছেলেটা নাকি আমার এক দূর-সম্পর্কের বন্ধু! এখন আমার দায়িত্ব হচ্ছে সেই ছেলের কাছ থেকে তথ্য এনে দেওয়া। আসলেই সে প্রেম করছে নাকি সেও তাঁর মত ঘুরছে।
আমি বললাম "ঠিক আছে, তুইও আমার সাথে চল।"

একদিন একটা শুভ দিন দেখে দুই বন্ধু মিলে রওয়ানা দিলাম। গিয়ে দেখি আমার দূর-সম্পর্কের বন্ধুটি ঘরের দাওয়ায় বসে কঁচি আমপাতা ভাজ করে সেই পাতা দিয়ে দাত মাজতেছে। আমাদের দেখে হাসিমুখে উঠে দাড়াল। আমার সাথে আমার বন্ধুকে দেখে তাঁর মুখটা মূহুর্তেই মলিন হয়ে গেল। মুখ থেকে খ্যাত করে এক দলা থুথু ফেলে বিরস কন্ঠে বলল "কি ব্যাপার, তোমরা কি মনে করে?"
"আমরা তোমার কাছেই এসেছিলাম। ভাল আছ?"
সে ফিসফিসিয়ে বলল " ভাল আছি। সাথে করে ওকে নিয়া আসছ কেন?"
আমিও ফিসফিসিয়ে বললাম "ওর জন্যইতো তোমার কাছে আসা।"
তারপর বিস্তারিত সব খুলে বললাম। সে খুব আগ্রহ নিয়ে সব শুনল। তারপর, আমার বন্ধুকে হাত ইশারায় কাছে ডাকল। বলল " তুমি ওকে ভালবাস?"
"হুম।"
"ওর সাথে যে আমার প্রেম চলতাছে জাননা?"
"ওতো বলল, ও কারো সাথে প্রেম করেনা।"
"ওহ।"
ওহ বলার পর সে কিছুক্ষণ চুপ-চাপ থেকে পাশের কাঠাল গাছ থেকে একটা পাতা ছিড়ে সেই পাতাতে খ্যাত শব্দ করে একদলা থুতু ফেলল। তারপর সেই পাতাটা হাতে নিয়ে বলল।
"তুমি একটা কাজ কর। এই পাতাটা নিয়ে তুমি ওর কাছে যাও। গিয়ে আমার নাম বলে বলবা এই পাতার মধ্যে যে 'সেপ'টা আছে তা আমিই দিয়েছি। তাকে বলবে সেপটা খেয়ে ফেলতে। যদি সে সেপটা খায় তাহলে বুঝবে আমার সাথে ওর প্রেম আছে। যদি না খায় তাহলে তুমিই ওর সাথে প্রেম করো। আমি কিছুই বলবনা।"

এই কথা শুনার পর আমার বন্ধু সেখানে আর এক মূহুর্ত দাড়ালনা। আমি তাকে অনেক অনুরোধ করেছি। "সেপ মাখা পাতাটা মেয়েটার কাছে নিয়েই দেখনা। খায় কিনা দেখি। সেপ কিভাবে খায় তা দেখার অনেক ইচ্ছা হচ্ছে।"
আমার শত অনুরোধ উপেক্ষা করে সে চলে এল। বলল
"আমি আর এর মধ্যে নেই। আমি সিউর মেয়েটা সেপ মাখা পাতাটা পেলেই কুঁৎ করে সেপটা গিলে খেয়ে ফেলত। পাতাটাও চেটে-পুটে খেত!"
"তুই সিউর হলি কেমনে?"
"তুই দেখিসনি তোর বন্ধু কতটা কনফিডেণ্ট নিয়ে কথাটা বলল। আমার ধারনা সে মেয়েটাকে রোজ দুইবেলা করে সেপ খাওয়ায়। তাদের মধ্যে গভীর প্রেম যে চলছে আমি বুঝে গেছি।"

হ্যা, তাদের মধ্যে প্রেমটা গভীরই ছিল। একজনের জন্য অন্যজনের প্রাণ যায়-যায় অবস্থা। পরস্পরের আস্থা অর্জনের জন্য তারা নাকি ধর্মগ্রন্থ ছুয়েও প্রতিজ্ঞা করেছিল। কেউ কাউকে কখনো ভুলে যাবেনা। সারাজীবন পাশে থাকবে।

সারাজীবন না। জীবন থেকে মাত্র কয়েকটা বছর পেরিয়েছিল তাদের। কিশোরী তাঁর কৈশোর ছেড়ে যুবতী হয়েছে। শরীরে পরিবর্তন এসেছে। পরিবর্তন এসেছে মনেও। পছন্দ-অপছন্দ। রুচি-অরুচির মধ্যেও ব্যবধান হয়েছে অনেক। সেই পরিবর্তনের ধারাবাহিকতায় যুবতী মেয়েটি তাঁর জীবন-সঙ্গীও পরিবর্তন করে ফেলল। ভুলে গেল সব অতিত। ভুলে গেল কিশোরী-কালের ধর্মগ্রন্থ ছোয়া প্রতিজ্ঞা।

এটাই স্বাভাবিক। মানুষের মনের কোন নির্দিষ্ট গণ্ডি নেই। সেটা সময়ে-সময়ে পরিবর্তন হতেই পারে। এটাই মানুষের বৈশিষ্ট।
এক সময়ের সবচেয়ে প্রিয় বস্তুটি অন্য সময়ে, অন্য পরিবেশে নিতান্তই অপ্রয়োজনীয় মনে হয়। প্রকৃতি মানুষের সামনে তাঁর একটা প্রিয় বস্তুর বিনিময়ে অন্য একটা প্রিয় বস্তু উপস্থাপন করে জীবনকে চলমান রাখে। একটা জিনিষের মাঝে জীবন থমকে গেলে সৃষ্টিজগত বিশৃংখল হয়ে যাবে।
(শাহজাহান আহমেদ)
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


কয়েক বছর আগে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণের বিষয়টি ছিল... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০২


প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×