রাজকন্যা, একটা গল্প শোন...।
_________________
গাড়ীর তেল শেষ হয়ে যাওয়ায় আজ আমি একটা পেট্রোল পাম্পে ঢুকেছিলাম। পাম্পের পাশে গাড়ী পার্ক করে যখন নামতে যাব তখন এক মধ্যবয়সি ভিক্ষুক এসে সামনে দাড়াল। (আমেরিকায়ও ভিক্ষুক আছে!) সে হাসিমুখে কুশল জিজ্ঞাস করে বলল "আজ ডিনার করার জন্য আমার কাছে কোন পয়সা নাই। তুমি কী আমাকে কিছু পয়সা দেবে?)
আমি যখন পকেটে হাত দিয়ে মানি-ব্যাগ বের করতে যাচ্ছি ঠিক তখনি আমার গাড়ীর পাশে একটি ঝক-ঝকে, অতি দামী গাড়ী এসে থামল। সেই গাড়ীর পাশে আমার গাড়ীটাকে খুব অসহায়, রুগ্ন-বিপর্যস্ত দেখাচ্ছিল!
দামী গাড়ীটা দেখে ভিক্ষুক লোকটা আমার সামনে আর এক মুহূর্ত দাড়ালনা। প্রায় দৌড়ে সেই গাড়ির কাছে গিয়ে হাত পাতল। সে হয়তো ভেবেছে দামি গাড়ীর মালিক তাকে অনেক পয়সা দেবে। তাঁর ভাবনা ভুল ছিল। আমি দেখলাম সেই লোকটি মানিব্যাগ বের করে এক ডলারের একটা নোট তাঁর হাতে ধরিয়ে দিয়েছে।
অথচ, আমার ইচ্ছা ছিল তাঁকে পাঁচ থেকে দশ ডলার দেব!
এই ঘটনা দেখে কেন যেন তোমার কথা মনে পড়ে গেল।
সেই ভিক্ষুকের সাথে কোথায় যেন তোমার একটা মিল আমি খুঁজে পেয়েছি।
রাজকন্য, শোন...।
জীবনের কোননা কোন ক্ষেত্রে হয়তো তোমার খুব ভালবাসার প্রয়োজন হবে। তখন দেখবে তোমার চারপাশে অসংখ গুণগ্রাহি। মনি-মুক্তা খচিত খাটে রেশমী-পশমি চাদরের শয্যা। ধন-দৌলত। কিন্তু কোথাও ভালবাসা নাই। ভালবাসার সন্ধানে তোমাকে কল্পনায় হলেও আমার কাছে আসতে হবে। আসতেই হবে!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


