somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

শাহজালাল হাওলাদার
সময়ের পরিবর্তনে মানুষ মৌলিক রেখা থেকে অনেক দূরে ছিটকে পড়েছে। কেউ কেউ গমন করতে করতে এতো দূরে চলে গেছে যে্ন ওখানেই তার পরিশুদ্ধ জনম। আমার কামনা সকলে মৌলিক রেখায় প্রত্যাবর্তন করুক।

সহো মাটি শেখ মানুষ

২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সহো মাটি শেখ মানুষ
প্রকৌশলী মোঃ শাহজালাল

বৃক্ষ জাতি মাটির বুক চিড়ে নিঃসংকোচে ছড়িয়ে দেয় তার শিকড়গুলো যেখানে অনুকম্পার লেশটুকু মাত্র নেই। তবু মাটি বিনা প্রতিবাদে নিঃশব্দে সয়ে যায় এসব যাতনা। শুধু তাই নয় কখনো মাটি তার দেহের রস বিতরনে নিমিষের তরেও কার্পণ্য করে না। অথচ মাটির উপরই নির্ভর করছে বৃক্ষ জাতির অস্তিত্ব। এক মিনিটের জন্যও মাটি যদি দুই ভাগে বিভক্ত হয় তবে বৃক্ষের অস্তিত্ব তখনি ভুমিতে লুটিয়ে পড়ে। বিধাতা কি যে এক সহনীয় ক্ষমতা দান করেছে তাকে। নেই কোন প্রতিবাদ, নেই কোন প্রতিশোধের আগুন, হয়ত আছে শুধু নিরব জ্বালা। এও কি দোষের? দাবানল জ্বলবে আর বস্তু দাহ্য হবে না সেকি!

সেতো ব্যতিক্রমের ব্যতিক্রম,
যে সহে তাঁর পিঠেই বহে। এত পদভার, এত বাহন, সু উচ্চ ভবন সবার পেষণে পিষ্ট হয়ে কাটছে তব জনম জনম। তাই মাটি তুমি খাঁটি। তুমি শ্রদ্ধার, তুমি গৌরবের, তুমি সুরের, তুমি ভালবাসার। আরও দাও তুমি আরও খুলে দাও তোমার দানের দরিয়া। প্রতিদানের সোনালি ফসলে বিমহিত হোক কৃষকের নির্যাতনের ফলা। তুমি সুন্দর, তুমি দাতা, তুমি সরলা, তুমি উপমা হয়ে থাকবে অন্তরে অন্তরে, দি মণ্ডলে কালান্তরে। তোমার কারণে নিন্দুকের বীণে বেজে উঠুক কৃতজ্ঞতার মোহিনী সুর। বিধ্বংসীর আঙিনায় শোভা পাক নির্মল প্রভাতে লাল সূর্য

মাটি তুমি বিধ্বংসী মন্ত্রকে অগ্রাহ্য কর। তোমার বুকে জমে থাকা আগুন ভু অভ্যান্তরে নিষ্ক্রিয় করে দাও তবুও আগ্নেও গিরির সৃষ্টি কর না। তোমার বুকে লুকিয়ে থাকা রত্নের ভাণ্ডার পৃথিবীকে সমৃদ্ধ করে তোলে। তোমার রত্নেই আবার সজ্জিত হয় ঐ পৃষ্ঠদেশে অবস্থানকারী সব মাখলুক। আপতদৃষ্টি যাই দেখুক এর অবদান কৃতজ্ঞ মাত্রেই প্রকাশ করে। অকৃতজ্ঞের লম্বা সারিতে অবদানের সুর ধ্বনিত না হয়ে ক্ষেত্র বিশেষে কৃতঘ্নতা গুঞ্জরিত হতে পারে। তবুও তোমার রত্নে ভাটি পড়বে না, বিমলিন হবে না উজ্জ্বল হাসি এই তো সাধারণ বিশ্বাস।

সকল গর্ব হবে যে খর্ব লুটাবে মাটির কোলে
প্রবাহ ধায় দৈন্য দশায় ঘড়ির কাঁটা দোলে।
মাটির দ্বারাই সৃষ্ট মানুষ মাটিই তাকে ডাকে
উদাসি জন হয়না মগন আত্ম গর্বে হাঁকে।
সর্বশেষ এডিট : ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:১৫
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০১৮ সালের পর ঢাকাতেই ৪টা এক্সপ্রেসওয়ে

লিখেছেন মাথা পাগলা, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৫৩



একটা দেশের উন্নয়ন কতটা এগিয়েছে, সেটা বোঝার অনেকগুলো উপায় আছে। তবে সবচেয়ে সহজ উপায় হলো সেই দেশের রাস্তা, সেতু আর যোগাযোগব্যবস্থা। কারণ এগুলোর পরিবর্তন সরাসরি মানুষের দৈনন্দিন জীবনে চোখে... ...বাকিটুকু পড়ুন

অভ্যাস বিষয়ে

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:১২

অভ্যাস আসলে কীভাবে তৈরি হয়?

আমরা অনেক সময় ভাবি, কোনো একটা অভ্যাস তৈরি করতে হলে অনেক বেশি Willpower দরকার।

আসলে ব্যাপারটা একটু অন্যরকম।

আপনি যদি প্রতিদিন এক ঘণ্টা বই পড়ার সিদ্ধান্ত নেন, কিন্তু... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৯৭

লিখেছেন রাজীব নুর, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৪



শরতের সকাল! সকাল ৮ টা।
ভাদ্র মাস। ইংরেজি সেপ্টেম্বর মাস। ২০২৬ সাল। ঘটনাটা কি হয়েছে, আমি বলি। মোটামোটি ভয়াবহ ঘটনা বলা যেতে পারে! যে কোনো সময় রোদ উঠবে।... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে বর্তমান গ্যাস-বিদ্যুৎ সংকট: দায় কার?

লিখেছেন ডঃ এম এ আলী, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:০৭


সংক্ষিপ্ত রায় সবচেয়ে বড় দায় বাংলাদেশের দীর্ঘদিনের জ্বালানি ও বিদ্যুৎ নীতির। এর মধ্যে ২০০৯–২০২৪ সময়কালের সরকারের সিদ্ধান্তগুলোর দায় তুলনামূলকভাবে বেশি, কারণ ওই সময়ে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা দ্রুত বাড়ানো হলেও... ...বাকিটুকু পড়ুন

যাপিত জীবন.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭


১।মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনাই দক্ষিণ-পূর্ব এশিয়ার কিছু দেশে জুম্মার নামাজ পড়ার সুযোগ হয়েছে। ১২.৫০ এ আজান তারপর ১.১৫ দিকে জুম্মার নামাজের সকল আনুষ্ঠানিকতা শেষ। আজানের কিছুক্ষণ পর খুতবা শুরু তারপর... ...বাকিটুকু পড়ুন

×