# ভালবাসার এক বিস্ময়কর গল্প, অতপর আমার কবিতা। #
১৬ ই মার্চ, ২০১৬ সকাল ১১:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
গল্পঃ
ব্রাজিলের বি ও ডি জেনেরিওর একটি নির্জন দ্বীপে জাও পেরেরা নামক এক ব্যক্তি একটি পেঙ্গুইন এর জীবন রক্ষাকারী। পেঙ্গুইনটি তার মনিবকে এত ভালবাসে যে সে প্রতি বছর ৫ হাজার মাইল পথ অতিক্রম করে তার মনিবের কাছে চলে আসে আবার সময় মত চলে যায়।
২০১১ সালে পেরেরা পেঙ্গুইনটিকে সমুদ্র থেকে প্রাণ নাশের হাত হতে রক্ষা করে। অতপর সুস্থ হওয়ার পর তাকে সমুদ্রে ছেড়ে দিলে সে চলে না গিয়ে দীর্ঘ ১১ মাস পেরেরার কাছেই থাকে। হঠাত একদিন চলে যায়। লোকেরা বলতে থাকে তোমার "ডিন ডিন" তোমাকে ছেড়ে চলে গেছে (পেঙ্গুইনটির নাম রাখা হয়েছিল ডিন ডিন)। পেরেরা চুপ থাকে। হঠাত আবার একদিন ডিন ডিন তার কাছে চলে এলো। এভাবে প্রতি বছর সে একবার এসে চলে যায়।


আমার কবিতাঃ
মোরে ভালবাস যদি
মোরে ভালবাস যদি
মনে রেখ নিরবধি
মরণের পরেও স্মরিও,
দুঃখের সাথী হয়ে
মোর লাগি যেও রয়ে
মরতে হয় যদি মরিও।
তোমার আমার প্রাণ
মনে করো একজন
যদি কভু দেখ মলিনতা,
সান্তনা ঢেলে দিয়ে
কষ্টের ভাগ নিয়ে
ফিরিয়ে আনিও সজীবতা।
মোরে কাছে ডাক যদি
মাঝে বাধা বড় নদী
সাঁতরাতে চেষ্টা করিও,
বিপদে বাঁচাতে তুমি
পাড়ি দিও মরুভূমি
কোন ভয় ভীতি না ডরিও।
সর্বশেষ এডিট : ১৬ ই মার্চ, ২০১৬ সকাল ১১:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
অধীতি, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:১১
আপেল, আমাদের পরিচিত ফল সমুহের ভেতরে অন্যতম। দেখতে সুন্দর, খেতে মিষ্টি এই ফলটির আমাদের জীবনের সঙ্গে মিশে গেছে। আপেল এক অদ্ভুত ফল। বাসায় মেহমানকে আপ্যায়ন থেকে শুরু করে রোগী দেখতে... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
সামিয়া, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২১

আমি একটা বায়িং হাউসে চাকরি করতাম। তখন জীবনটা খুব সাধারণ ছিল। সকালবেলা অফিস, সারাদিন কাজের চাপ, সন্ধ্যায় বাসায় ফেরা। ভবিষ্যৎ নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা ছিল না। বিয়ে নিয়ে তো...
...বাকিটুকু পড়ুন
গ্যাস নাই ,বিদ্যুৎ নাই। নিত্যদিনের নানা সংকটে সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে উঠছে। এভাবে মানুষ বিএনপিকে কতদিন সহ্য করবে? মানুষ সহ্য করতে করতে যখন ধর্যের বাধ সহ্যের বাধ ভেঙ্গে...
...বাকিটুকু পড়ুন
যারা আগামী ৬ মাসের মধ্যে বাড়ির ছাদে সোলার সিস্টেম ইন্সটল করবেন, তাঁদেরকে বাংলাদেশ সরকার প্রত্যেক ইউনিট ইলেক্ট্রিসিটির জন্যে ১০.৫০ টাকা করে দিবে। রুফটপে সোলার এনার্জি প্ল্যান্ট বসিয়ে লাভ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মাথা পাগলা, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২

স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছিলেন, মালয়েশিয়া সেপ্টেম্বর মাস থেকে ধাপে ধাপে ২ লাখ কর্মী নেবে ।
আগামী ছয় মাসে বাংলাদেশ থেকে ২ লাখ কর্মী নেবে...
...বাকিটুকু পড়ুন