somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ওরা সরকারী দলের লোক!আমার মরা দাদাও ওদের কিছু করতে পারবে না.................

০৬ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গত বছরের ঘটনা!

আমরা তিন জন বন্ধু কলেজে আড্ডা দিচ্ছিলাম। আর কেউবা কলেজের ফ্রি ওয়াইফাই দিয়ে ইচ্ছেমত ডাউনলোড মারতেছিলাম। এমন সময় দু’জন রমনী আমাদের আড্ডা স্থলে হাজির হল। এসেই কান্না জড়িত কন্ঠে আমাদের মধ্যকার সবচেয়ে হ্যান্ডসাম বালককে বলল,ভাইয়া আমাকে একটু হেল্প করেন না প্লীজ?
.
.
সে বেশ ভাব নিয়ে বলল,কি সমস্যা?
সে বলল,দেখেন না ঐ ছেলেগুলো আমাদেরকে খুব বিরক্ত করতেছে। আমরা কলেজে আসলেই ওরা বিরক্ত করে।হ্যান্ডসাম বালক ছেলেগুলোর দিকে তাকিয়ে “লা ইলাহা ইল্লা আন্তা...”পড়ে বুকে ফুঁ দিল।সে বলল,ঠিক আছে তুমি চলে যাও আমি বিষয়টা দেখছি।

মেয়েরা চলে গেলে,হ্যান্ডসাম বালক বলল,এদেরকে তো আমার মরা দাদাও কিছু করতে পারবে না। দোস্ত,তুই কিছু একটা কর।এটা আমার মান সম্মানের প্রশ্ন। আমি বললাম এটা“আমর বিল মা’রুফ, নাহি আনিল মুনকারের (সৎ কাজের আদেশ,আর অসৎ কাজে নিষেধ) প্রশ্ন”। সে কি বুঝল আল্লাহই ভালো জানেন।

ছেলেগুলো ছিল সরকার দলীয় নেতার কর্মীবাহিনী! ওদের কে মোবাইল করে বাদ মাগরিব দেখা করতে বললাম।আম্মাকে ঘটনা খুলে বললাম এবং তাদেরকে নিয়ে আমার পরকিল্পনার কথা বললাম।আম্মা বললেন,ওদেরকে বাসায় আসতে বল।আমি ডিম পিঠা করে খাওয়াবো।আম্মার হুকুম অনুযায়ী তাদেরকে সন্ধ্যায় নাস্তার দাওয়াত করলাম।

তাদেরকে বললাম,তোমাদেরকে একটা ঘটনা বলার জন্য ডেকেছি।ঘটনাটি ছিল অনেক বছর আগের।

“একদনি এক যুবক রাসূল (সঃ) এর নিকট এসে বলল,আপনি আমাকে অনুমতি দিন,আমি জেনা করতে চাই।উপস্থিত সাহাবারা স্বাভাবিক কারনেই তাকে গালমন্দ করতে লাগল।রাসূল (সঃ) তাকে নিয়ে নির্জন একটি ঘরে গেলেন।সেই যুবককে বলল,তোমার আম্মার সঙ্গে যদি কেউ জেনা করতে চায়,তোমার বোন এর সঙ্গে যদি কেউ জেনা করতে চায়,কিংবা তোমার ফুফুর সঙ্গে যদি কেউ জেনা করতে চায়, তাহলে কি তুমি মেনে নিবা? যুবকটি বলল,আল্লাহর কসম।আমি কক্ষনো মেনে নিবো না।তারপর সেই যুবক নিজের ভুল বুঝতে পেরে তওবা করে চলে যায়”।[ঈমাম আহমদ থেকে বর্নিত]

তাহলে তোমাদের বোনকে যদি কেউ বিরক্ত করে,তোমাদের বোনকে কেউ যদি ইফটিজিং করে, তবে কি তোমরা মেনে নিবা?তখন ওরা বলল,ভাই!এর আগে আর এক বড় ভাই একই অপরাধে আমাদেরকে প্রচুর মেরেছে। কিন্তু মাইর খাওয়ার পর আমাদের জেদটা আরও বেড়ে গেছে। মাইর খাওয়ার পর আরও বেশি করে ইফটিজিং করি। এভাবে কেউ কোনদিন বুঝায় নি।কেউ তাদের বাসায় ডেকে এতো সম্মান দিয়ে পিঠা,চা খাওয়ায় নাই। আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি।

আজকের পর আর করবো না।(আলহামদুলিল্লাহ)

ঘটনার মোর‌ালঃ আপনার প্রতিপক্ষ কে আঘাত করে নয়,বরঞ্জ ভালোবেসে বুঝানোর চেষ্ঠা করুন।তাদের কে দূরে ঠেলে নয়,বরঞ্জ বুকে নিয়ে ভালোবাসতে সেখান। আপনি কাউকে তির্যক মন্তব্য করে আপনার আদর্শের দিকে আকৃষ্ট করতে পারবেন না।একমাত্র সৌহাদ্যপূর্ন এবং উত্তম আচরনই তাকে আপনার আদর্শের দিকে আকৃষ্ট করতে পারে।
সর্বশেষ এডিট : ০৬ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:৩৬
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বস্ত্রশিল্পের জন্য আমি সরকারের যথাযথ স্থানে থাকলে কি করতাম !!!

লিখেছেন অপলক , ০৭ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:১৬



গত ১০ দিন হল দেশের বস্ত্র শিল্পের উপর আঘাত খুব চিন্তার বিষয়। অনেক আগে বিচ্ছিন্নভাবে বস্ত্রশিল্প নিয়ে কথা বলেছিলাম। আজ সব মিলিয়ে কিছু চিন্তা করলাম। তার কিছু এখানে নোট... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের চরম দারিদ্র্য নির্মূলে পাঁচ বছর মেয়াদি একটি সমন্বিত নগর পরিকল্পনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৭


প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর

আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন

Sajna

লিখেছেন আরমান আরজু, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১



Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন

বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১



আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে ভাল্লাগে- ২

লিখেছেন শেরজা তপন, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৪৯


"যে-রাঁধুনী জানে তার তরকারিতে স্বাদ হয়নি, সে নিমেষে লঙ্কার কৌটো উপুড় করে দেবে। তারপর অতিথি যখন কান দিয়ে ধোঁয়া ছেড়ে হাঁউমাউ করবে, রাঁধুনী তখন মিটিমিটি হেসে বলবে—‘একটু ঝাল বেশি... ...বাকিটুকু পড়ুন

×