somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ছেলেকে পড়াশুনা শিখিয়েছি ঠিকই কিন্তু সত্যিকারের মানুষ বানাতে পারিনি

২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কয়েকদিন আগে ট্রেনে করে রাজশাহী যাচ্ছিলাম! বেশ দির্ঘপথ,পৌঁছাতে প্রায় ছয় ঘন্টা লাগে।
আমরা চেয়ার কোচে যাচ্ছিলাম। আমাদের সামনের দু’টি সিটে এক দম্পতি বসেছিলেন। তাদের ছিল প্রায় ৫ বছর বয়সী একটি ছেলে এবং ৩ বছর বয়সী একটি মেয়ে! বাচ্চা দু’টি তাদের বাবা মায়ের কোলে শুয়ে ছিল। শুয়ে থাকার এক পর্যায়ে বাচ্চা দু’টি ঘূমিয়ে পড়ে।
বাচ্চা দু’টি যেন আরাম করে ঘুমাতে পারে, সেজন্য তাদের বাবা মা তাদেরকে ট্রেনের সিটে শুয়ে দিয়ে পাশে দাঁড়িয়ে আছে। এসময় সেই দম্পতি পরষ্পর পরষ্পরের দিকে তাকিয়ে হাসছিল। তাদের মুখে ছিল ক্লান্তি কিন্তু বিরক্তি ছিল না।

ওস্তাদ নোমান আলী খানের লেকচারে, একটি ঘটনার বর্ণনা দিয়েছিলেন। একদিন এক বৃদ্ধ বাবা তার সন্তানকে বললেন, আমাকে একটু পার্কে ঘুরতে নিয়ে যাবা? ছেলে বিরক্তি নিয়ে বলল, আমার এত্তো কাজ! কখন তোমাকে নিয়ে যাবো? বাবা বলল, তোমার ছোট্ট বেলায় এরকম হাজারো কাজের ফাঁকে, তোমার আবদার গুলো আমি পূরণ করতাম। ছেলে বাধ্য হয়ে বাবাকে পার্কে ঘুরতে নিয়ে গেল!

পার্কে ঘোরার এক মুহূর্তে, বাবা তার ছেলেকে একটি কাক দেখিয়ে বললেন, এটা কি? জবাবে ছেলে বলল, এটা কাক! বাবা আবারও বললেন, এটা কি? ছেলে প্রচন্ড বিরক্তি নিয়ে বললেন, এক কথা কতবার বলতে হয়! এটা কাক! তখন বাবা তার হাতে থাকা ডায়রি খুলে তার ছেলেকে দেখালেন!
ছেলের যখন তিন বছর বয়স ছিল! তখন একদিন পার্কে ঘোরার সময়, ছেলে একটি কাককে দেখিয়ে বলেছিল, বাবা এটা কি? বাবা জবাবে বললেন, কাক! ছেলে আবারও প্রশ্ন করল, এটা কি? বাবা আবারও বললেন, কাক! ছেলে এভাবে ৩২ বার একই প্রশ্ন করেছিলেন! আর বাবা কোন ধরনের বিরক্তি ছাড়াই ৩২ বার উত্তর দিয়েছিলেন! আর সেটা ডায়রীতে লেখা ছিল।
বাবা তখন বললেন, তুমি আমাকে ৩২ বার একই প্রশ্ন করেও আমি একটিবারও বিরক্ত হই নি। আর আমি তোমাকে মাত্র ২ বার একই প্রশ্ন করাতে তুমি আমার উপর বিরক্তি দেখাচ্ছো!

কয়েকদিন আগে এক মা বড় আক্ষেপ করে আমাকে একটি কথা বলেছিলেন! তিনি বলেছিলেন, আমার ছেলে সরকারী চাকুরী পেয়েছে! আমি ওকে জিজ্ঞেস করেছিলাম, তোর বেতন কত? আমার ছেলে জবাবে বলেছিল, ওত্তো কিছু আপনাকে শুনতে হবে কেন? মাসে মাসে টাকা দিচ্ছি,সেটাই কি বেশি নয়?
সেই মা কেঁদে কেঁদে বলেছিলেন, ছেলেকে পড়াশুনা শিখিয়েছি ঠিকই কিন্তু সত্যিকারের মানুষ বানাতে পারিনি।
সর্বশেষ এডিট : ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:২২
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ১৯৭

লিখেছেন রাজীব নুর, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৪



শরতের সকাল! সকাল ৮ টা।
ভাদ্র মাস। ইংরেজি সেপ্টেম্বর মাস। ২০২৬ সাল। ঘটনাটা কি হয়েছে, আমি বলি। মোটামোটি ভয়াবহ ঘটনা বলা যেতে পারে! যে কোনো সময় রোদ উঠবে।... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে বর্তমান গ্যাস-বিদ্যুৎ সংকট: দায় কার?

লিখেছেন ডঃ এম এ আলী, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:০৭


সংক্ষিপ্ত রায় সবচেয়ে বড় দায় বাংলাদেশের দীর্ঘদিনের জ্বালানি ও বিদ্যুৎ নীতির। এর মধ্যে ২০০৯–২০২৪ সময়কালের সরকারের সিদ্ধান্তগুলোর দায় তুলনামূলকভাবে বেশি, কারণ ওই সময়ে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা দ্রুত বাড়ানো হলেও... ...বাকিটুকু পড়ুন

যাপিত জীবন.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭


১।মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনাই দক্ষিণ-পূর্ব এশিয়ার কিছু দেশে জুম্মার নামাজ পড়ার সুযোগ হয়েছে। ১২.৫০ এ আজান তারপর ১.১৫ দিকে জুম্মার নামাজের সকল আনুষ্ঠানিকতা শেষ। আজানের কিছুক্ষণ পর খুতবা শুরু তারপর... ...বাকিটুকু পড়ুন

মঞ্জুর চৌধুরর ছোট গল্প "একাউন্ট্যান্ট"

লিখেছেন মঞ্জুর চৌধুরী, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:৪০

একাউন্ট্যান্ট

মঞ্জুর চৌধুরী


রফিকুল ইসলামের জীবনে সবচেয়ে বিলাসী জিনিসটি ছিল একটি কাঠের আলমারি।

আলমারিটা নতুন নয়। মিরপুর এগারোর যে দুই কামরার বাসায় সে আর শায়লা থাকত, তাদের বিয়েরও আগে থেকে বাড়িওয়ালার স্টোররুমে... ...বাকিটুকু পড়ুন

৫ই আগস্ট বিদ্যুৎও কি দেশ ছেড়ে পালিয়ে গেল ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:১৪


শিরোনামটা একটু অদ্ভুত মনে হতে পারে। তবে কিছুদিন ধরে বিদ্যুতের দাম, ভর্তুকি আর লোডশেডিং নিয়ে যেভাবে আলোচনা হচ্ছে, তাতে প্রশ্নটা একেবারে অযৌক্তিক নয়। কারণ সরকার বদলেছে, কিন্তু বিদ্যুৎকেন্দ্রগুলো তো... ...বাকিটুকু পড়ুন

×