নতুন বাবা হইছি...( তিন মাস )। পরথম ২ মাস মাস বউ আছিল বাপের(তার) বাসায়। তাই নয়া বাবু'র আনন্দ বা যন্ত্রনা টের পায়নাই। কিন্তু গত কয়দিন ধইরা পোলাডা নিশাচর টাইপ হইয়া গ্যাছে। রাইত ১২ ডা বাজলেই হ্যার মাথায় অ্যালার্ম ঘড়ি বাইজা উঠে। ভোর ৪/৫ টা পর্যন্ত তার সাথে সঙ্গ দেওন লাগে।একদিক দিয়া ভাল আছে.... নো কান্নাকাটি। তয় সারারাত বিদ্ঘুট্যা ভাষায় তার সাথে কথা বলা লাগে। পরথম কয়দিন
পোলার হাসি দেইখা ভালায় লাগত। মাগার করিতো প্রাইভেট চাক্রি,পরদিন অফিস করতে খবর হইয়া যায়। তো গতকাল রাইতে আড়াইটা - তিনটা হবে ।পোলায় হ্যার ডিউটি করতাছে। আমি আশায় আশায় আছি এই বুঝি ঘুমাইবো.... আমিও অনেকদিন পর বউ এর লগে একটু অন্য ডিউটি করুম। এই উদ্দেশ্যে ম্যাডাম এর দিকে বারকয়েক অর্থপূর্ণ রোমান্টিক দৃষ্টি নিক্ষেপ কইরা প্রতিউত্তরের আশায় ছিলাম।এই বুঝি চার চোখের মিলন ঘটিল....ব্যাকগ্রাউন্ড এ মিউজিক বাজিল... ফুলে ফুলে বাড়ি খাইলো। মাগার পোলায় তো আমার সেয়ানা...ঘুম আর আসে না। মেজাজ টা আস্তে আস্তে হট হউয়ার পথে
( আইজ অফিসে সারা দিন ফার্মের মুরগির লাহান খালি ঝিমাইছি আর ভাবছি আমার রোমান্টিক দৃষ্টি'র যাদু আর বউ এর উপরে আছর করতাছে না। ভাবতেয়াছি দৃষ্টি বদলামু না ".." বদলামু " )

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



