somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কোন পথে যে চলি, কোন কথা যে বলি?

২৬ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


দেশের পত্রিকাগুলোতে সুসংবাদের চেয়ে দুঃসংবাদ বেশি দেখা যায়। রাষ্ট্রের সমাজের ও মানুষের নিরাপত্তাহীন জীবন যাপন দেখে মনে হবে রাষ্ট্রের কোন আইন নেই, সমাজে কোন নিয়ম নেই, মানুষের নিজেদের মধ্যে ন্যায়-অন্যায়ের কোন বালাই নেই। সম্প্রতি পারিবারিক কলহ, অসমপ্রেম, যৌনতা ও পরকীয়া প্রেম যা সমাজ অসমর্থিত ক্রীয়াকলাপ তা এখন ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এসমস্ত ঘটনাকে কেন্দ্র করে অনেক দিন থেকেই (সম্প্রতি বেশি) পূত-পবিত্র শিশুদের জীবন দিতে হচ্ছে। নারী-পুরুষের অনৈতিক আচরণ ও সমাজের হিংস্রতার কারণে অনেক শিশুর অপমৃত্যু হচ্ছে। পাশাপাশি ভ্রুণ হত্যা আজকাল তরুণ-তরুণীদের কাছে ফ্যাশনে রূপ নিচ্ছে। এ সমস্ত ক্রিয়াকলাপ দেখে মনে হয় সমাজের এই স্খলন মানুষকে কোন পথে নিয়ে যাবে!
সামাজিক অবক্ষয়ের কিছু নমুনা নিম্নরূপ
সহনশীলতার অভাব : সমাজে পারস্পারিক সহনশীলতার অভাবে মূল্যবোধের অবক্ষয় ঘটে। যেমন- স্বামী-স্ত্রীর মধ্যে সহনশীলতার অভাবে বিবাহ বিচ্ছেদ ঘটে। বর্তমানে আমাদের সমাজে এক ভয়াবহ ভারসাম্যহীনতাও বিরাজ করছে। সামাজিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে পারস্পারিক সমন্বয়ের অভাব রয়েছে। যার ফলে সামাজিক মূল্যবোধের অবক্ষয় ঘটছে।
নগরায়ণ ও শিল্পায়ন : নগরায়ন ও শিল্পয়নের ফলে গ্রামীণ সমাজে ভাঙ্গন ধরেছে। ফলে মূল্যবোধের অবনতি ঘটছে। বর্তমানে নগরায়ন ও শিল্পায়নের প্রসারে বস্তি জীবনের বিকাশ হচ্ছে। পরিবেশেগত কারণে বস্তির শিশু-কিশোররা অনেক সময় অনৈতিক কাজ করে এবং অশ্লীলতা ও কুরুচিপূর্ণ চলচ্চিত্র ও নাটক সামাজিক অবক্ষয়ের জন্যে ও অনেকাংশে দায়ী।
বেকারত্ব ও দারিদ্রতা: বেকারত্বের কারণে অনেক সময় যুব সমাজ অন্যায় পথে ধাবিত হয়, লিপ্ত হয় চুরি, ডাকাতি, খুন, ছিনতাই ইত্যাদি জগন্যতম কাজে। ফলে সমাজে যুব সমাজের চরিত্রের অবক্ষয় ঘটে। দারিদ্রতা : অর্থনৈতিক বিপর্যয় বা দারিদ্রতার কারণেও সামাজিক মূল্যবোধ লোপ পাচ্ছে।
উপযুক্ত শিক্ষা ও শিক্ষা প্রতিষ্ঠানের অভাব : উপযুক্ত শিক্ষা না থাকায়, অপর দিকে ভাল শিক্ষা প্রতিষ্ঠানের অভাবেও সমাজে বিপর্যয় ও হতাশা দেখা দেয়। এতেও সামাজিক অবক্ষয় ঘটে থাকে।
পেশী শক্তির প্রভাব : সমাজে পেশী শক্তির জয়জয়কার বা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় দুর্বৃত্তায়নের কারণেও সামাজিক অবক্ষয় ঘটছে।
রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের অভাব : রাষ্ট্র ব্যক্তির আচরণকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হলে ও আইনের শাসন না থাকলে সামাজিক অবক্ষয় ঘটে এবং সুশাসনের অভাবেও সামাজিক অবক্ষয় ঘটে থাকে।
মাদকের আগ্রাসন : বর্তমানে আমাদের দেশে মাদকের আগ্রাসন এতো বৃদ্ধি পেয়েছে যে, যুবক- বয়স্ক থেকে শুরু করে এখন শিশুরাও পর্যন্ত এর ছোবলে আক্রান্ত। ফলে সামাজিক অবক্ষয় দিন দিন বেড়েই চলেছে।
সামাজিক অবক্ষয় রোধে আমাদের গণমাধ্যম, ব্লগ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সামাজিক মূল্যবোধ সংরক্ষণ, উন্নয়ন ও প্রতিষ্ঠায় ব্যক্তি জীবনে কতিপয় গুণাবলী অর্জন করা প্রয়োজন, সেগুলো হচ্ছে উদ্যোগ, উদ্যাম, নিয়মানুবর্তিতা, আগ্রহ, নিষ্ঠা, অধ্যবসায়, শিষ্টাচার, সততা ও পরিশ্রম। প্রত্যেক মানুষের মধ্যেই উপরে উল্লেখিত গুণাবলী সুপ্তাব্যবস্থায় থাকে। এই সুপ্ত গুণাবলী জাগ্রত করতে সংবাদপত্রসহ গণমাধ্যম, ব্লগ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। গণমাধ্যম প্রত্যেক মানুষকে তার মানবীয় গুণাবলী বিকাশ ঘটাতে ও অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমি মনেকরি রাষ্ট্র মানুষের মৌলিক অধিকার ও ন্যায় বিচার আরোও গ্রহণযোগ্য করবে তা না হলে ধর্মীয় শিক্ষাদেন ইমাম-মোল্লা ও ধর্মীয় বোদ্ধারা আজ যে বেপথে চলছে এরকম চলতে থাকলে সমাজ কোন পথে যাবে? তাই যেসমস্ত ভন্ড, ধার্মিক বা যারা ধর্মের নামে শিক্ষাদীক্ষা জ্ঞানদান করেন তাদের অপকর্মের যথার্থ বিচার না হয়, তাহলে মানুষের নৈতিকতা নিশ্চিন্ন হয়ে যাবে। সমাজ স্বাভাবিক ও আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য করতে হলে ধর্ষককে বিচারের কাঠ গড়ায় আনতে হবে। যা সময়ের দাবি।
সর্বশেষ এডিট : ২৬ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:৪৫
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যাদের স্বপ্নের দেশ আমেরিকা: তাদের জন্যে আজকের পোস্ট

লিখেছেন অপলক , ১৭ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:১৮



এমন এক সময় ছিল, ছেলে বা মেয়ে ডিভি লটারীতে স্বপ্নের দেশে গেছে, বাপ মায়ের পাড়া প্রতিবেশী গর্বে কথা বলাই মুশকিল। সেখানে গিয়ে OC(Office Cleaner) নাকি DC(Dish Cleaner) হবে তার... ...বাকিটুকু পড়ুন

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

মেধা নয়, রাজনৈতিক পরিচয়ই কি আমাদের রাষ্ট্রে যোগ্যতার মাপকাঠি?

লিখেছেন raselabe, ১৮ ই অক্টোবর, ২০২৬ ভোর ৬:২৯

বিসিএসসহ বিভিন্ন সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায় রাজনৈতিক পরিচয় বা ভেরিফিকেশনের কারণে প্রার্থীদের বাদ পড়ার অভিযোগ আমাদের প্রিয় মাতৃভূমিতে নতুন কোনো ঘটনা নয়। রাজনৈতিক দলগুলো ক্যাম্পাসে ক্যাম্পাসে নিজেদের ছাত্রসংগঠনের কার্যক্রম চালু... ...বাকিটুকু পড়ুন

×