যে মূহের্তে সুন্দরী ফর্সা নারীদেরকে পণ্য বানিয়ে বিজ্ঞাপন তৈরিতে সবাই হুমরি খেয়ে পড়ছেন ঠিক তখন বাংলাদেশের একটি সাবান কোম্পানি তাদের বিজ্ঞাপনে তুলে ধরলেন ব্যতিক্রমী শ্লোগান---
সৌন্দর্য গায়ের রঙে নয়,
ফ্রেশ মানেই সৌন্দর্য।
এটি ব্যাপক সাড়া জাগিয়েছে দর্শকের মাঝে।
যেখানে সাবানের বিজ্ঞাপন মাত্রই অশ্লীল হয়ে থাকে এবং সুন্দরী মডেলকে প্রায় উলঙ্গ অবস্থায় বাথ ট্যাবে দেখান হয়।
সেখানে এমন একটি সামাজিক বিজ্ঞাপন সত্যিই প্রশংসার দাবিদার।
যারা চলচ্চিত্র, নাটক,বিজ্ঞাপন ইত্যাদি নির্মান করেন তাদের উচিত এখান থেকে শিক্ষা নেয়া। তারা ভাবেন খোলামেলা দৃশ্য বা অশ্লীলতা না থাকলে আমাদের ছবি,নাটক বা বিজ্ঞাপনটি ফ্লপ হবে।
আসলে বেহায়াপনা বা নগ্নতা কখনো ব্লক বাস্টার বা হিট কিছু করতে পারেনা।যে নারী অভিনয় করছেন এর মাধ্যমে পণ্যের পরিবর্তে তিনি নিজেই পণ্য হয়ে যাচ্ছেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



