আমাদের সমাজে মানুষ রুপী কিছু কিট আছে যারা সব সময় আমাদের ১০ জনের থেকে একটু আলাদা ভাবে নিজেকে জাহির করতে ইচ্ছুক।
স্বাভাবিক পথের বিপক্ষে চলাই এদের স্বভাব।
বাস অথবা লঞ্চে কিছু লোক দেখবেন বসার জন্য পর্যাপ্ত আসন থাকা সত্ত্বেও এরা দাড়িয়ে থাকবে এবং অন্যদের বসতে বাধা দিবে।
দেরী করে এসে লাইন ভেঙ্গে সামনের দিকে এগুবে।
কখনোই কারও প্রশংসা করবে না বরং ভালো কাজের মধ্যেও ত্রুটি খুজবে।
নিজেরা কোন ভালো উদ্যোগ না নেওয়া সত্ত্বেও অপরকে বাধা দিবে ভালো কাজ করতে।
আপনি সৎ লোকের প্রশংসা করলে এরা আপনাকে দালাল উপাধি দিবে আবার অসৎ লোকের নিন্দা করলে আপনাকে নিন্দুকের কাতারে ফেলে দিবে।
একটি উক্তি আছে সমাজ ধ্বংস হয় জ্ঞানী লোকের নির্লিপ্ততায়।
সুতরাং বাহবা পাওয়ার উদ্দেশে নয় বরং নিজেকে প্রশ্ন করুন আপনি যে কাজ করতে যাচ্ছেন সেটা ঠিক হচ্ছে কিনা; উত্তর হ্যাঁ বোধক হলে বৃথা অন্যের মন্তব্যর জন্য অপেক্ষা করার প্রয়োজন নেই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



