এবের ঈদ-উল-আযহা উপলক্ষে ফেসবুকে দেখলাম সবাই ঈদের শুভেচ্ছা জানাচ্ছে। অবশ্যই আমাদের অন্যতম প্রধান উৎসবে সবাই একে অপরকে মোবারকবাদ জানাবে এটাই স্বাভাবিক।
কিন্তু অবাক হলাম কিছু অবুঝদের কর্মকাণ্ড দেখে। এরা একে অপরকে অজানা এক কারনে হাম্বা মোবারক জানিয়েছে। আসলে এই শ্রেণী ঈদ বলতে গরু খাওয়া ছাড়া আর কিছু বুঝে না। অথচ কুরবানির ঈদের মূল শিক্ষা হল ত্যাগের, আর্থিক ত্যাগের বিনিময়ে আল্লাহ্এর নিয়ামত স্বরূপ আমরা কুরবানি কৃত পশুর গোসত খেতে পারছি।
আপনার যদি শুধু গরু খাওয়ার ইচ্ছা থাকলে তো বাজার থেকেই কম দামে কিনতে পারেন! কি দরকার কষ্ট করে কুরবানি দিয়ে অন্যদের মধ্যে সিংহভাগ বিলিয়ে দিয়ে দিয়ে নিজেরা সামান্য পরিমান নেয়ার?
দয়া করে হাম্বা মোবারক বলা বন্ধ করুণ। আশা করছি পরবর্তী ঈদে আর এমন সুভেচ্ছা শুনবো না।
একটি সওয়াবের কাজের মধ্যে কেও জেনেশুনে গুনাহ অর্জন করতে চাইবেন না এটাই স্বাভাবিক।
সর্বশেষ এডিট : ১১ ই অক্টোবর, ২০১৪ সকাল ৭:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



