যুদ্ধাপরাধী বা রাজাকার বলতে যা জেনেছি তা হচ্ছে যারা আমাদের দেশের মানুষকে অন্যায় ভাবে হত্যা করেছে, লাশ গুম করেছে, বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে, সম্পদ লুট করেছে, হিন্দুদের সম্পদ দখল করে দেশ ছাড়া করেছে, নারীদের ওপর পাশবিক নির্যাতন চালিয়েছে।
এখন কিছু প্রশ্নঃ
১) নারায়ণগঞ্জের ৭ খুন, সাগর-রুনি হত্যার সাথে কোন রাজনৈতিক দল ও তাদের সদস্যরা জড়িত?
২) সম্প্রতি কালে প্রতিটি গুমের সাথে জড়িয়ে আছে কোন রাজনৈতিক দল ও তাদের সদস্যরা?
৩) সম্প্রতি সাতক্ষীরাতে হিন্দু সম্প্রদয়ের ওপর হামলা চালিয়ে তাদের সম্পদ লুট করার জন্য হিন্দু-বোদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ কোন রাজনৈতিক দল ও তাদের সদস্যদের বিরুধে অভিযোগ করেছে?
৪) সম্প্রতি যশোরে ভাইকে বেঁধে রেখে তার সামনে বোনকে ধর্ষণ করেছে কোন রাজনৈতিক দল ও তাদের সদস্যরা?
যেই রাজনৈতিক দল ও তাদের সদস্যরা এসব ঘটনার সাথে যুক্ত তাদের কি রাজাকার বলা অন্যায় হবে!!!!
সর্বশেষ এডিট : ২৮ শে অক্টোবর, ২০১৪ রাত ১:০৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



