আদালতের রায়ে যখন পরাজিত জন রায়!!!!!!!!!!!!!!!!!!!!!!
২৩ শে এপ্রিল, ২০১৫ রাত ১১:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ সারা দিন মন বেশ ভালই ছিলো কিন্তু একটি সংবাদ পড়ে নিজেকে কন্ট্রোল করতে পারলাম না।
পূর্ব লন্ডনের বাঙালি-অধ্যুষিত টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নির্বাহী মেয়র পদ হারিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত লুৎফুর রহমান। যিনি কিনা টানা ২ বার রেকর্ড পরিমাণে ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছিলেন কোন দলের সমর্থন ছাড়াই জনগনের সমর্থনে। আমি জনাব লুৎফুর রহমান সম্পর্কে তেমন বেশি জানি না তবে বিভিন্ন সময়ে পত্রিকার মাধ্যমে যা জানতে পেরেছি লুৎফুর রহমান ছিলেন অত্তান্ত ধর্মভীরু, তিনি লন্ডনে মক্কার ইমামকে দাওয়াত করে নিয়ে গিয়েছিলেন। লুৎফুর রহমান বাঙ্গালীদের জন্য তাদের ভাগ্য পরিবর্তনের জন্য কিছু উন্নয়ন মূলক কাজ করার চেষ্টা করেছিলেন। তিনি বাঙ্গালী ছাত্রদের জন্য শিক্ষা বৃত্তির ব্যবস্থা করেছিলেন। যেখানে সম্পূর্ণ ইংল্যান্ডে বাঙ্গালী ছাত্রদের লেখাপড়া কষ্টসাধ্য হয়ে পড়েছিল সরকারের নতুন নিয়মে সেখানে লুৎফুর রহমান চেষ্টা করেছিলেন তাদের জন্য সহজ শিক্ষাবৃত্তির ব্যবস্থা করতে। তিনি চেষ্টা করেছিলেন তার নির্বাচনী এলাকার নাগরিকদের জন্য নাগরিক সুবিধা বৃদ্ধি করতে। এজন্য তিনি নতুন নতুন উন্নায়ন প্রকল্প শুরু করেছিলেন। অবশ্যই জনগনের সমর্থন সব সময় তার সাথেই ছিল। লুৎফুর রহমান প্রথমে লেবার পার্টির সদস্য থাকলেও শুধুমাত্র লেবারপার্টির কিছু বর্ণবাদি সদস্যের জন্য পার্টির থেকে মনোনয়ন লাভে ব্যার্থ হন পরবর্তীতে বিদ্রোহী পার্থী হিসাবে নির্বাচনে জয়লাভ করেন। গত বছর তিনি নিজে নতুন একটি নতুন দল গঠন করে নির্বাচনে অংশ নেন এবং আবার নির্বাচিত হন। দুঃখ জনক হলেও সত্য কথিত আদালতের রায়ের কাছে একজন জননন্দিত নেতার পরাজয় হল আজ। প্রকৃত পক্ষে আদালতের রায় আজ জন রায়কে পরাজিত করলো। স্যালুট জনাব লুৎফুর রহমান।
সর্বশেষ এডিট : ২৪ শে এপ্রিল, ২০১৫ সকাল ৮:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮
চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....
বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়...
...বাকিটুকু পড়ুন
আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন...
...বাকিটুকু পড়ুন
আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন...
...বাকিটুকু পড়ুন