আজ আবার একবার ভূমিকম্প নাড়া দিয়ে গেলো গোটা দেশকে।
আমার একটি বদ অভ্যাস হল পা-নাড়ানো সুতরাং আমি
তেমনভাবে আজকের কম্পনটি অনুভব করতে পারিনাই।
দুঃখজনক হলেও সত্য অনেকে এই ভূমিকম্প কে আল্লাহের অভিশাপ বলছে।
কেউ কেউ বলছে যে পাপ কাজ বেড়ে যাওয়ায় ভূমিকম্প হচ্ছে।
কথিত অত্তাধিক ধার্মিক ব্যক্তিরা এজন্য আল্লাহ্র কাছে সকলের
জন্য মাফও চাচ্ছে।
কিন্তু আমি কাহিনি বুঝি না, যেখানে হযরত মুহাম্মাদ (সঃ) আল্লাহ্র
কাছে দোয়া করে গেছেন তাঁর উম্মতরা অপরাধ করলেও তাদের
গজব দিয়ে ধ্বংস না করতে সেখানে, এদের কথার যুক্তি কি থাকতে পারে?
আর নিঃসন্দেহে সৌদি রাজপরিবার, ইহুদী, ইন্ডিয়া, অ্যামেরিকার থেকে
আমাদের দেশে পাপকাজ অনেক কম। এমনকি কয়েক বছর পূর্বে ইরানে
ভূমিকম্পে প্রায় ২০,০০০ এর মতন মানুষ মারা গিয়েছিল।
তাহলে এটাই বা কেন হল?
আপনি মানুষকে ভাল উপদেশ দেন ভাল কথা তাই বলে
মিথ্যা মিথ ছড়াবেন না। কিছু হলেই ধর্মের দোহাই দিবেন না।
নেপাল কি এমন আলেমদের অত্যাচার বা নির্যাতন করেছে যে
তাদের ২০০০+ লোক মারা গেলো। গত ২ বছর পূর্বে আমাদের দেশে কোন
ধরনের ভূমিকম্প ছাড়াই ১১০০+ মানুষ মারা গিয়েছিল। কই তাদের মধ্যে
তো কোন গডফাদার, সন্ত্রাসী বা নাস্তিক দালাল ছিল না তাহলে কেন এটা হল?
হায়াত মউতের মালিক আল্লাহ্, সুতরাং মিথ্যা মিথ তৈরি করে অন্যদের বিভ্রান্ত করতে চেষ্টা করবেন না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


