কিছু দিন পূর্বে একটি পোস্ট দিয়েছিলাম ***আদালত একটি রায় ও কিছু কথা *** শিরোনামে।
আজ একটি নিউজ দেখলাম কিশোরীকে "ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা"
লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার সানিয়াজান ইউনিয়নের ঠ্যাংঝাড়া এলাকায় রিনা আক্তার নামে ১৩ বছরের এক কিশোরীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।

ছবিটি দেওয়া ঠিক হয়েছে কি না জানিনা। কিন্তু দিতে বাধ্য হলাম।
মাত্র ৩ বছর বয়সে মাতা-পিতা হারানো মেয়েটি ওই এলাকার একটি পরিবারে পালিত কন্যা হিসাবে বেড়ে ওঠে আর ওই পরিবারেই ঝি'য়ের কাজ করত।
কিন্তু অত্তান্ত পরিতাপের বিষয় হল একটি এতিম ১৩ বছরের মেয়েও আমাদের দেশের ধর্ষক ও হত্যাকারীদের হাত থেকে রেহাই পায় না।
এরপর আবার আমাদের আদালত বলে ওই ধর্ষক ও হত্যাকারীদেরকে মৃত্যুদণ্ড দেওয়া অসাংবিধানিক। আরে আমি তো ভুলেই গিয়েছিলাম আইন আদালত রায়তো অনেক পরের বিষয় আমাদের দেশের পুলিশতো ওই ধর্ষক ও হত্যাকারীদেরকে গ্রেফতারই করতে পারবে না, যদিও পারে হয়ত বছরের পর বছর চলে যাবে আর বার বার করে রায়ের দিন পরিবর্তন করা হবে, আবার আপিল, জামিন, প্রাণভিক্ষা কত সব সভ্য নিয়ম কিন্তু অসভ্যদের রক্ষার জন্য!!!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


