ভাইকেই ধর্ষক সাজিয়ে জেলে পাঠানোর অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে।

চট্টগ্রামের রাঙ্গুনীয়া উপজেলার শিলক ইউনিয়নে ঘটনাটি ঘটেছে।
একাজে রাঙ্গুনীয়া থানা পুলিশের তিন কর্মকর্তা ও সরকার সমর্থিত প্রভাবশালী
একজন জনপ্রতিনিধির প্রত্যক্ষ মদদ দেয়া ও ভিকটিমের পরিবারসহ প্রশাসনকে
বিপুল অংকের টাকার ঘুষ দেয়ার অভিযোগ পাওয়া গেছে।
ভিকটিমের মার অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত ধর্ষক সমাজপতি ৬২ বছর বয়সী
শাহ আলমকে পুলিশ প্রথমে আটক করলেও পরে তাকে ছেড়ে দিয়ে উল্টো ধর্ষিতার
১৫ বছর বয়সী বড় ভাইকেই ধর্ষক বানিয়েছে পুলিশ। মামলার নথিপত্র পরিবর্তন
করে নিজ ছেলের বিরুদ্ধে ধর্ষণ মামলা করতে বাধ্য করা হয় মা নুর নাহার বেগমকে।
সেই মামলায় পুলিশ বাদীর ছেলে ও ধর্ষিতার বড় ভাই মো. সফুরকে গ্রেপ্তার করে
জেলে পাঠিয়েছে।
কিছুই বলার নেই হিরক রাজার রাজ্য সম্ভাবত এর থেকে ভাল ছিল বোধ হয়। সরকার,
পুলিশ আর সেবক নয়ই বরং বিধাতা হয়ে ওঠার চেষ্টা করছে।
দুঃখিত আবার সংবিধান লঙ্ঘন করে ফেললাম কিনা!!
নিউজ লিঙ্ক
সর্বশেষ এডিট : ২৩ শে মে, ২০১৫ সকাল ৭:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



