
নাম প্রকাশে অনিচ্ছুক ইসরাইলের এক কর্মকর্তা জানান, সুইজারল্যান্ডে এক গোপন বৈঠকে দু পক্ষ এ সমঝোতায় পৌঁছেছে এবং এ নিয়ে একটি চুক্তির খসড়াও তৈরি করা হয়েছে। ইসরাইলের চ্যানেল-১০ জানিয়েছে কয়েকদিনের মধ্যে চুক্তি চূড়ান্ত হবে।
চুক্তি অনুযায়ী, ত্রাণবহরে হামলার শিকার ব্যক্তিদের জন্য ক্ষতিপূরণ দেবে ইসরাইল। এছাড়া, আংকারা ও তেল আবিব নতুন করে রাষ্ট্রদূতও নিয়োগ দেবে এবং ইসরাইল থেকে গ্যাস রপ্তানির বিষয়ে আলাচনা শুরু করবে। পাশাপাশি ইসরাইলের বিরুদ্ধে দায়ের করা সব অভিযোগ প্রত্যাহার করে নেবে তুরস্ক। শুধু তাই নয়, হামাসের সিনিয়র নেতা সালাহ আরুরিকে তুরস্কে আর ঢুকতে দেবে না আংকারা সরকার।
ইসরাইলি কর্মকর্তা জানান, সুইজারল্যান্ডের গোপন আলোচনায় তেল আবিবের পক্ষ থেকে অংশ নিয়েছেন মোসাদের সম্ভাব্য নতুন প্রধান ইয়োসি কোহেন এবং ইসরাইলি প্রধানমন্ত্রীর বিশেষ ঘনিষ্ঠ সহকারী জোসেফ সিয়েচানোভার। এর বিপরীতে তুরস্কের পক্ষে আলোচনায় অংশ নেন তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী সচিব ফেরিদুন সিনিরলিওগ্লু।
পয়েন্ট টুবি নোটেড আগ থেকেই মসুলমান দেশগুলোর মধ্যে ইহুদীবাদী ইসরাইলের সাথে তুরস্কের বাণিজ্যিক ও রাজনৈতিক সম্পর্ক বিদ্যমান।
সর্বশেষ এডিট : ১৮ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




