somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলাদেশ ব্যাংকের ৮০০ কোটি টাকা লোপাট, অর্থমন্ত্রী বনাম গভর্নর বিতর্ক!

১৫ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আপনারা ইতিমধ্যেই অবগত হয়েছেন বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের
থেকে ৮০৭ কোটি টাকা জালিয়াতির মাধ্যমে হাতিয়ে নেওয়া হয়েছে।
যেখানে ফেব্রুয়ারির ৫ তারিখ এই ঘটনা ঘটলেও ১ মাসের অধিক
সময় ধরে আমরা সাধারন জনগন এই ঘটনা সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ
ছিলাম পরবর্তীতে দেশের বাইরের বিভিন্ন পত্রিকায় এই জালিয়াতির
বিষয়টি উঠে আসে। যাই হোক বর্তমানে ওই ঘটনার বিষয়ে
দায়িত্বশীল দুই পক্ষ বাংলাদেশ ব্যাংক অর্থমন্ত্রানালয়ের পক্ষ থেকে
দায় স্বীকার না করে একে অন্যের বিরুদ্ধে দায় চাপান হচ্ছে।

এ প্রসঙ্গে গভর্নর বলেন, ‘আমি আমার বিবেক দ্বারা চালিত হই, মনে
করি, প্রধানমন্ত্রী আমাকে নিয়োগ দিয়েছেন। তিনি না বললে আমার
পদত্যাগ করা উচিত হবে না। সাত বছর দায়িত্ব পালন করেছি,
বাংলাদেশ ব্যাংককে সন্তানের মতো মনে করেছি। রিজার্ভ থেকে চুরি
হোক, এটা আমি কখনো চাইনি।’ অর্থ মন্ত্রীকে না জানানোর ব্যাপারে
তিনি বলেন,'অর্থমন্ত্রীকে বিষয়টি জানাইনি, কারণ আমি চেষ্টা
করছিলাম- টাকাটা ফেরত আনার জন্য।অর্থমন্ত্রীকে জানালে যে টাকাটা
ফেরত এসেছে সেটাও ফেরত পেতাম না।

অর্থমন্ত্রী বললেন বাংলাদেশ ব্যাংকে বড় পরিবর্তন হবে। আবার বললেন
গভর্নর পদত্যাগ করলে বাংলাদেশ ব্যাংকের ভাল হবে। অর্থমন্ত্রী বলেন,
‘আপনাদের এই নজরদারি (সার্ভিল্যান্স) যদি বাংলাদেশ ব্যাংকে হতো,
তাহলে ভালো হতো। দেশের টাকা বেঁচে যেত।’এরপর ‘যা বলার সংবাদ
সম্মেলনেই বলব। এখন আর কিছু বলব না’ বলে চলে যান অর্থমন্ত্রী।

কিন্তু দুপুরেই সংবাদ সম্মেলন বাতিল করা হল! শেষ খবর গভর্নর পদত্যাগ
করলেন আর দুই ডেপুটিকে অব্যাহতি দেওয়া হল।
যেখানে অর্থমন্ত্রী বললেন "টু আর গন"।
সদ্যবিদায়ী গভর্নর আতিউর রহমান বললেন, তিনি স্বেচ্ছায় পদত্যাগ করেছেন।
এখন তাদের উভয়ের বক্তব্য থেকে অনুমান করা যায় দুই জনের একজন
নিশ্চিত ভাবেই অপরাধী চক্রের সঙ্গে সংশ্লিষ্ট।

প্রথমে বলা হল আমেরিকান রিজার্ভ ব্যাংকের দোষ আর এখন অর্থমন্ত্রানালয়
আর বাংলাদেশ ব্যাংক সদ্য সাবেক গভর্নর একে অন্যকে দোষ দিচ্ছেন!
এরপরও তাহারা বলছেন কিছুই নাকি হয় নাই, সবাই সৎ, সত্যবাদী. যাই
হোক মতিঝিল থানায় মামলা হয়েছে, সাবেক গভর্নর ফরাস উদ্দিনের নেতৃত্বে
তদন্ত কমিটি গঠন করা হয়েছে দেখা যাক কোথাকার জল শেষ পর্যন্ত কোথায়
গিয়ে দাঁড়ায়!

জনাব ইমরান সরকারের পোস্ট থেকে- "আর্থিক খাতে সামগ্রিক একটা সংস্কার
দরকার। পুরনো পঁচা মাল সরিয়ে সৎ, যোগ্য, দেশপ্রেমিক কিছু নতুন মাল
দরকার। আর দরকার চোর-ডাকাতদের বিরুদ্ধে অপারেশন ক্লিনহার্ট। মনের
ভেতর দেশের প্রতি বিন্দু পরিমাণ ভালোবাসা থাকলে তো আর দেশের হাজার
হাজার কোটি টাকা লোপাট করে বিদেশে পাচার করা যায় না! তাই অপারেশন
হার্ট থেকেই শুরু হোক; অপারেশন ক্লিনহার্ট কিংবা অপারেশন ক্লিনমাইন্ড।
চোর-ডাকাত নিধন ছাড়া আর এদেশে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। ব্যস! কথা শেষ।
সর্বশেষ এডিট : ১৫ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:০৫
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আপেল নিয়ে যত গল্প পর্ব - ০১

লিখেছেন অধীতি, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:১১

আপেল, আমাদের পরিচিত ফল সমুহের ভেতরে অন্যতম। দেখতে সুন্দর, খেতে মিষ্টি এই ফলটির আমাদের জীবনের সঙ্গে মিশে গেছে। আপেল এক অদ্ভুত ফল। বাসায় মেহমানকে আপ্যায়ন থেকে শুরু করে রোগী দেখতে... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ অদৃশ্য পাতায় লেখা ছিল যে

লিখেছেন সামিয়া, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২১



আমি একটা বায়িং হাউসে চাকরি করতাম। তখন জীবনটা খুব সাধারণ ছিল। সকালবেলা অফিস, সারাদিন কাজের চাপ, সন্ধ্যায় বাসায় ফেরা। ভবিষ্যৎ নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা ছিল না। বিয়ে নিয়ে তো... ...বাকিটুকু পড়ুন

গ্যাস বিদ্যুৎ সংকট ও বিএনপি কি একে অপরের পরিপূরক?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৩৭


গ্যাস নাই ,বিদ্যুৎ নাই। নিত্যদিনের নানা সংকটে সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে উঠছে। এভাবে মানুষ বিএনপিকে কতদিন সহ্য করবে? মানুষ সহ্য করতে করতে যখন ধর্যের বাধ সহ্যের বাধ ভেঙ্গে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ সরকারের কাছে সোলার এনার্জি বিক্রি করা কতটা লাভজনক?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩৭



যারা আগামী ৬ মাসের মধ্যে বাড়ির ছাদে সোলার সিস্টেম ইন্সটল করবেন, তাঁদেরকে বাংলাদেশ সরকার প্রত্যেক ইউনিট ইলেক্ট্রিসিটির জন্যে ১০.৫০ টাকা করে দিবে। রুফটপে সোলার এনার্জি প্ল্যান্ট বসিয়ে লাভ... ...বাকিটুকু পড়ুন

২ লাখ কর্মীর খবর ভুয়া - তবে ২৫ টা সাদা হাতি আসছে!

লিখেছেন মাথা পাগলা, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২



স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছিলেন, মালয়েশিয়া সেপ্টেম্বর মাস থেকে ধাপে ধাপে ২ লাখ কর্মী নেবে ।

আগামী ছয় মাসে বাংলাদেশ থেকে ২ লাখ কর্মী নেবে... ...বাকিটুকু পড়ুন

×